সকল বই

শীতের জ্যোৎস্নাজ্বলা বৃষ্টিরাতে

শীতের জ্যোৎস্নাজ্বলা বৃষ্টিরাতে

Author: ইমতিয়ার শামীম
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳200.00 ৳ 168.00 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN9847012003886
Edition2015 Feb 01
Pages136
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category গল্প
Return Policy

7 Days Happy Return

ইমতিয়ার শামীম আমাদের ছোটগল্পে ভিন্ন বিষয় ও স্বর নিয়ে বিরাজ করছেন।  তাঁর গল্পে বাংলার সমাজ ভূগোল রাজনীতি আলাদা মাত্রা পায়।  জীবন ও বাস্তবতার আনাচে-কানাচে তাঁর গহন অবগাহন ও নিবিড় আলোকপাত আমাদের বিস্মিত করে।  তাঁর চরিত্রদের ও তাদের পরিপার্শ্ব তিনি এমন সূক্ষ্ম ও বিস্তারিত করে তুলে ধরেন যে, তাদের জীবনসমগ্র  আমাদের চোখে আয়নার মতো দৃশ্যমান হয়। 
এই বইয়ের অধিকাংশ গল্পে বাংলার গ্রামজীবন ও এর শেকড় ধরে থাকা দরিদ্র ও প্রায়-উন্মূল মানুষের বাসনা কামনা স্বপ্ন দ্বন্দ্ব আর হাস্যকরুণ অন্তর্গত বাস্ততা তাঁর কলমে তীব্রতা ও রসবোধ নিয়ে জেগে উঠেছে।  অন্যদিকে মানুষের দস্যুতা, লোভ ও ভোগপ্রবৃত্তির কারণে ক্রমশ বিলীয়মান বাংলার নিসর্গ ও ভূগোলের বিবরণ তিনি তুলে এনেছেন গভীর বেদনায়।  রূপসী বাংলা পর্বের কবিতায় জীবনানন্দ লিখেছেন ‘বাংলার ত্রস্ত নীলিমা’র কথা, আর ইমতিয়ার শামীম তাঁর গল্পে তুলে ধরেছেন বিধ্বস্ত বাংলার গাঢ় বয়ান। 

সৈকত হাবিব
কবি

Authors:
ইমতিয়ার শামীম

ইমতিয়ার শামীম
জন্ম : ফাল্গুন ১৩৭১, ফেব্রুয়ারি ১৯৬৫; সিরাজগঞ্জ
পেশা : সাংবাদিকতা
প্রাতিষ্ঠানিক শিক্ষা : এমএসএস (সমাজবিজ্ঞান), রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রাথমিক শিক্ষাপর্ব রামগাঁতী প্রাথমিক বিদ্যালয়ে, মাধ্যমিক শিক্ষাপর্ব সলপ উচ্চবিদ্যালয়ে ও উচ্চমাধ্যমিক শিক্ষাপর্ব সিরাজগঞ্জ সরকারি মহাবিদ্যালয়ে।
প্রথম প্রকাশিত উপন্যাস : ডানাকাটা হিমের ভেতর (১৯৯৬)
অন্যান্য উপন্যাস : আমরা হেঁটেছি যারা (২০০০), চরসংবেগ (২০০১), অন্ধ মেয়েটি জ্যোৎস্না দেখার পর (২০০১), মোল্লাপ্রজাতন্ত্রী পবনকুটির (২০০৬), তা হলে বৃষ্টিদিন তা হলে ১৪ জুলাই (২০০৮), মৃত্যুগন্ধী বিকেলে সুশীল সংগীতানুষ্ঠান (২০১২), নীল কৃষ্ণচূড়ার জন্মদিনে (২০১৫), শাদা আগুনের চিতা (২০১৬), অন্তর্গত কুয়াশায় (২০১৮)।
স্বীকৃতি : মৃত্যুগন্ধী বিকেলে সুশীল সংগীতানুষ্ঠান উপন্যাসের জন্যে আখতারুজ্জামান ইলিয়াস কথাসাহিত্য পুরস্কার (২০১২), সামগ্রিক অবদানের জন্যে লোক সাহিত্য পুরস্কার (২০১৩) ও জীবনানন্দ কথাসাহিত্য পুরস্কার (২০১৪), শীতের জ্যোৎস্নাজ্বলা বৃষ্টিরাতে গল্পগ্রন্থের জন্যে প্রথম আলো বর্ষসেরা সৃজনশীল বই পুরস্কার (১৪২১) এবং পাতার বাঁশি বাজে কিশোর উপন্যাসের জন্যে অগ্রণী ব্যাংক-শিশু একাডেমী পুরস্কার (১৪২১

0 review for শীতের জ্যোৎস্নাজ্বলা বৃষ্টিরাতে

Add a review

Your rating