সকল বই

সায়েন্স ফিকশন ভবঘুরে মহাকাশচারী

সায়েন্স ফিকশন ভবঘুরে মহাকাশচারী

Author: দীপু মাহমুদ
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳150.00 ৳ 117.00 (22.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher অনিন্দ্য প্রকাশ
ISBN9789845261227
Edition2018
Pages80
Reading Level General Reading, Adult/Erotic, Learner
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category সায়েন্স ফিকশন
Return Policy

7 Days Happy Return

অ্যারোনোটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র জিহানের ইচ্ছে ছিল পাখি হবে। সে হয়ে গেল ভবঘুরে। খবরের কাগজে একদিন দেখে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা নাসা মহাকাশচারী নিচ্ছে। জিহান আবেদন করল। ভবঘুরে জিহান হয়ে গেল মহাকাশচারী। ঘুরতে ঘুরতে চলে গেল মঙ্গলগ্রহে। কেমন করে গেল সেটাই গল্প। বানানো গল্প হলেও খবরের কাগজে ছাপানো সংবাদ, মার্স হোপ সার্ভাইভ, মঙ্গলগ্রহ, শিশু আশ্রম, চন্দ্রটুকি রেল স্টেশন, টিকলি গ্রাম, অচিন গাড়ি, বুড়ি মা সব সত্যি। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক আর ভালোবাসার গল্প ‘ভবঘুরে মহাকাশচারী’।

Authors:
দীপু মাহমুদ

Dipu Mahmud। জন্ম ২৫ মে ১৯৬৫, নানাবাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার গ্রাগপুর গ্রামে। শৈশব ও বাল্যকাল কেটেছে দাদাবাড়ি হাটবোয়ালিয়া গ্রামে। বেড়ে ওঠা স্নেহময়ী, কালিশংকরপুর, কুষ্টিয়া। পিতা প্রফেসর মোহাম্মদ কামরুল হুদা, মা হামিদা বেগম। পড়াশোনা করেছেন কুষ্টিয়া জিলা স্কুল, কুষ্টিয়া সরকারি কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতায়। আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। পিএইচডি করেছেন যুক্তরাষ্ট্রের আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা আটানব্বইটি। লেখালেখির স্বীকৃতিস্বরূপ তিনি অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার, সায়েন্স ফিকশন সাহিত্য পুরস্কার, এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার, শিশুসাহিত্যিক মোহাম্মদ নাসির আলী স্বর্ণপদক, নবাব সিরাজউদ্দৌলা স্বর্ণপদক, আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার, সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার, আবু হাসান শাহীন স্মৃতি শিশুসাহিত্য পুরস্কার, কবি জীবনানন্দ দাশ স্মৃতিপদকসহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন। পেয়েছেন সম্মাননা। স্ত্রী রূপা মাহমুদ, যমজ দুই পুত্রসন্তান খালিদ বিন মাহমুদ ও গালিব বিন মাহমুদ ।

0 review for সায়েন্স ফিকশন ভবঘুরে মহাকাশচারী

Add a review

Your rating