সকল বই

বাঙলা ভাগ হল

বাঙলা ভাগ হল

Author: জয়া চ্যাটার্জী Translator: আবু জাফর
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳390.00 ৳ 331.50 (15.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher The University Press Limited
ISBN978 984 8815 55 7
Edition2014, 3rd impression
Pages368
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category
Return Policy

7 Days Happy Return

ভারত বিভাগ সম্পর্কে আগের গবেষণাগুলি বিষয়টিকে সর্বভারতীয় স্তরে ক্ষমতা হস্তান্তরের ঘটনা হিসেবে দেখেছে অথবা বিষয়টিকে ভারতীয় সংখ্যালঘু মুসলমানদের বিচ্ছিন্নতার রাজনীতির উত্থান হিসেবে মূল্যায়ন করেছে। বর্তমান গবেষণাটিতে ১৯৪৬-৪৭ সালের ঘটনাবলীকে পুনর্মূল্যায়ন করা হয়েছে, যেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ প্রদেশ বাঙলা বিভাগের দাবির পেছনে রাজনৈতিক ও সামাজিক ক্রিয়া-প্রতিক্রিয়া বিশেষভাবে সামনে উঠে এসেছে এবং হিন্দু সাম্প্রদায়িকতার উত্থানকে চিহ্নিত করা হয়েছে। চমকপ্রদ বিভিন্ন তথ্যের প্রকাশ ঘটিয়ে লেখিকা এখানে দেখিয়েছেন যে, বাঙলার হিন্দু সমাজের একটি বৃহৎ ও ক্ষমতাধর অংশ তাদের প্রভাব পুনঃপ্রতিষ্ঠার চেষ্টায় বাঙলা বিভাগকেই একমাত্র উপায় হিসেবে বিবেচনা করেছে। এতে এই ছবিটি স্পষ্ট হয়েছে যে, স্তরে স্তরে বিভক্ত ও পরস্পর বিচ্ছিন্ন একটি সমাজ কেমন করে ভারতীয় জাতীয়তাবাদের মূল স্রোত থেকে বেরিয়ে এসেছে এবং ক্রমাগতভাবে ক্ষুদ্র ও সংকীর্ণ বিষয়াদিতে নিজেদের নিমগ্ন করেছে। বাঙলার ইতিহাস সম্পর্কে মৌলিক ও সুচিন্তিত ব্যাখ্যা দিয়ে জয়া চ্যাটার্জী নতুন প্রজন্মের সেই সব গবেষকের অন্যতম হয়ে উঠেছেন যাঁরা ঘটনার প্রকৃত বিষয় উদ্‌ঘাটন করতে আরো বিস্তৃত পরিসরে তথ্যসূত্র জড়ো করে সে-সবের পর্যালোচনা করতে উদ্যোগী হয়েছেন এবং পূর্ববর্তী ইতিহাসবিদদের চিরাচরিত ধারণা সম্পর্কে প্রশ্ন তুলেছেন।

 

Authors:
জয়া চ্যাটার্জী

Translators:
আবু জাফর

আবু জাফর (জন্ম ১ ফেব্রুয়ারি ১৯৪৮) লেখক ও অনুবাদক।পুরো নাম আবু জাফর মোঃ ইকবাল। যশোর এম. এম. কলেজ থেকে স্নাতক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম. এ. (রাষ্ট্রবিজ্ঞান) পাস করার পর তিনি ১৯৭০ সালে সরকারি চাকরিতে যোগদান করেন। ২০০৬ সালে চাকরি থেকে অবসর গ্রহণের পূর্বে তিনি তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর প্রকাশিত গ্রন্থ : মওলানা আকরাম খাঁ-এ ভারসেটাইল জিনিয়াস, মুসলিম ফেস্টিভ্যালস ইন বাংলাদেশ, মোগল যুগের বিচার, রাজভবন থেকে বঙ্গভবন, রসুল মুহাম্মদ (স); অনূদিত গ্রন্থ : মুসলিম আন্তর্জাতিক আইন, মহানবীর শাশ্বত পয়গাম, বিশ্বনবী মুহাম্মদ (স), মহানবীর জীবন আলো নাহজুল বালাগা, বাঙালার ইতিহাস, ইসলাম ও মুসলিম উম্মাহ, কালের সাক্ষী ঢাকা, বীর ও বীরবন্দনা, বাঙলা ভাগ হল,তমস।

0 review for বাঙলা ভাগ হল

Add a review

Your rating