সকল বই

সীমাহীন মহাবিশ্বে

সীমাহীন মহাবিশ্বে

Author: নিখিল চন্দ্র মন্ডল
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 262.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9789350408155
Pages112
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category মহাকাশ বিজ্ঞান
Return Policy

7 Days Happy Return

দিনের বেলার সূর্য আর রাতের বেলার তারকাখচিত আকাশ দেখে মানুষ অবাক হয়েছে চিরকাল। কী তাদের স্বরূপ; কেমন করে সৃষ্টি হয়েছে এই বিশ্ব-ব্রহ্মাণ্ড; অন্তহীন এই আকাশে কত তারার মিছিল; ভিতরে তাদের কোন ক্রিয়া-প্রতিক্রিয়া চলছে প্রতিনিয়ত; কোন অদৃশ্য নিয়মের গণ্ডিতে থেকে এরা সবাই চলছে? এসব জানার কৌতুহল মানুষের চিরকালের। চিন্তাশীল মানুষেরা সেসব রহস্যের উন্মোচন করে আসছে সেই আদিমকাল থেকে। তাদের সেই নিরলস পর্যবেক্ষণ ও চিন্তা-প্রসূত জ্ঞানকে সম্বল করে চলেছে পরবর্তী সময়ের নানান পরীক্ষানিরীক্ষা। মানুষও জানছে বিশ্ব-আকাশের কত রহস্যের কথা। সেইসব কাহিনি ও বিজ্ঞানীদের অনুসন্ধিৎসা, পর্যবেক্ষণ আর সিদ্ধান্তগুলোকেই সহজ করে তুলে ধরা হয়েছে এই ‘সীমাহীন মহাবিশ্বে’ বইটিতে। মহাবিশ্বের বিশাল ও তার অগ্নিআবর্তের ধারণা পেতে বইটি বিশেষভাবে সাহায্য করবে পাঠককে।

Authors:
নিখিল চন্দ্র মন্ডল

নিখিলচন্দ্র মণ্ডল-এর জন্ম ২৮ সেপ্টেম্বর ১৯৪৭ বাংলাদেশের (তৎকালীন পূর্ব পাকিস্তান) খুলনার ডুমুরিয়া থানার অন্তর্গত বরুনা গ্রামে। বাবা কিরণচন্দ্র মণ্ডল এবং মা চারুবালা। শিক্ষা গ্রহণ করেছেন যশোরের মশিয়াহাটী উচ্চবিদ্যালয়ে। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানে এম এসসি। ১৯৭৭-এ দিল্লিতে CSIR-এর ‘পাবলিকেশন অ্যান্ড ইনফরমেশন ডাইরেক্টরেট’-এ যোগদান, পাশাপাশি ‘ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি’-র (NPL, New Delhi) রেডিয়ো সায়েন্স ডিভিশনে গবেষণা এবং পশ্চিমবাংলার কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ ডি ডিগ্রি লাভ৷ বিজ্ঞান-লেখা ও বাংলা অনুবাদ তার শখ। অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত তিনি ইন্ডিয়ান জার্নাল অব রেডিয়ো অ্যান্ড স্পেস ফিজিক্স’-এর অনুবাদক হিসেবে কর্মরত ছিলেন। অবসর গ্রহণের পরে ‘ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি’-তে এবং ‘ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমি’-তে একাধিক প্রজেক্টে প্রায় বছর তিনেক কাজ করেন।

0 review for সীমাহীন মহাবিশ্বে

Add a review

Your rating