সকল বই

হুমায়ূননামা ট্রিলজি

হুমায়ূননামা ট্রিলজি

Author: শাকুর মজিদ
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳1000.00 ৳ 840.00 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN9789845100793
Edition08 Aug, 2020
Pages356
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category
Return Policy

7 Days Happy Return

একসময়ের হুমায়ূন ভক্ত অতি সাধারণ পাঠক, নতুন ঢাকায় আসা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র শাকুর মজিদ সাংবাদিকের ভান ধরে হুমায়ূন আহমেদের কাছে গিয়েছিলেন মূলত তাঁকে আরো বেশি করে জানতে, ১৯৮৬ সালে। সেই থেকে সূচনা হয় সম্পর্কের। এর পরে মাঝে মাঝে তাঁদের মধ্যে দেখা সাক্ষাৎ হতো, কিন্তু অন্তরঙ্গ সম্পর্ক গড়ে ওঠে নাই । এর প্রায় দুই যুগ পরে, ২০০৮ সালে শাকুর মজিদের লেখা একটি বই পড়ে হুমায়ূন আহমেদ তাঁকে বাসায় দাওয়াত দিলে সূচনা হয় আরেক পর্বের। অত্যন্ত ঘনিষ্টদের তালিকায় প্রায় অপরিহার্য হয়ে ওঠেন শাকুর মজিদ এবং এই ঘনিষ্টতা অব্যাহত থাকে ২০১২ সালে হুমায়ুন আহমেদের মৃত্যুর আগে পর্যন্ত।
হুমায়ূন আহমদের স্মৃতিকথা লিখতে গিয়ে শাকুর মজিদ তার নিজেরও একসাথে বেড়ে ওঠার কাহিনী শুনিয়েছেন। এ নিয়ে ‘প্রথমা’ থেকে প্রকাশিত হুমায়ূন আহমেদ, যে ছিলো এক মুগ্ধকর এবং ‘অন্যপ্রকাশ’ থেকে-নুহাশপল্লীর এইসব দিনরাত্রি নামে দুটো বই ছাপা হয়। হুমায়ূন আহমেদের মৃত্যুপরবর্তি নানা সময়ের খণ্ড খণ্ড যে ঘটনাগুলো বিভিন্ন পত্রিকায় ছাপা হয়েছিল তা নিয়ে ‘গ্রন্থকুটির’ বের করেছিল অভিনেতা হুমায়ূন ও অন্যান্য। মূলত এই তিনটি বই পাঠকদেরকে এক মলাটে দেয়ার জন্য প্রকাশ হলো শাকুর মজিদের হুমায়ূননামা ট্রিলজি।

Authors:
শাকুর মজিদ

শাকুর মজিদের নানা পরিচয়।  পেশায় স্থপতি হলেও নাট্যকার, কথাসাহিত্যিক, আলোকচিত্রী, চলচ্চিত্র নির্মাতা হিসেবেও তাঁর স্বতন্ত্র পরিচয় আছে।
জন্ম ১৯৬৫ সালের ২২ নভেম্বর, সিলেট জেলার বিয়ানীবাজার থানার মাথিউরা গ্রামে। 
পড়াশোনা- মাথিউরা দ্বিপাক্ষীক উচ্চ বিদ্যালয়, ফৌজদারহাট ক্যাডেট কলেজ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। 
দেয়াল-পত্রিকা ও স্কুল ম্যাগাজিনে কবিতা ও গল্প দিয়ে লেখালেখি শুরু।  কুড়ি বছর বয়সে তাঁর লেখা নাটক প্রচার হয় সিলেট বেতারে।  এরপর টেলিভিশন ও মঞ্চের জন্যে নাটক লিখেছেন, পরিচালনা করেছেন নিজের লেখা বেশ ক’টি টেলিভিশন নাটক ও টেলিফিল্ম।  দেশ-বিদেশ ঘুরে বানিয়েছেন তিন শতাধিক প্রামাণ্যচিত্র। 
ঘুরে বেড়ানো বড় শখ।  তিরিশাধিক দেশ ভ্রমণ করেছেন।  লিখেছেন ২১টি ভ্রমণগ্রন্থ, ৭টি আত্মজৈবনিক ও স্মৃতিগদ্য।  এ ছাড়াও ছোটগল্প, নাটক, স্থাপত্য এবং আলোকচিত্রের উপর রয়েছে ৬টি বই।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (ভ্রমণসাহিত্য) ২০১৭, আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ২০১৬, সমরেশ বসু সাহিত্য পুরস্কার ২০১৫, রাগীব-রাবেয়া সাহিত্য পুরস্কার ২০১৩, সিলেট শিল্পকলা একাডেমি পুরস্কার (চলচ্চিত্র) ২০১৬ ছাড়াও টেলিভিশন নাটক রচনা ও পরিচালনার জন্য ২০০১ থেকে ২০০৫ সালের মধ্যে শ্রেষ্ঠ নাট্যকার ও পরিচালক হিসাবে বিভিন্ন সংগঠনের দেয়া প্রায় দেড় ডজন পুরস্কার পেয়েছেন।
ব্যক্তিজীবনে শাকুর মজিদ একজন পেশাদার স্থপতি এবং আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পার্ট-টাইম ফ্যাকাল্টি।  স্ত্রী অধ্যাপক ডঃ হোসনে আরা জলী একজন লেখক ও গীতিকার।  দুই পুত্র- ইশমাম ও ইবন।

0 review for হুমায়ূননামা ট্রিলজি

Add a review

Your rating