সকল বই

ভূমিকম্প পাখির ডাক

ভূমিকম্প পাখির ডাক

Author: সৌরভ সিকদার
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳240.00 ৳ 204.00 (15.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher মাওলা ব্রাদার্স
ISBN9789844101531
Edition2020 First Pub
Pages140
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category গল্প
Return Policy

7 Days Happy Return

ভালােবাসার যে তীব্রতম আবেগে মুরাকামির শেহেরজাদ চুরি করে তার প্রেমিকের বাড়িতে ঢুকেছিলাে তার চেয়ে কম ভালােবাসা বা আবেগ ছিলো না হাবিবের। হাবিব ডােরাকে ভালােবেসেছিলাে নিভৃতে। রাজকন্যাদের তাে আর প্রকাশ্যে ভালােবাসা যায় না। ডােরা কোনােদিনই জানবে না হাবিবের এই গভীর-নীরব প্রেমের কথা। পৃথিবীতে হাবিবদের কত প্রেম যৌবনের সিড়িতে পা দেবার আগেই বিরহের গান হয়ে যায়। কেই-বা তার হিসাব রাখে! তারপরও হাবিব একসময় অসম প্রেমে জড়িয়ে পড়ে। ডরিন হচ্ছে রূপে-গুণে এমন এক অসাধারণ নারী, যাকে মাটির পৃথিবীতে মানায় না। নিয়তির যতো ঈর্ষা তাই তার প্রতি। আর তাই ডরিন হাবিবকে ভালােবেসেও গ্রহণ করতে পারেনি। তারপরও মাঘীপূর্ণিমার এক রাতে ওরা মিশে গিয়েছিলাে।
কিন্তু জীবন আসলেই বড়ই রহস্যময়। ত্রিশ বছর আগের এই গল্পের সমান্তরাল চলছে মাকি আর তারিকার প্রেম-উপাখ্যান। জীবনের সবকিছু হারিয়েও তারিকা মাকিকে ভালােবেসেছিলো দেহ-মন দিয়ে। কিন্তু মাকি তার আশৈশব স্বপ্ন সফল করতে যখন চলে গেলাে কিয়োতাে থেকে ফ্লোরিডাতে। তখন নিঃস্ব হতাশার সাগরে ডুবে যেতে যেতে তরিকা কি ট্রেনের নিচে আত্মহত্যা করেছিলাে?
ভাষা আর অসাধারণ গল্পের গাঁথুনিতে পাঠককে আবেশিত করায় মতাে উপন্যাস।

Authors:
সৌরভ সিকদার

সৌরভ সিকদার (সিকদার মনােয়ার মুর্শেদ)।। জন্ম ১৯৬৫ সালে, নড়াইল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, গবেষণা ও লেখালেখি তার কর্মপরিসর।। সাহিত্যের প্রায় সব শাখাতেই বিচরণ। তিন দশক ধরে এদেশের আদিবাসীদের ভাষা-সংস্কৃতি-শিক্ষা ও অধিকার নিয়ে কাজ করছেন। গবেষণার প্রধান ক্ষেত্র হচ্ছে ভাষাবিজ্ঞান, বাংলা ভাষা এবং আদিবাসী ভাষা-সংস্কৃতি। লেখালেখি করেন জাতীয় দৈনিকসমূহে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের বাংলাদেশের প্রথম নৃ-ভাষাবৈজ্ঞানিক জরিপের তিনি অন্যতম পরামর্শক-গবেষক প্রকাশিত গবেষণা, উপন্যাস, গল্প, কবিতা মিলিয়ে গ্রন্থের সংখ্যা ত্রিশ। তার প্রথম উপন্যাস পিছুটান (১৯৯৮), গল্পগ্রন্থ জোস্রাহত (২০০৯)। কবিতা- নক্ষত্র জানেনা কক্ষপথ কতদূর (২০১৭)। প্রকাশিত উল্লেখযােগ্য গ্রন্থের মধ্যে রয়েছে- বানান অভিধান ও বাংলা বানানের নিয়ম (১৯৯৯), ভাষাবিজ্ঞানের ভূমিকা ও বাংলা ভাষা (২০০২), সংক্ষিপ্ত বাংলা ভাষা ও সাহিত্য কোষ (২০০৩), বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস (২০০৪), সাঁওতালি ও ওঁরাও ভাষা (২০০৫), বাংলা ভাষায় নারীর শব্দাভিধান (২০০৯), বাংলাদেশের আদিবাসী ভাষা (২০১১) এবং বাংলা ভাষা ও বাংলাদেশের ভাষা (২০১৪)।। দুই কন্যা চর্যা ও চারু। স্ত্রী রােকসানা হােসেন মুন্নী নজরুল সংগীত শিল্পী।

0 review for ভূমিকম্প পাখির ডাক

Add a review

Your rating