একটি জীবন অনেক মুখ
Ekti Jiban Anek Mukh
সুধা মূর্তি
Genre:
HardbackISBN 9788177563474
206 pages
Deliver to:
Check
Hardback
₹ 200
1
Add to listAdd to cart
প্রথম পরিচয়ে তিনি ইনফোসিস ফাউন্ডেশনের চেয়ারপার্সন। কিন্তু সুধা মূর্তির আসল ও বড় পরিচয় তিনি সমাজকর্মী। শখের সমাজসেবা নয়, তিনি কাজ করেন একেবারে তৃণমূলস্তরে নেমে। দেশের সবচেয়ে অনুন্নত এলাকায়, পিছিয়ে পড়া মানুষদের মধ্যে তিনি পৌঁছে যান পায়ে হেঁটে, বাসে অথবা ট্রেনে। এমনকী যেখানে কোনওভাবেই যাওয়া সম্ভব নয়, সেখানে পৌঁছতে ট্রেকিং করতেও পিছপা হন না। তাঁর একমাত্র লক্ষ্য, দরিদ্র ও অনগ্রসর মানুষদের উন্নয়নের জন্য সামান্যতম ব্যবস্থাও যদি করা যায়।এই উদ্দেশ্যে তিনি কর্ণাটক, ওড়িশা ও মহারাষ্ট্রের গ্রামাঞ্চলে সাতহাজার গ্রন্থাগার গড়েছেন। স্থাপন করেছেন বহু বিদ্যালয় ও বিজ্ঞানকেন্দ্র। তৈরি করেছেন হাসপাতাল থেকে কুষ্ঠ নিরাময় সংস্থা। ছাত্রবৃত্তির পাশাপাশি ব্যবস্থা করেছেন খরাত্রাণের। সমাজসেবা সম্পর্কে প্রচলিত ধারণা ভেঙে দিয়েছেন সুধা মূর্তি।ভারতীয় শিল্পোদ্যোগের অন্যতম উৎকর্ষকেন্দ্র ইনফোসিস টেকনোলজিস-এর কর্ণধার, এই গ্রন্থের লেখিকা বৈভবের সুউচ্চ মিনার থেকে নয়, মানুষকে আপন করে পেয়েছেন, চিনেছেন রোদে পুড়ে, জলে ভিজে, শক্ত মাটিতে দাঁড়িয়ে। এই গ্রন্থের পাতায় পাতায় আছে সেই মানুষদের কথা, আছে তাদের জীবনযাপন, সততা, অজ্ঞতা, কৃতজ্ঞতা, আকুলতা এবং আরও নানা মানবিক দিকের ছবি।ভ্রমণকাহিনির মতো বৈচিত্র্যময়, ছোটগল্পের মতো স্বাদু এবং উপন্যাসের মতো অনুপুঙ্খ, এইসব অভিজ্ঞতালব্ধ কাহিনিচিত্র এই বইয়ের সম্পদ।