সকল বই

শকের তূন

শকের তূন

Author: সায়নদেব মুখোপাধ্যায়
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 437.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9789388014663
Pages132
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category উপন্যাস
Return Policy

7 Days Happy Return

মণিমেলার ভাইবোনেরা ১৯৬৩ সালের বিকেলের এক বৃষ্টিতে লাইব্রেরি ঘরে বসে আবদার করছে, গল্প বলো! তখন বলেছি  ড. টাকাশি কেশোরুগীর সঙ্গে প্রথম আলাপের পর ব্যাঙের কামড় খাবার ঘটনা। সন্দেশে ছাপা হয়েছে কাহিনি, আর ড. কেশোরুগী অন্য ঝামেলায় টেনে নিয়ে গেছেন আমাকে, নকুলকে আর প্রসাদকে। মধ্য-এশিয়ার শকদের কবরখানায় পাওয়া গেছে এক সোনার কলকে আঁকা কিছু আর ছিপি আঁটা সোনার ছোট্ট বোতল। অদ্ভুত রাসায়নিক জৈবিক মারণাস্ত্রের কেমিক্যাল বায়োলজিকাল ওয়ার ফেয়ারের ফর্মুলা যেন। তার দেড় বছর পর মধ্যপ্রদেশের মন্দিরের বাগান থেকে স্বাধীন-সভ্য বাঁদর চুরি, রাশিয়াতে যাচ্ছে। কোথায়? যেখানে জৈবিক-মারণাস্ত্রর পরীক্ষা হয়, সেখানে কি? সঙ্গে সঙ্গে অদ্ভুত রোগ ধরা পড়েছে আফগানিস্তান-তাজিকিস্তানের সীমান্তে, যা ওষুধে সারে না। ছড়ালে মহামারী হবে। ওখানে কেন? কোত্থেকে এল এই নতুন জীবাণু? কে করেছে তৈরি? কেনই বা করেছে? আমাদের তিনজনের ডাক পড়েছে  ড. কেশোরুগীর অভিযানে। আমাদের কাজ দুর্বৃত্তদের খুঁজে বার করা, অন্তত তা-ই জেনেছি! সেটাই কি কারণ? কারণ যদি এ-ই হয়, তো আমাদের মতো চুনোপুঁটি ক্লাস ইলেভেনের ছাত্ররা অজানা মধ্য-এশিয়াতে কাজের কাজ কিছু করে উঠতে পারবে কি?

Authors:
সায়নদেব মুখোপাধ্যায়

সায়নদেব মুখোপাধ্যায়ের জন্ম ১৯৪৮ সালে বীরভূম জেলার ভুবনডাঙ্গা গ্রামে। কলকাতার বালিগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুল ও প্রেসিডেন্সি কলেজে শিক্ষা এবং ইংলন্ডের সাসেক্স ইউনিভার্সিটি থেকে ডক্টরেট প্রাপ্তি। ইংলন্ড, আমেরিকা, নরওয়ে ও সুইডেনে গবেষণা ও অধ্যাপনা। পড়াশোনায় পদার্থবিদ এবং কর্মক্ষেত্রে আয়ন-বীম, ধাতুবিদ্যা, সেমিকন্ডাক্টর, মাইক্রোইলেট্রনিকস্, ন্যানোটেকনোলজি, মাইক্রোওয়েভ এবং ফোটোনিক্স- লেজ়ার ও ফাইবার অপটিক্স-এর বিজ্ঞানী। পড়াশোনার বাইরে বাংলা গান ও আন্তর্জাতিক লোকনৃত্য করা, পরিবেশন ও শেখানো, ফটোগ্রাফি, ভিন্ন সংস্কৃতির দুর্গম দেশে ভ্রমণ ও সেখানকার ইতিহাস, ভূগোল ও জীবনযাত্রার জ্ঞানার্জন, স্কুবা, রান্না ও বাগান করা, প্রকৃতি সংরক্ষণ, ধনুর্বিদ্যা, হাই পাওয়ার রাইফেল চর্চা, তৃণভোজী বন্যপ্রাণী শিকার এবং বিজ্ঞান-অ্যাডভেঞ্চারের গল্প লেখা। বর্তমানে আমেরিকার নিউ মেক্সিকো স্টেটে বসবাস।

0 review for শকের তূন

Add a review

Your rating