সকল বই

শব্দ ও অর্থ - শব্দার্থের দর্শন

শব্দ ও অর্থ - শব্দার্থের দর্শন

Author: রমাপ্রসাদ দাস
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 437.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9788172152949
Pages266
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category দর্শন সাহিত্য বিষয়ক বিবিধ,
Return Policy

7 Days Happy Return

ভাষা মানুষের ভাব প্রকাশের প্রধান মাধ্যম। সে মুখের ভাষাই হোক, কি লেখার। এই ভাষার সাধনাতেই তৈরি হয়েছে শব্দ আর অর্থ, বাক্য আর তার প্রয়োগবিধি; তৈরি হয়েছে নাম—যেমন মানুষের, তেমনই তার চারপাশে ছড়ানো সমস্তকিছুর। কিন্তু তবু থেকে গেছে বহু প্রশ্ন। কীভাবে এল শব্দ? কীভাবেই বা শব্দ অর্জন করল অর্থ? এ কি ঐশী বিধানের ফল, নাকি পুরোটাই মানুষের খামখেয়াল? শব্দ বা নামই কি শেষ কথা, নাকি নামেরও দরকার কোনও নামকরণ? দরকার যদি হয়ও, সেই নামকরণই বা হবে কীভাবে? কোন্ সম্বন্ধে গাঁথা বাক্য ও অর্থ? অর্থ কী? বস্তু? নাকি ধারণা? অথবা প্রতিক্রিয়া? কিংবা এর কোনওটিই নয়, শুধুই প্রয়োগ? প্রয়োগই বা সার্থক কখন এবং কীভাবে? আদৌ কি দূর করা সম্ভবপর বাক্যের অস্পষ্টতা? কীভাবে? শব্দ তো কখনও দ্ব্যর্থবোধকও, তখন? সব শব্দ তো স্পষ্ট করে না অভিপ্রেত অর্থকেও, তা হলে? কোন্‌ বাক্য অর্থহীন, কোন্‌টি অর্থবান—বিচার করার মানদণ্ডই বা কী? ভাষা নিয়ে যাঁরাই চর্চা করেন, তাঁদেরই মনে এমন নানান প্রশ্ন। দর্শনের শ্রুতকীর্তি অধ্যাপক রমাপ্রসাদ দাস তাঁর এই বইতে সেই সমূহ প্রশ্নেরই উত্তর অন্বেষণ করেছেন। একইসঙ্গে, যুক্তি-শৃঙ্খলের অনন্য পরম্পরায় সাজিয়ে দিয়েছেন ভাষাচর্চার নানান দিককে, তার লক্ষ্য ও অর্জনকে। ভাষাদর্শন বিষয়ে বাংলা ভাষায় এতকাল কোনও বই লেখা হয়নি, পথিকৃৎ এই বইটি সেই অভাবকেও পূরণ করল, ভাষাচর্চার ক্ষেত্রে উন্মোচন ঘটাল নতুন দিগন্তের। অধ্যাপক রমাপ্রসাদ দাসের আলোচনার ভঙ্গিটি ঋজু ও সর্বজনগ্রাহ্য, চয়িত দৃষ্টান্তগুলি সবই সাহিত্যের এবং সুপরিচিত, বাংলা ভাষা ব্যবহারকে আরও সুঠাম করে তুলতে সাহায্য করবে তাঁর এই আলোচনাগ্রন্থ।

Authors:
রমাপ্রসাদ দাস

রমাপ্রসাদ দাস-এর জন্ম ২৩ বৈশাখ, ১৩২৪ বঙ্গাব্দ, সন্দ্বীপ (নোয়াখালি)। পড়াশুনা : সন্দ্বীপ, খুলনা ও কলকাতায়। দর্শনের কৃতী ছাত্র। সমধিক আগ্রহ যুক্তিবিজ্ঞান ও বিশ্লেষণী দর্শনে। বেসরকারি কলেজে অধ্যাপনা দিয়ে কর্মজীবনের সূচনা। এরপর সরকারি কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়। অবসর গ্রহণের প্রাক্কালে কিছুকাল রবীন্দ্রভারতীর উপাচার্য। প্রথম জীবনে ভাষা, সাহিত্য, দর্শন ও অস্বভাবী মন নিয়ে প্রবন্ধ লিখেছেন প্রবাসী, পরিচয় ও শনিবারের চিঠিতে এবং দর্শন-বিষয়ক দেশি-বিদেশি বহু পত্র-পত্রিকায় ও জার্নালে, যার মধ্যে বিশেষ মর্যাদাবান British Journal of the Philosophy of Science, Dialectica ও Methodos. প্রকাশিত গ্রন্থাদির মধ্যে পথিকৃৎ-গ্রন্থ হিসেবে মর্যাদা পেয়েছে Logic of Truth Functions এবং সাংকেতিক যুক্তিবিজ্ঞান। প্রধান আসক্তি : রাসেল ও রবীন্দ্রনাথ। জীবনের বড় অংশ জুড়ে আছে দুটি প্রতিষ্ঠান : বঙ্গীয় দর্শন পরিষদ এবং ইন্ডিয়ান আকাদেমি অফ ফিলসফি, দুটি প্রতিষ্ঠানেরই দীর্ঘকালীন সচিব। সেই ১৯৩৭ থেকে পুরোপুরি কলকাতার বাসিন্দা। স্বভাবত ঘরকুনো। বিদেশ দূরের কথা, পশ্চিমবঙ্গের, এমন-কি কলকাতার বাইরেও পা রাখতে অনীহা। শুধু নিত্য যেখানে পা ফেলতে আগ্রহ, তা হল কলেজ স্ট্রীট। কলেজ স্ট্রীট মানেই বিশ্ববিদ্যালয়, কফি হাউস, বইপাড়া।

0 review for শব্দ ও অর্থ - শব্দার্থের দর্শন

Add a review

Your rating