সকল বই

অনুমানব

অনুমানব

Author: মোশতাক আহমেদ
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳350.00 ৳ 273.00 (22.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher অনিন্দ্য প্রকাশ
ISBN978 984 95024 1 8
Edition2020
Pages192
Reading Level General Reading, Adult/Erotic, Learner
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category সায়েন্স ফিকশন
Return Policy

7 Days Happy Return

পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাকাশ স্টেশন ‘সিসিন’ দখল করে নিয়েছে অতি উন্নত বুদ্ধিসম্পন্ন প্রাণী ঘিঘিটরা। সিসিনের দখল ফিরে পেতে পাগলপ্রায় পৃথিবীর বিজ্ঞানীরা। কারণ ঘিঘিটরা যদি কোনোভাবে সিসিনের মূল প্রোগ্রামের স্ট্রাকচার জেনে যায় তাহলে মানুষের সবচেয়ে উন্নত প্রযুক্তি তাদের হস্তগত হবে। সেক্ষেত্রে পরবর্তীতে তারা যে পৃথিবী দখলের চেষ্টা করবে তাতে কোনো সন্দেহ নেই কারও। তাইতো সিসিনের দখল ফিরে পেতে পৃথিবীর সর্বাধুনিক সামরিক স্পেসশিপ স্পিডোকে পাঠানো হয় মহাশূন্যে। কিন্তু স্পিডোর সকল অভিযানকে ব্যর্থ করে দিতে থাকে ঘিঘিটরা। এক সময় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে সিসিনকে ধ্বংস করে ফেলার সিদ্ধান্তও বিবেচনা করতে শুরু করেন পৃথিবীর বিজ্ঞানীরা। ঠিক সেই সময়ে ঘিঘিটদের পরাজিত করার সম্পূর্ণ ভিন্ন এক স্ট্র্যাটেজি গ্রহণ করেন স্পিডোর ক্যাপ্টেন হাইক। স্পিডোর ক্লোন গবেষণাগারে কঠিন গোপনীয়তা রক্ষা করে তিনি সৃষ্টি করেন অণুমানব কিপ্ট, সিমিন, হ্যারি এবং ইউনিকে। তারপর শুরু হয় চার অণুমানবের দুঃসাহসিক অভিযান।শেষ পর্যন্ত কি অণুমানবেরা পেরেছিল সিসিনকে ঘিঘিটমুক্ত করতে?

Authors:
মোশতাক আহমেদ

জন্ম ৩০ ডিসেম্বর ১৯৭৫, জেলা ফরিদপুর।  তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে এম ফার্ম ডিগ্রি অর্জন করেছেন।  পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ এবং ইংল্যান্ডের লেস্টার ইউনিভার্সিটি থেকে ক্রিমিনোলজিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।  বর্তমানে তিনি একজন চাকরিজীবী। 
তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে-
সায়েন্স ফিকশন : রোবটিজম, ক্লিটি ভাইরাস, নিহির ভালোবাসা, লাল শৈবাল, গিপিলিয়া, বায়োবোট নিওক্স, পাইথিন, লাল গ্রহের লাল প্রাণী, দ্বিতীয় পৃথিবী, ক্রিকি, ক্রি, লিলিপুটের গ্রহে, পৃথিবীতে লিলিপুটেরা, লিলিপুটদের ফিরে যাওয়া, রোবো, নিকি, অণুমানব, সবুজমানব, লালমানব, রোবটের পৃথিবী, প্রজেক্ট ইক্টোপাস, গিগো, রিরি, প্রজেক্ট হাইপার গিটো।
সায়েন্স ফিকশন সিরিজ : রিবিট, কালোমানুষ, রিবিট এবং ওরা, রিবিটের দুঃখ, শান্তিতে রিবিট, হিমালয়ে রিবিট।
ভৌতিক : অতৃপ্ত আত্মা, প্রেতাত্মা, আত্মা, রক্ততৃষ্ণা, অভিশপ্ত আত্মা, রক্ত পিপাসা, উলু পিশাচের আত্মা, অশুভ আত্মা।
গোয়েন্দা এবং কিশোর অ্যাডভেঞ্চার : লাল গ্যাং, নীল মৃত্যু, ববির ভ্রমণ, জমিদারের গুপ্তধন, হারানো মুকুট। 
প্যারাসাইকোলজি : মায়াবী জোছনার বসন্তে, জোছনা রাতের জোনাকি, মন ভাঙা পরী, নীল জোছনার জীবন, বৃষ্টি ভেজা জোছনা।
ভ্রমণ উপন্যাস : বসন্ত বর্ষার দিগন্ত।
স্মৃতিকথা : এক ঝলক কিংবদন্তী হুমায়ূন আহমেদ।
মুক্তিযুদ্ধ : নক্ষত্রের রাজারবাগ, মুক্তিযোদ্ধা রতন।  ‘জকি’ তাঁর জীবনধর্মী বহুল প্রশংসিত উপন্যাস। 
পুরস্কার : ‘নক্ষত্রের রাজারবাগ’ গ্রন্থের জন্য এইচএসবিসি কালি ও কলম সাহিত্য পুরস্কার ২০১২।

0 review for অনুমানব

Add a review

Your rating