সকল বই

হাতের মুঠোয় স্বপ্নের চাকরি

হাতের মুঠোয় স্বপ্নের চাকরি

Author: আরাফাত শাহরিয়ার
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳300.00 ৳ 240.00 (20.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher ঐতিহ্য
ISBN9789847764290
Edition2018, 1st Published
Pages188
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category মোটিভেশনাল
Return Policy

7 Days Happy Return

ক্যারিয়ার নিয়ে হরেক মানুষের হরেক রকম স্বপ্ন। বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্নে বুঁদ অনেকেই। কেউ হতে চায় ব্যাংকার। নীল আকাশে ডানা মেলে উড়তে পাইলট হওয়ার স্বপ্নে বিভোর কেউ কেউ। কেবিন ক্রু বা এয়ার হোস্টেস হওয়াটাও অনেকের কাছে স্বপ্নের মতো। নীল সমুদ্র আবার টানে অনেককে; হতে চায় জাহাজের ক্যাপ্টেন, সাবমেরিনার কিংবা নাবিক। কারো এইম ইন লাইফ ডাক্তার হওয়া, কারো বা ইঞ্জিনিয়ার। কৃষি নিয়েও স্বপ্ন বুনছে কেউ। কারো ব্রত শিক্ষক হয়ে জ্ঞানের আলো ছড়ানো।
ন্যায়দণ্ডের কাণ্ডারি কিংবা নামজাদা উকিল হওয়ারও স্বপ্ন দেখে অনেকে। কেউ আবার সাংবাদিকতায় নাম লিখিয়ে উঠতে চায় খ্যাতির শীর্ষে। কেউ বা সাত-সমুদ্দুর পার হয়ে পাড়ি জমাতে চান ভিনদেশে। কারো বাসনা জাঁদরেল পুলিশ অফিসার হওয়া। সেনাবাহিনীতেও নাম লেখাতে চায় অনেকে; হতে চায় ক্যাপ্টেন, সেকেন্ড লেফটেন্যান্ট কিংবা সৈনিক। কারো কারো সংগতি নেই বেশি দূর পড়াশোনা চালিয়ে যাওয়ার, এসএসসির পর একটা চাকরি জোটাতে পারলেই তাদের স্বপ্নটা সত্যি হয়।
স্বপ্ন তো দেখে সবাই, সবার স্বপ্ন কি পূরণ হয়? স্বপ্নপূরণে চাই সঠিক দিকনির্দেশনা। চাকরি হচ্ছে না কিংবা অপছন্দের চাকরিতে থেকে পছন্দসই চাকরি খুঁজছেন, এমন দিগ্‌ভ্রষ্টদের ঠিক বাতিঘরের মতোই পথ দেখাবে হাতের মুঠোয় স্বপ্নের চাকরি।
হাতের মুঠোয় স্বপ্নের চাকরি বইটি সাজানো হয়েছে চাকরিপ্রার্থীদের পছন্দের তালিকায় শীর্ষে থাকা ৩০টিরও বেশি চাকরির বিশদ প্রস্তুতি ও দরকারি পরামর্শ নিয়ে। জুতসই চাকরি খুঁজছেন, এমন তরুণ-তরুণীদের জন্য দারুণ সহায়ক হবে বইটি। এর দিকনির্দেশনা মেনে ঠিকঠাক প্রস্তুতি নিলে হতে পারে ইচ্ছাপূরণ, হাতের মুঠোয় ধরা দিতে পারে স্বপ্নের চাকরি।

0 review for হাতের মুঠোয় স্বপ্নের চাকরি

Add a review

Your rating