সকল বই

নিলির ভালোবাসা

নিলির ভালোবাসা

Author: মোশতাক আহমেদ
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳400.00 ৳ 336.00 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher অন্যপ্রকাশ
ISBN9789845022880
Edition2016, 1st Published
Pages272
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category সায়েন্স ফিকশন
Return Policy

7 Days Happy Return

নিবাে অবাক হয়ে তাকিয়ে আছে মেয়েটির দিকে। টানা চোখ, টিকালাে নাক আর লম্বা চুলে অদ্ভুত সুন্দর লাগছে মেয়েটিকে। বেশি সুন্দর লাগছে শরীরের হালকা সবুজ রঙের কারণে। যখন মেয়েটির কণ্ঠ শুনল এবং নাম জানতে পারল ‘নিলি’, তখন আরও বিস্মিত হলাে সে। একজন মেয়ের কষ্ঠ এত সুন্দর হয় কীভাবে ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নতুন রূপে নিলিকে দেখে চমকে উঠল নিবাে। নিলি এখন আর সময়, সােনালি। সােনালি নিলি সবুজ নিলির থেকে অনেক অনেক। সুন্দর। এত সুন্দর যে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে, ইচ্ছে করে ঘন্টার পর ঘণ্টা কথা বলতে, হারিয়ে যেতে দূরে অনেক দূরে, লাল, নীল কিংবা সবুজ জিজিল নামক গ্রহ-উপগ্রহে। নিবাে যখন নিলির সঙ্গে এক জিজিল থেকে অন্য জিজিলে ঘুরে বেড়াতে ব্যস্ত, তখন তাদের পথে বাধা হয়ে দাড়াল মিমিচুন গ্রহের উন্নত বুদ্ধির রােবটেরা। তারা নিলিকে জিজিল থেকে দূরের কোনাে গ্রহে পাঠিয়ে দিতে চায়, আর খুজে বের করতে চায় নিবােকে। কারণ জিজিল গ্রহে নিবাের বেচে থাকার কোনাে অধিকার নেই। এদিকে নিবােকে বাঁচাতে মরিয়া হয়ে উঠে নিলি। একটার পর একটা কৌশল অবলম্বন করতে থাকে সে। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে ওঠে না। রােবটদের কাছে ফাস হয়ে যায় তার চতুরতা। পরিণামে বিচ্ছেদ ঘটে নিবাে আর নিলির। শেষ পর্যন্ত কী ঘটেছিল নিবাে আর নিলির জীবনে ? আবার কি তারা ফিরে পেয়েছিল আনন্দ আর ভালােবাসায় ভরা জিজিলের রঙিন জীবন ? নাকি তারা হারিয়ে গিয়েছিল দূর মহাশূন্যের নিকষ কালাে অন্ধকারে ?

Authors:
মোশতাক আহমেদ

জন্ম ৩০ ডিসেম্বর ১৯৭৫, জেলা ফরিদপুর।  তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে এম ফার্ম ডিগ্রি অর্জন করেছেন।  পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ এবং ইংল্যান্ডের লেস্টার ইউনিভার্সিটি থেকে ক্রিমিনোলজিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।  বর্তমানে তিনি একজন চাকরিজীবী। 
তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে-
সায়েন্স ফিকশন : রোবটিজম, ক্লিটি ভাইরাস, নিহির ভালোবাসা, লাল শৈবাল, গিপিলিয়া, বায়োবোট নিওক্স, পাইথিন, লাল গ্রহের লাল প্রাণী, দ্বিতীয় পৃথিবী, ক্রিকি, ক্রি, লিলিপুটের গ্রহে, পৃথিবীতে লিলিপুটেরা, লিলিপুটদের ফিরে যাওয়া, রোবো, নিকি, অণুমানব, সবুজমানব, লালমানব, রোবটের পৃথিবী, প্রজেক্ট ইক্টোপাস, গিগো, রিরি, প্রজেক্ট হাইপার গিটো।
সায়েন্স ফিকশন সিরিজ : রিবিট, কালোমানুষ, রিবিট এবং ওরা, রিবিটের দুঃখ, শান্তিতে রিবিট, হিমালয়ে রিবিট।
ভৌতিক : অতৃপ্ত আত্মা, প্রেতাত্মা, আত্মা, রক্ততৃষ্ণা, অভিশপ্ত আত্মা, রক্ত পিপাসা, উলু পিশাচের আত্মা, অশুভ আত্মা।
গোয়েন্দা এবং কিশোর অ্যাডভেঞ্চার : লাল গ্যাং, নীল মৃত্যু, ববির ভ্রমণ, জমিদারের গুপ্তধন, হারানো মুকুট। 
প্যারাসাইকোলজি : মায়াবী জোছনার বসন্তে, জোছনা রাতের জোনাকি, মন ভাঙা পরী, নীল জোছনার জীবন, বৃষ্টি ভেজা জোছনা।
ভ্রমণ উপন্যাস : বসন্ত বর্ষার দিগন্ত।
স্মৃতিকথা : এক ঝলক কিংবদন্তী হুমায়ূন আহমেদ।
মুক্তিযুদ্ধ : নক্ষত্রের রাজারবাগ, মুক্তিযোদ্ধা রতন।  ‘জকি’ তাঁর জীবনধর্মী বহুল প্রশংসিত উপন্যাস। 
পুরস্কার : ‘নক্ষত্রের রাজারবাগ’ গ্রন্থের জন্য এইচএসবিসি কালি ও কলম সাহিত্য পুরস্কার ২০১২।

0 review for নিলির ভালোবাসা

Add a review

Your rating