সকল বই

নিদ নাহি আঁখিপাতে

নিদ নাহি আঁখিপাতে

Author: অরুণোদয় সাহা
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 525.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9789350404034
Pages128
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category উপন্যাস
Return Policy

7 Days Happy Return

এ জাতীয় উপন্যাসে সাধারণত কল্পনার রং তুলি সহযোগে উপন্যাসকে রমণীয় করার প্রচেষ্টা থাকে। অতুলপ্রসাদ এক ব্যতিক্রমী পুরুষ, তাঁর জীবনটাই যেন একটি উপন্যাস। তাই এই গ্রন্থ রচনায় কষ্টকল্পিত কোনওকিছু আরোপ করার চেষ্টা করা হয়নি।অতুলপ্রসাদ সেন এক বর্ণময় ব্যক্তিত্ব। বাইরের এবং অন্তরের অতুলপ্রসাদ কেউ কারও চেয়ে কম বর্ণাঢ্য নয়। তাঁর এই দ্বৈত ব্যক্তিসত্তা উন্মোচন করতে গিয়ে লেখক আবিষ্কার করেছেন, অতুলপ্রসাদ ছিলেন সংসারে এক সন্ন্যাসী। এক অমোঘ ট্রাজেডি তাঁকে ধাওয়া করেছে তাঁর জন্মলগ্ন থেকেই৷ নিয়তির বিধানে তিনি এক ট্র্যাজিক নায়ক। ভাগ্যের বিড়ম্বনায় প্রতিক্ষণ অসহায় নিরুপায়।

Authors:
অরুণোদয় সাহা

অরুণোদয় সাহার জন্ম ৪ ফেব্রুয়ারি ১৯৪৮। শিক্ষা ত্রিপুরার বিশালগড়, আগরতলা, পশ্চিমবঙ্গে কলকাতার প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে। আমেরিকার য়ুটা স্টেট ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পি এইচডি। স্বদেশে এবং বিদেশে অধ্যাপনা করেছেন। ২০০৭-২০১৩ পর্যন্ত ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য পদে বৃত ছিলেন।সহধর্মিণী অধ্যাপিকা মঞ্জরী চৌধুরীর ইচ্ছানুসারে কর্মজীবন থেকে অবসর গ্রহণ করার আগে এবং পরে কখনওই লেখালেখি থেকে বিযুক্ত হননি। সাহিত্যই তাঁর প্রথম প্রেম। রবীন্দ্রনাথের সঙ্গে ত্রিপুরার মহারাজাদের অনালোকিত সম্পর্ক নিয়ে তিনি নিটোল গল্প লিখেছেন। গল্পগ্রন্থটির নাম: রাজা ও কবি। তা ছাড়া, প্রকাশিত অন্যান্য গ্রন্থাবলির মধ্যে চলার পথে এবং কথায় কথায় উল্লেখযোগ্য।

0 review for নিদ নাহি আঁখিপাতে

Add a review

Your rating