সকল বই

জমিদারের গুপ্তধন মোশতাক আহমেদ

জমিদারের গুপ্তধন মোশতাক আহমেদ

Author: মোশতাক আহমেদ
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳200.00 ৳ 168.00 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN984 70120 0396 1
Edition2015 Jan 02
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category সায়েন্স ফিকশন-থ্রিলার-অ্যাডভেঞ্চার
Return Policy

7 Days Happy Return

জমিদার শংকর রায়ের গুপ্তধন উদ্ধার করতে গিয়ে মহাবিপদে পড়ল শিশির আর লেলিন।  প্রথমে হুমকি ধমকি দেয়া হলেও পড়ে কাফনের কাপড় পাঠিয়ে দেয়া হলো তাদের জন্য।  স্পষ্ট জানিয়ে দেয়া হলো তারা যদি চলে না যায় তাহলে তাদের হত্যা করা হবে।  কিন্তু পিছু হটার পাত্র নয় শিশিলিনের ক্ষুদে দুই সদস্য শিশির আর লেলিন।  দ্বিগুণ উৎসাহ নিয়ে জমিদার শংকর রায়ের গুপ্তধন উদ্ধারে মনোনিবেশ করে তারা।  কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠে না।  মাটির নিচে গুপ্তঘরেই ভয়ংকর খুনি ইমরুল মেম্বার আর তার দলের লোকজনের হাতে বন্দি হয়ে পড়ে তারা।  হাত-পা ও মুখ বেঁধে তাদের ফেলে রাখা হয় গুপ্তঘরে।  তাদের সঙ্গী বকুলেরও একই অবস্থা।  সাহায্য করার মতো কেউ নেই।  কারণ পৃথিবীর কেউ জানে না যে তারা জমিদারবাড়িতে গুপ্তঘরে বন্দি।  এদিকে গুপ্তঘরের অক্সিজেনও শেষ হয়ে আসছে।  নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তাদের।  আর কিছুক্ষণ থাকলে নিশ্চিত মারা যাবে সবাই। 
শেষ পর্যন্ত কী শিশির লেলিন আর তাদের সঙ্গী বকুল বাঁচতে পেরেছিল? আর কি হয়েছিল জমিদার শংকর রায়ের গুপ্তধনের?

Authors:
মোশতাক আহমেদ

জন্ম ৩০ ডিসেম্বর ১৯৭৫, জেলা ফরিদপুর।  তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে এম ফার্ম ডিগ্রি অর্জন করেছেন।  পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ এবং ইংল্যান্ডের লেস্টার ইউনিভার্সিটি থেকে ক্রিমিনোলজিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।  বর্তমানে তিনি একজন চাকরিজীবী। 
তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে-
সায়েন্স ফিকশন : রোবটিজম, ক্লিটি ভাইরাস, নিহির ভালোবাসা, লাল শৈবাল, গিপিলিয়া, বায়োবোট নিওক্স, পাইথিন, লাল গ্রহের লাল প্রাণী, দ্বিতীয় পৃথিবী, ক্রিকি, ক্রি, লিলিপুটের গ্রহে, পৃথিবীতে লিলিপুটেরা, লিলিপুটদের ফিরে যাওয়া, রোবো, নিকি, অণুমানব, সবুজমানব, লালমানব, রোবটের পৃথিবী, প্রজেক্ট ইক্টোপাস, গিগো, রিরি, প্রজেক্ট হাইপার গিটো।
সায়েন্স ফিকশন সিরিজ : রিবিট, কালোমানুষ, রিবিট এবং ওরা, রিবিটের দুঃখ, শান্তিতে রিবিট, হিমালয়ে রিবিট।
ভৌতিক : অতৃপ্ত আত্মা, প্রেতাত্মা, আত্মা, রক্ততৃষ্ণা, অভিশপ্ত আত্মা, রক্ত পিপাসা, উলু পিশাচের আত্মা, অশুভ আত্মা।
গোয়েন্দা এবং কিশোর অ্যাডভেঞ্চার : লাল গ্যাং, নীল মৃত্যু, ববির ভ্রমণ, জমিদারের গুপ্তধন, হারানো মুকুট। 
প্যারাসাইকোলজি : মায়াবী জোছনার বসন্তে, জোছনা রাতের জোনাকি, মন ভাঙা পরী, নীল জোছনার জীবন, বৃষ্টি ভেজা জোছনা।
ভ্রমণ উপন্যাস : বসন্ত বর্ষার দিগন্ত।
স্মৃতিকথা : এক ঝলক কিংবদন্তী হুমায়ূন আহমেদ।
মুক্তিযুদ্ধ : নক্ষত্রের রাজারবাগ, মুক্তিযোদ্ধা রতন।  ‘জকি’ তাঁর জীবনধর্মী বহুল প্রশংসিত উপন্যাস। 
পুরস্কার : ‘নক্ষত্রের রাজারবাগ’ গ্রন্থের জন্য এইচএসবিসি কালি ও কলম সাহিত্য পুরস্কার ২০১২।

0 review for জমিদারের গুপ্তধন মোশতাক আহমেদ

Add a review

Your rating