সকল বই

ফাঁদ

ফাঁদ

Author: আনিসুল হক
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳160.00 ৳ 128.00 (20.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher সময় প্রকাশন
ISBN9844581265
Edition2018, 6th Printed
Pages104
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category সমকালীন উপন্যাস উপন্যাস
Return Policy

7 Days Happy Return

দশতলার ছাদ থেকে পড়ে যাচ্ছে একজন লোক। একেক তলায় তার চোখের সামনে খুলে যাচ্ছে একেকটা জানালা, সে ঢুকে পড়ছে নতুন নতুন কাহিনী-কক্ষে: যাদুবাস্তবতায়। নিচে পড়ে গিয়ে লোকটা মরে যাবে, এটা অবধারিত। ট্রাজেডি! কিন্তু বর্তমান কাল কেড়ে নিয়েছে আমাদের ট্রাজেডির অধিকার। এ উপন্যাস এক কালো কমেডি, পরিহাসের ছলে জানিয়ে দিচ্ছে-ভালোবাসা, যৌনতা, দাম্পত্য, ঈর্ষা, দেশপ্রেম, অঙ্গীকার, বাৎসল্য, রাজনীতি-সব-কিছু কতো অর্থহীন, কতো হাস্যকর, কী দুর্বিষহ। মুমূর্ষর অকপট চোখে ধরা পড়েছে জীবনের সব ভণ্ডামো। বেরিয়ে পড়েছে আমাদের নগ্নতা। আনিসুল হক সব সময়ই অগতানুগতিক ও অভিনব; এ উপন্যাসের মাধ্যমে তিনি রাখলেন বাংলা উপন্যাসে প্রাপ্তবয়স্কতা, প্রাপ্তনস্কতা ও পরিপক্বতার ছাপ। ঔপন্যাসিক যে অস্তিত্বের এক পরিব্রাজক-এ উপন্যাস তারই উদাহরণ।

 

Authors:
আনিসুল হক

আনিসুলহকের জন্ম ৪ মার্চ ১৯৬৫, রংপুরের নীলফামারীতে। পিতা মরহুম মো: মোফাজ্জল হক, মাতা মোসাম্মৎ আনোয়ারা বেগম। জন্মের পরেই পিতা কর্মসূত্রে তারা চলে আসেন রংপুরে। রংপুর পিটি আই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, রংপুর জিলা স্কুল, রংপুর কারমাইকেল কলেজ আর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকায় পড়াশোনা করেছেন তিনি। ছাত্রাবস্থা থেকেই সাহিত্য ও সাংবাদিকতার দিকে ঝুঁকে পড়েন। বিসিএস পরীক্ষা দিয়ে প্রকৌশলী হিসেবে একবার যোগ দিয়েছেন সরকারি চারিতে, কিন্তু ১৫ দিনের মাথায় আবার ফিরে আসেন সাংবাদিকতা তথা লেখালেখিতেই। বর্তমানে একটি প্রথম শ্রেণীর জাতয়ি দৈনিকে সহযোগী সম্পাদক হিসেবে কর্মরত।

সাহিত্যের প্রায় সব শাখাতেই কম বেশি তাঁর বিচরণ। কবিতা, গল্প, উপন্যাস, রম্যরচনা, কলাম, টেলিভিশন ও চলচ্চিত্রের চিত্রনাট্য, ভ্রমণকাহিনী, কাব্য-উপন্যাস, শিশুতোষ রচনা - নানাকিছু লিখেছেন। গদ্যকার্টুন নামে লেখা তাঁর কলাম খুবই পাঠক প্রিয়।

মা ইংরেজিতে ‘ফ্রিডম’ সমাদার’ নামে অনূদিত ও দিল্লি থেকে প্রকাশিত হয়েছে এবং ব্যাপক প্রশংসা লাভ করেছে। উড়িষ্যা থেকেও ওডিশি ভাষায় বেরিয়েছে মা-এর অনুবাদ। সাহিত্যের জন্যে পেয়েছেন বাংলা একাডেমী পুরস্কার, সিটি ব্যাংক আনন্দ আলো পুরস্কার, খালেকদাদ চৌধুরীপদক, খুলনা রাইটার্স ক্লাবপদক, কবি মোজাম্মেল হক ফাউন্ডেশন পুরস্কার, সুকান্ত পদক, ইউরো শিশু সাহিত্য পুরস্কার। তাঁর উপন্যাস মা পাঠক রেসরদার ফজলুল করিম তাঁর দিন লিপিতে লিখেলিছেন : ‘আমি বলি দুই মা। ম্যাক্সিম গোর্কির মা আর আনিসুলহকের মা।... এখন দুই মা যথার্থ মা হয়ে উঠেছেন আমার কাছে।

0 review for ফাঁদ

Add a review

Your rating