সকল বই

হাতের ছোঁয়ায় রোদের শিহরণ

হাতের ছোঁয়ায় রোদের শিহরণ

Author: কাইয়ুম চৌধুরী
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳180.00 ৳ 153.00 (15.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher প্রথমা প্রকাশন
ISBN9789849176329
Edition2016, 1st Published
Pages80
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category কবিতা-ছড়া-অভিনয় ও আবৃত্তির কলাকৌশল
Return Policy

7 Days Happy Return

কাইয়ুম চৌধুরী মূলত চিত্রকর । রংরেখার বিচিত্র মাধ্যমে তিনি কাজ করেছেন । গ্রাফিক ডিজাইনে বাংলাদেশে তিনি অনন্য, আন্তর্জাতিক অঙ্গনেও এ ক্ষেত্রে তার স্থান। হবে অনেক উঁচুতে। সৃষ্টিশীলতার পেছনে বরাবর তার কবিত্বশক্তির প্রণােদনা ছিল কার্যকর। কাগজে-ক্যানভাসে চিত্রীর ভূমিকার ফাকে ফাকে কবিতায়ও নিজেকে প্রকাশ করে গেছেন তিনি। জীবনের শেষ দশকে যেন কবিতার জোয়ার এসেছিল তার কল্পনা আর আবেগকে ভাসিয়ে নিয়ে। কাইয়ুম চৌধুরীর কবিতায় রূপময় নদীমাতৃক বাংলা, সরল-সংগ্রামী মানুষের জীবনগাথা যেমন ফুটে উঠেছে, তেমনি দূর বিদেশের বর্ণিল চিত্রল ভাষ্যও উঠে এসেছে। কখনাে ব্যক্তিজীবনের দ্বন্দ্ব-সংঘাত, গভীর আন্তরিক আবেগের স্ফুরণও ঘটেছে। তার কবিতার বিশাল বৈচিত্র্যময় ভান্ডারের কিছুটা নিয়ে এ বইটি সাজানাে হয়েছে।

 

Authors:
কাইয়ুম চৌধুরী

কাইয়ুম চৌধুরীর জন্ম ৯ মার্চ ১৯৩২, ফেনী। স্কুলজীবনেই তাঁর মধ্যে আঁকাআঁকির ঝোঁক দেখা গিয়েছিল। ১৯৪৯ সালে ম্যাট্রিক। সে বছরই ঢাকা আর্ট কলেজে ভর্তি হন। সেখান থেকে ডিগ্রি পান ১৯৫৪ সালে। আর্ট কলেজে তিনি শিক্ষক হিসেবে পান শিল্পাচার্য জয়নুল আবেদিনকে। শিল্পীজীবনের শুরুতে একদল শিল্পী, কবি, সাহিত্যিক আর গায়ক ছিলেন তাঁর সহযাত্রী। ক্রমান্বয়ে তিনি প্রতিষ্ঠিত হন বাংলাদেশের একজন প্রধান শিল্পী হিসেবে। শিল্পরচনার পাশাপাশি বইয়ের প্রচ্ছদ ও গ্রন্থসজ্জায় একজন পথিকৃতে পরিণত হন তিনি। নানা বিষয়ে তিনি গদ্য রচনা করেছেন, লিখেছেন কবিতা ও ছড়া। তাঁর ২৫টি ছড়া দিয়ে সাজানো তনুর সাথে রঙরেখাতে (২০১৩) বেরিয়েছে প্রথমা প্রকাশন থেকে। ২০১৪ সালের ৩০ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত উচ্চাঙ্গসংগীত উৎসবে ভাষণ দেওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং অল্প সময়ের মধ্যে মৃত্যুবরণ করেন।

0 review for হাতের ছোঁয়ায় রোদের শিহরণ

Add a review

Your rating