সকল বই

সমাধানে নিম

সমাধানে নিম

Author: সুবিমল চন্দ্র দে
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 360.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9788177567069
Pages166
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category বিজ্ঞান প্রকৃতি ও পরিবেশ, সবজি, ফুল, ফল ও অন্যান্য চাযাবাদ,
Return Policy

7 Days Happy Return

‘নিম-নিসিন্দা যেথা, মৃত্য নাই সেথা’। প্রত্যেক মানুষের জীবনে নিম অতি জরুরি। নিম থেকে পাওয়া গেছে মানুষের রোগমুক্তির নানা ওষুধ। অতি প্রাচীনকাল থেকে নিমের কদর আছে ভারতবর্ষে। মহেঞ্জোদরোর নগরসভ্যতার নিদর্শনগুলির মধ্যে নিমের জীবাশ্মও পাওয়া গেছে। এই যুগের বিজ্ঞানীদের গবেষণার ফল আরও বিস্ময়কর। নিমে আছে অসংখ্য উদ্ভিজ্জ রাসায়নিক যৌগ বা ফাইটো কেমিকেলস, যেগুলোর মধ্যে রয়েছে মানুষের কয়েকটি মারণব্যাধিসহ শতাধিক রোগ নিরাময়ের ক্ষমতা সম্পন্ন ভেষজ উপাদান। আজকাল নিম থেকে তৈরি কীটনাশক ও ছত্রাকনাশক ব্যবহার করা হচ্ছে জৈব কৃষিতে। তৈল নিষ্কাশনের পর নিমবীজ থেকে প্রাপ্ত অবশিষ্টাংশ জমির উর্বরাশক্তি বাড়ায় এবং ভূমিক্ষয় রোধ করে। এ ছাড়াও সুবিমল চন্দ্র দে-র ‘সমাধানে নিম’ গ্রন্থে রয়েছে নিম সেবনের সহজ পদ্ধতির সুলুক-সন্ধান, আছে নিম সংক্রান্ত নানারকম প্রয়োজনীয় তথ্য।

Authors:
সুবিমল চন্দ্র দে

সুবিমল চন্দ্র দে-র জন্ম ৯ মে ১৯৩০, পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার বাসুদেববেড়্যা গ্রামে। উদ্ভিদ বিজ্ঞানে স্নাতক। গ্রন্থাগার বিজ্ঞান ও সিনিয়র ডিভিসন এন সি সি-র ইনফ্যান্ট্রি শাখায় প্রশিক্ষণ লাভ, সেকেন্ড লেফটেন্যান্ট(১৯৬৩), লেফটেন্যান্ট(১৯৬৭) ও ক্যাপ্টেন কমিশন লাভ(১৯৬৯)। সপ্তম বেঙ্গল ব্যাটেলিয়নে অফিসার পদে যোগদান। ঝাড়গ্রাম পলিটেকনিকে এন সি সি অফিসার ও গ্রন্থাগারিকের পদ(১৯৬০-১৯৯২) থেকে অবসর গ্রহণ।ঝাড়গ্রামের প্রসিদ্ধ গোলাপ নার্সারি হর্টিকালচারাল এরেনা-র প্রতিষ্ঠাতা। দক্ষ উদ্ভিদ প্রজননবিদ। সংকরায়ণ পদ্ধতিতে গোলাপ, ডালিয়া ও জবার অনেক অতি বাহারি প্রজাতির উদ্ভাবক, তাদের মধ্যে লতানে ডালিয়া বিশেষভাবে উল্লেখযোগ্য। লিখেছেন ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ(ICAR)-এর দ্বি-মাসিকও মাসিক পত্রিকা ‘ইন্ডিয়ান হর্টিকালচার’ ও ‘ইন্ডিয়ান ফার্মিং’-এ।অর্থকরী উদ্ভিদ বিজ্ঞান(Economic Botany) নিয়ে দীর্ঘদিন অধ্যয়ন ও গবেষণা চালিয়ে তাঁর কাজের জন্য প্রসিদ্ধি লাভ করেছেন।  …………………

0 review for সমাধানে নিম

Add a review

Your rating