সকল বই

রবীন্দ্রসাহিত্যের আদিপর্ব

রবীন্দ্রসাহিত্যের আদিপর্ব

Author: সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 787.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9789350403044
Pages754
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category প্রবন্ধ-গবেষণা
Return Policy

7 Days Happy Return

পৃথিবীর শ্রেষ্ঠ কবি-মনীষীরূপে সর্বজনবন্দিত রবীন্দ্রনাথ। সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়ের ‘রবীন্দ্রসাহিত্যের আদিপর্ব’ গ্রন্থে ধরা আছে সেই বিস্ময়কর প্রতিভার উন্মেষপর্বের পুঙ্খানুপুঙ্খ ইতিহাস৷ ‘কড়ি ও কোমল’ পর্যন্ত গ্রন্থাকারে প্রকাশিত, সাময়িকপত্রে প্রচ্ছন্ন অথবা সংকলন-গ্রন্থে গৃহীত, স্বনাম, অনাম অথবা ছদ্ম নামাঙ্কিত যাবতীয় রবীন্দ্ররচনার তথ্যগত ও কালক্রমিক বিবরণ এই গ্রন্থে সংকলিত। শুধু ইতিহাস নয়, তথ্যপঞ্জি নয়, ‘রবীন্দ্রসাহিত্যের আদিপর্ব’ রবীন্দ্রনাথের বাল্য-কৈশোর পর্বের রচনার সাহিত্যমূল্য নিরূপণেরও সার্থক দৃষ্টান্ত। সেই সূত্রে রচনাকর্তৃত্ব সম্পর্কিত প্রয়োজনীয় সমস্যাগুলির আলোচনা এবং সংশয়-নিরসনের প্রচেষ্টাটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রবীন্দ্রপ্রেমী এবং রবীন্দ্র-গবেষকদের কাছে নিঃসন্দেহে আদৃত হবে পরিশ্রমী এই প্রয়াস।

Authors:
সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়

সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়-এর জন্ম ১৯৪৩, শান্তিনিকেতনে। পিতা রবীন্দ্রসাহিত্য বিশেষজ্ঞ, ছান্দসিক অধ্যাপক প্রবোধচন্দ্র সেনের কাছে তাঁর সাহিত্যশিক্ষা। পঠনপাঠন প্রথমাবধিই শান্তিনিকেতনে। বিশ্বভারতীর কৃতী ছাত্রী। বি এ এবং এম এ উভয় পরীক্ষাতেই প্রথম শ্রেণিতে প্রথম৷ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পি-এইচ ডি (১৯৭৬)। অধ্যাপনা করেছেন কলকাতার যোগমায়া দেবী কলেজের বাংলা বিভাগে (১৯৭৬-১৯৮৬) এবং ১৯৮৬ থেকে বিশ্বভারতী বিদ্যাভবনের বাংলা বিভাগে। ২০০৮-এ অবসর গ্রহণ করে প্রবন্ধ ও গ্রন্থরচনায় মগ্ন। ছন্দ-বিষয়ে তাঁর উল্লেখযোগ্য দু’টি গ্রন্থ— ‘বাংলা লৌকিক ছন্দ: উদ্ভব ও বিকাশ’ এবং ‘সহজ ছন্দ পাঠ’। এছাড়া বিবিধ বিষয়ে রচিত প্রবন্ধ প্রকাশিত হয়েছে পত্র-পত্রিকায়।

0 review for রবীন্দ্রসাহিত্যের আদিপর্ব

Add a review

Your rating