সকল বই

নক্ষত্রের বেহালায়

নক্ষত্রের বেহালায়

Author: বিধান চন্দ্র পাল
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳250.00 ৳ 210.00 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN9789845100762
Edition2020 Feb 01
Pages152
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category কবিতা-ছড়া-অভিনয় ও আবৃত্তির কলাকৌশল
Return Policy

7 Days Happy Return

এই গ্রন্থে সন্নিবেশিত অনেক ব্যক্তিত্বের সাথে কবির নিজস্ব পরিচয় ছিল। ফলে তাঁদের আরও বিশদভাবে কাছে থেকে জানা, কাজের সাথে পরিচিত হওয়া এবং বোঝা থেকে যে উপলব্ধিবোধ তৈরি হয়েছে সেখানে থেকেই উৎসারিত হয়েছে কবিতার। অন্যদিকে অনেক ব্যক্তিত্বের সাথে কবির ব্যক্তিগত কোনো পরিচয় না থাকলেও নানাভাবে তাঁদের দ্বারা কবি অনুপ্রাণিত হয়েছেন। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কবি তাঁদের দেখেছেন এবং শ্রদ্ধা ও শ্রদ্ধাঞ্জলি জানিয়ে কবিতা লেখার প্রয়াসে প্রয়াসী হয়েছেন। একজন সামান্য মানুষ ও কবি হিসেবে তাঁদের মতো ব্যক্তিত্বদের নিয়ে লেখা কারো কাছে হয়তো স্পর্ধা মনে হতে পারে। ব্যক্তিত্বদের প্রতি আন্তরিক ভালোবাসা থেকে এবং বিশেষত, ব্যক্তিগতভাবে যাঁদের ঘনিষ্ঠ সান্নিধ্য কবি পেয়েছেন, তাঁদের অপরিসীম স্নেহ কবিমনে এমন ধরনের সাহসের জন্ম দিয়েছে-এ কথা বলতে কোনো দ্বিধা নেই। এই কবিতাগুলোর মধ্য দিয়ে একজন ব্যক্তিত্বকে পুরোপুরি আবিষ্কার করা সম্ভব নয়। কারণ কবিমনে নির্দিষ্ট একটি সময়ে নির্দিষ্ট ওই ব্যক্তিত্বের যে দিকটি সবচাইতে বেশি আকর্ষিত হয়েছে, সেই দিকটিই কবিতার জন্ম দিয়েছে। ফলে প্রতিটি কবিতাই যেন নিখাত ভালোবাসা ও নির্ভেজাল শ্রদ্ধাবোধসিক্ত ফসল। এই গ্রন্থে যাঁদের উপলক্ষ করে কবিতা লেখা হয়েছেÑতাঁদের কারো মৃত্যু নেই, ফলে তাঁদের ক্ষেত্রে প্রয়াত শব্দের প্রয়োগ চলে না-তাঁরা বেঁচে আছেন, থাকবেন অনন্তকাল।

Authors:
বিধান চন্দ্র পাল

কবি, আবৃত্তিশিল্পী, উপস্থাপক, লেখক, গবেষক, প্রশিক্ষক, সংগঠক, সমাজ ও পরিবেশ উন্নয়নকর্মী-এমন নানা পরিচয়ে পরিচিত বিধান চন্দ্র পাল। বয়স চল্লিশের কোঠা এখনো পার হয়নি। কবিতার প্রতি ভালো লাগা, সেই ভালো লাগা থেকে প্রেম-শিশুকাল থেকেই। বিদ্যালয় জীবন থেকেই তিনি কবিতা লেখেন। এখন পর্যন্ত তার চারটি কবিতাগ্রন্থ প্রকাশিত ও বিভিন্ন পরিসরে সমাদৃত হয়েছে। একটি গ্রন্থ ইংরেজি ভাষায় রূপান্তরও করা হয়েছে। তাঁর লেখা কবিতা অবলম্বনে ভারতের আবৃত্তিশিল্পীদের উচ্চারণে কলকাতার বাহার মিউজিক থেকে সম্প্রতি দুটি আবৃত্তি অ্যালবাম প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক একটি বেসরকারি প্রতিষ্ঠানে তিনি চাকরিসূত্রে জড়িত রয়েছেন। তিনি দেশে ও দেশের বাইরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের সাথেও সক্রিয়ভাবে যুক্ত।

0 review for নক্ষত্রের বেহালায়

Add a review

Your rating