সকল বই

চলচ্চিত্রযাত্রা  ( প্রথমা প্রকাশন )

চলচ্চিত্রযাত্রা ( প্রথমা প্রকাশন )

Author: তারেক মাসুদ
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳300.00 ৳ 255.00 (15.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher প্রথমা প্রকাশন
ISBN9789843338860
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Category চলচিত্র চলচিত্র-নাটক-সংগীত
Return Policy

7 Days Happy Return

তারেক মাসুদের প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন মাদ্রাসায় শুরু হলেও শেষাবধি তিনি হয়েছিলেন দেশবরেণ্য চলচ্চিত্রকার। তিনি বলেছিলেন, ‘চলচ্চিত্রকার না হলে লেখক হওয়ার চেষ্টা করতাম।’ তার মানে লেখালেখির প্রতি একটা টান তাঁর বরাবরই ছিল। গত ২৫ বছরে তিনি চলচ্চিত্রকেন্দ্রিক যেসব প্রবন্ধ-নিবন্ধ লিখেছেন তাতে চলচ্চিত্র ভাবনা, দেশের চলচ্চিত্র নির্মাণের সংকট ও সম্ভাবনা এবং চলচ্চিত্র-সংশ্লিষ্ট তাঁর নানামুখী অভিজ্ঞতার প্রতিফলন ঘটেছে; সঙ্গে রয়েছে তাঁর আত্মস্মৃতি। এই বই চলচ্চিত্রকর্মী তো বটেই, সব ধরনের পাঠককে আগ্রহী করে তুলবে। 

Authors:
তারেক মাসুদ

তারেক মাসুদ
জন্ম ১৯৫৬ সালে, ফরিদপুরে। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই তিনি চলচ্চিত্র সংসদ আন্দোলনের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।  চলচ্চিত্রকার হিসেবে তাঁর উজ্জ্বল আত্মপ্রকাশ ঘটে ১৯৮২ সালে চিত্রশিল্পী এসএম সুলতানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র- আদমসুরত এর মধ্য দিয়ে।  মুক্তিযুদ্ধের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র মুক্তির গান তাঁকে এনে দেয় দেশজোড়া খ্যাতি।
এরপর তিনি নির্মাণ করেন মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র মুক্তির কথা (১৯৯৯), নারীর কথা (২০০০) ও নরসুন্দর (২০০৮)। তাঁর নির্মিত কাহিনিচিত্র মাটির ময়না (২০০২) কান চলচ্চিত্র উৎসবে অর্জন করে ফিপ্রেসকি পুরস্কার। অস্কার চলচ্চিত্র পুরস্কারে অংশগ্রহণকারী এটিই প্রথম বাংলাদেশি চলচ্চিত্র।
তাঁর অন্য দুটি কাহিনিচিত্র- অন্তর্যাত্রা (২০০৬) ও রানওয়ে (২০১০)।
২০১১ সালের ১৩ আগস্ট তাঁর নির্মীয়মাণ চলচ্চিত্র কাগজের ফুল-এর লোকেশন পরিদর্শন শেষে ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।

0 review for চলচ্চিত্রযাত্রা ( প্রথমা প্রকাশন )

Add a review

Your rating