সকল বই

হস্তান্তর নয় রূপান্তর চাই

হস্তান্তর নয় রূপান্তর চাই

Author: সিরাজুল ইসলাম চৌধুরী
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳300.00 ৳ 252.00 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN984 70120 0832 8
Edition01 Feb, 2019
Pages168
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category প্রবন্ধ-গবেষণা
Return Policy

7 Days Happy Return

বাংলাদেশে তো বটেই আমাদের এই উপমহাদেশেই ক্ষমতার নানা রকম হস্তান্তর হয়েছে, রাষ্ট্র ভাঙা-গড়ার কাজও চলেছে, কিন্তু সমাজব্যবস্থা ও রাষ্ট্রক্ষমতার বিন্যাসে মৌলিক পরিবর্তন ঘটেনি। যে জন্য আমরা একটি বৃত্তের ভেতরেই ওঠাবসা ঘোরাফেরা করছি।  এই যে আটকদশা তার লক্ষণ ও প্রমাণের কোনো অভাব নেই।
বৃত্তটি ভাঙবার চেষ্টাও যে কম হয়েছে তা নয়।  রাজনৈতিক ও সাংস্কৃতিক উভয় পথেই আন্দোলন হয়েছে মুক্তির জন্য।  কিন্তু বৃত্তটি ভাঙেনি।  রূপান্তরের প্রধান শত্রু হচ্ছে পুঁজিবাদ, সে আজ সাম্রাজ্যবাদে রূপ নিয়েছে।  এবং আমরা তার অধীনেই রয়েছি। 
এই বইয়ের প্রবন্ধগুলোতে জাতীয়তাবাদের বিষয়টি বিভিন্নভাবে এসেছে।  জাতীয়তাবাদ তখনই নিজের জন্য শক্তি সঞ্চয় এবং জনগণের মুক্তির প্রচেষ্টায় কার্যকর ভূমিকা নিতে পারে যখন তার অভ্যন্তরে সাম্রাজ্যবাদ বিরোধিতা থাকে।  বাংলাদেশে এখন সাম্রাজ্যবাদ বিরোধিতার অভাব ঘটেছে।  যে জন্য বন্ধন ও হতাশা দুটোই বড় হয়ে দেখা দিয়েছে।  কিন্তু অন্যদিকে আবার বিদ্যমান ব্যবস্থার বিরুদ্ধে অসন্তোষ ও মুক্তির আকাক্সক্ষাটাও প্রবল।  মুক্তি আসবে পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়েই।  সে আন্দোলনে দেশপ্রেমিক ও গণতন্ত্রকামী মানুষেরা থাকবেন।  সঙ্কলিত লেখাগুলোর বক্তব্যটা এই রকমেরই।

Authors:
সিরাজুল ইসলাম চৌধুরী

সিরাজুল ইসলাম চৌধুরী।  জন্ম : বাড়ৈখালী, বিক্রমপুর, ২৩ শে জুন ১৯৩৬।  শিক্ষা : স্নাতক সম্মান (ইংরেজি), ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৫৫), স্নাতকোত্তর (ইংরেজি), ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৫৬); পিএইচডি : লেস্টার বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য (১৯৬৮), পেশা : অধ্যাপনা।  প্রফেসর এমেরিটাস, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।
প্রকাশিত গ্রন্থ : প্রবন্ধ-গবেষণা : অন্বৈষণ (১৯৬৪), দ্বিতীয় ভুবন (১৯৭৩), আমার পিতার মুখ (১৯৮৩), বঙ্কিমচন্দ্রের জমিদার ও কৃষক (১৯৭৬), বেকনের মৌমাছিরা (১৯৭৮), বাঙালীকে কে বাঁচাবে (১৯৮৩), টলস্টয় অনেক প্রসঙ্গের কয়েকটি (১৯৮৫), গণতন্ত্রের পক্ষ-বিপক্ষ (১৯৮৭), দ্বিজাতিতত্ত্বের সত্য-মিথ্যা (১৯৯২), লেনিন কেন জরুরী (১৯৯২), লিঙ্কনের বিষণ্ণ মুখ (১৯৯৪), শেক্সপীয়রের মেয়েরা (১৯৯৯), ধ্রুপদি নায়িকাদের কয়েকজন (২০০০) প্রভৃতি।  ছোটগল্প : ভালো মানুষের জগৎ (১৯৯০)।  উপন্যাস : শেষ নেই (২০০৪), কণার অনিশ্চিত যাত্রা (২০০৫)। অনুবাদ : এ্যারিস্টটলের কাব্যতত্ত্ব (১৯৭২), ইবসেনের বুনো হাঁস (১৯৬৫), হাউসম্যারেন কাব্যের স্বভাব (১৯৬৫), হোমারের ওডেসি (১৯৯০)।  ইংরেজি গ্রন্থ : Introducint Nazrul Islam (১৯৬৫), The Moral Imagination of Joseph Conrad (১৯৭৪), The Enemy Territory (১৯৭৬)। সম্পাদনা : ত্রৈমাসিক নতুন দিগন্ত (২০০৩)।
পুরস্কার : লেখক সংঘ পুরস্কার (১৯৭৫), বাংলা একাডেমি পুরস্কার (১৯৭৬), আবদুর রহমান চৌধুরী পদক, ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৭৮), লেখিকা সংঘ পদক (১৯৮০), মাহবুব উল্লাহ ফাউন্ডেশন পদক (১৯৮৩), অলক্ত সাহিত্য পুরস্কার (১৯৮৮), একুশে পদক (১৯৯৬), আবদুল রউফ চৌধুরী পুরস্কার (২০০১), ঋষিজ পদক (২০০২)।

0 review for হস্তান্তর নয় রূপান্তর চাই

Add a review

Your rating