সকল বই

যে-কথা বলোনি আগে

যে-কথা বলোনি আগে

Author: শ্রীজাত
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 437.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9789388014656
Pages176
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category উপন্যাস
Return Policy

7 Days Happy Return

খুব বেশিদিন উপন্যাস লিখছেন না শ্রীজাত। কিন্তু ইতিমধ্যেই পাঠকমহল তাঁর কলমে পেয়েছে অন্য ধারার গদ্য, নতুন ভাবনার প্রকাশ। সেই স্রোতেই সংযুক্ত হল তাঁর এবারের উপন্যাস ‘যে-কথা বলোনি আগে’। ধ্বংসের সম্ভাবনার মুখোমুখি দাঁড়িয়ে এই গ্রহ যখন হঠাত্ই মেতে ওঠে গোপন কথা বলার খেলায়, ব্যক্তি থেকে সমষ্টির জীবনছবি ভাঙচুর হয়ে যেতে থাকে লহমায়। এই আপাতনিরীহ অথচ বিপজ্জনক খেলার আবর্তে জড়িয়ে যায় অর্ক’র জীবন। ঘটনাক্রমে প্রভাবিত হয় আরশি’র বেঁচে থাকাও। বহুস্তরীয় এই উপন্যাস শেষমেশ বলে এক নিরুচ্চার প্রেমের রূপকথা, যার পরতে পরতে ছড়ানো নিরীক্ষা ও নতুনত্বের বিস্ময়।বিষয় ও আঙ্গিক, দু’দিক থেকেই পাঠককে চমকে দেবে শ্রীজাত’র এই লেখা।

Authors:
শ্রীজাত

শ্রীজাত’র জন্ম ২১ ডিসেম্বর ১৯৭৫, কলকাতায়। বাবা, প্রয়াত তপন বন্দ্যোপাধ্যায় ছিলেন সাংবাদিক। মা, শ্রীলা বন্দ্যোপাধ্যায় উচ্চাঙ্গ সংগীতশিল্পী। দাদামশায় সংগীতাচার্য তারাপদ চক্রবর্তী।

প্রথম কাব্যপুস্তিকা ‘শেষ চিঠি’, ১৯৯৯ সালে। তখনই পদবি বর্জন। ২০০৪-এ ‘উড়ন্ত সব জোকার’ কাব্যগ্রন্থের জন্য পান আনন্দ পুরস্কার এবং কৃত্তিবাস পুরস্কার। ২০১৪-এ ‘কর্কটক্রান্তির দেশ’ কাব্যগ্রন্থের জন্য বাংলা আকাদেমি সম্মান ও ২০২০-তে পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমি’র সুনীল গঙ্গোপাধ্যায় সম্মাননা।

সম্প্রতি লিখছেন উপন্যাসও। গান এবং চিত্রনাট্যও লিখছেন নিরন্তর। বাংলা কবিতার প্রতিনিধি হয়ে গিয়েছেন দেশ-বিদেশের বহু ক্ষেত্রে। ২০০৬-এ আমেরিকার আইওয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক লেখক শিবিরে, ২০০৮-এ এডিনবরা আন্তর্জাতিক পুস্তকমেলায়, ২০১৭-এ ওয়েলস-এর ‘হে ফেস্টিভ্যাল’-এ।

বিয়ে ২০০৪ সালে, দূর্বা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, অধ্যাপনার পর যিনি বর্তমানে শিশু-সুরক্ষা ও সমাজকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত।

নেশা কালো কফি, গানবাজনা শোনা, পৃথিবীর নানা শহর ও জাদুঘর দেখে বেড়ানো। স্বপ্ন দেখেন সিনেমা তৈরির। ভালবাসেন ভাবতে ও আলসেমি করতে। 

0 review for যে-কথা বলোনি আগে

Add a review

Your rating