সকল বই

হারাকিরি

Author: দীপু মাহমুদ
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳200.00 ৳ 160.00 (20.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher অনিন্দ্য প্রকাশ
ISBN9789849577577
Edition2022 First Pub
Pages96
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category সায়েন্স ফিকশন
Return Policy

7 Days Happy Return

‘হারাকিরি’ হচ্ছে কোনো কাজে ব্যর্থতার দায়ভার নিজের কাঁধে তুলে নিয়ে জাপানিদের পেট চিরে আত্মহত্যা করার প্রাচীন অভ্যাস। পুলিশ বলছে সাংবাদিক ইভানা লাগাতার ব্যর্থতায় হতাশ হয়ে আত্মহত্যা করেছে। ইভানার বন্ধু অমিয় বলছে ইভানাকে হত্যা করা হয়েছে।
ইভানার লাশ নিয়ে যাওয়া হয়েছে মেডিকেল কলেজ মর্গে। এখানে লাশের ময়নাতদন্ত হবে। লাশকাটা ঘরে ট্রলি ট্রেতে শুয়ে আছে ইভানা। তার পেট চিরে হা হয়ে আছে। ঘরের ভেতর উজ্জ¦ল আলো। পাশে দাঁড়িয়ে আছেন ডাক্তার যোবায়ের। ইভানা চোখ মেলে তাকিয়েছে। সে বলল, আমি ব্রেইন নিয়ন্ত্রণ করতে পারি। মস্তিষ্ক ব্যবহারের জন্য প্রচুর অক্সিজেন দরকার হয়। রক্ত প্রবাহের মাধ্যমে মস্তিষ্কে আমি অক্সিজেন জমা করে রাখতে পারি। মানুষের ব্রেইন ১১৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপ সহ্য করতে পারে। আপনি আমার কপালে হাত দেন। ডাক্তার ইভানার কপালে হাত রাখলেন। কপাল প্রচÐ গরম। মনে হচ্ছে জ্বরে পুড়ে যাচ্ছে।

Authors:
দীপু মাহমুদ

Dipu Mahmud। জন্ম ২৫ মে ১৯৬৫, নানাবাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার গ্রাগপুর গ্রামে। শৈশব ও বাল্যকাল কেটেছে দাদাবাড়ি হাটবোয়ালিয়া গ্রামে। বেড়ে ওঠা স্নেহময়ী, কালিশংকরপুর, কুষ্টিয়া। পিতা প্রফেসর মোহাম্মদ কামরুল হুদা, মা হামিদা বেগম। পড়াশোনা করেছেন কুষ্টিয়া জিলা স্কুল, কুষ্টিয়া সরকারি কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতায়। আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। পিএইচডি করেছেন যুক্তরাষ্ট্রের আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা আটানব্বইটি। লেখালেখির স্বীকৃতিস্বরূপ তিনি অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার, সায়েন্স ফিকশন সাহিত্য পুরস্কার, এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার, শিশুসাহিত্যিক মোহাম্মদ নাসির আলী স্বর্ণপদক, নবাব সিরাজউদ্দৌলা স্বর্ণপদক, আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার, সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার, আবু হাসান শাহীন স্মৃতি শিশুসাহিত্য পুরস্কার, কবি জীবনানন্দ দাশ স্মৃতিপদকসহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন। পেয়েছেন সম্মাননা। স্ত্রী রূপা মাহমুদ, যমজ দুই পুত্রসন্তান খালিদ বিন মাহমুদ ও গালিব বিন মাহমুদ ।

0 review for হারাকিরি

Add a review

Your rating