সকল বই

রবীন্দ্রনাট্যে রূপান্তর ও ঐক্য

রবীন্দ্রনাট্যে রূপান্তর ও ঐক্য

Author: অশ্রুকুমার সিকদার
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 700.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9788172152031
Pages272
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category নাটক চলচিত্র-নাটক-সংগীত
Return Policy

7 Days Happy Return

অন্যের লিখিত কাহিনীকে আশ্রয় করে তার নাট্যরূপ দিয়েছেন বিশ্বের বহু যশস্বী নাট্যকার। আবার অন্যের রচিত নাটকের ভিন্নতর নাট্যভাষ্য রচনা করেছেন এমন নাট্যকারও অবিরল। রবীন্দ্রনাথের স্বাতন্ত্র্য এইখানে যে, নিজের পূর্বরচিত উপন্যাস-কবিতা-ছোটগল্পকে যেমন তিনি নাটকে রূপান্তরিত করেছেন, তেমনই একই কাহিনী অবলম্বনে রচিত নিজের নাটকের একটি বিকল্পরূপও পরবর্তীকালে নির্মাণ করেছেন। যেন এভাবেই রচিত হয়ে উঠেছে একই নাটকের ভিন্নতর ভাষ্য। এই রূপান্তরের স্বরূপ ও অন্তর্লীন ঐক্যের সন্ধান এই শ্রুতকীর্তি গ্রন্থে। নাটকগুলির সংস্করণভেদ তো আছেই, কিন্তু সংস্করণভেদ না বলে কোনও-কোনও নাটকের এইসব বিকল্পরূপকে কেন স্বতন্ত্র, স্বাবলম্বী নাটকের মর্যাদা দেওয়া হল, তারই নিবিড়, অনুপুঙ্খময় বিশ্লেষণ রয়েছে এই বইতে, রয়েছে রসবোধ ও মনস্বিতার দুর্লভ সমম্বয়ে। এই আলোচনার সময় ইংরেজি ভাষান্তরকালীন রূপান্তরও বর্ণিত ও বিশ্লেষিত হয়েছে বিশেষ যোগ্যতায়। একইসঙ্গে দেখানো হয়েছে—জড়ত্ব, সংস্কার, অহমিকা, মিথ্যাচারের নানামুখী অধ্রুবের মধ্যে রবীন্দ্রনাথ যেসব প্রত্যয়কে স্থায়ী ও নিত্যকালীন বলে বিবেচনা করতেন, জীবনবোধের সেইসব ধ্রুবতা নাটকের এইসব বিচিত্র রূপান্তর-ভাষ্যান্তরের মধ্য দিয়ে কীভাবে মালিন্যমুক্ত ঔজ্জ্বল্যে প্রতিষ্ঠা পেয়েছে। নিপুণভাবে দেখিয়েছেন অশ্রুকুমার, নাট্যরূপান্তর সত্ত্বেও কোথায় রয়ে গেছে সেই অন্তর্গূঢ় ঐক্যের ভাবনা। এভাবেই বইটি হয়ে উঠেছে রবীন্দ্ৰনাটকের পাঠ-আলোচনার এক অপরিহার্য প্রবেশক।

Authors:
অশ্রুকুমার সিকদার

অশ্রুকুমার সিকদার-এর জন্ম ১৯৩২ সালে দার্জিলিং জেলার চা-বাগিচায়। শিক্ষা শিলিগুড়িতে, জলপাইগুড়ি ও কলকাতায়। আগেও কলেজে পড়াতেন, ১৯৭২ সাল থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে অধ্যাপনায় নিযুক্ত। প্রকাশিত গ্রন্থের মধ্যে আছে ‘আধুনিক কবিতার দিগ্বলয়’, ‘আধুনিকতা ও বাংলা উপন্যাস’, ‘নবীন যদুর বংশ’। অচির-প্রকাশিতব্য গ্রন্থ ‘কবির কথা কবিতার কথা’। গোটা তিনেক বইয়ের সম্পাদনাও করেছেন।

0 review for রবীন্দ্রনাট্যে রূপান্তর ও ঐক্য

Add a review

Your rating