সকল বই

রবীন্দ্রনাথ ঠাকুর

রবীন্দ্রনাথ ঠাকুর

Author: বদিউর রহমান
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳100.00 ৳ 87.00 (13.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN984 70120 0255 1
Edition2012 Feb 01
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category জীবনী
Return Policy

7 Days Happy Return

রবিন্দ্রনাথ এক সর্বভৌম কবিসত্তা।  তার রচনার সীমা সর্বব্যাপী।  তারপুরও তিনি কবি।  তার কবিতা ছন্দ্যে, তার কবিতা গদ্যে, নাটকে, মঞ্চে, সুরে, ক্যানভাসে এমনকি সেলুলয়েডে।  সকল সৃষ্টিতে তিনি সার্থক।  আসন তাঁর সুউচ্চে শিখরে।  স্রষ্টা রবীন্দ্রনাথের বাইরে যে রবীন্দ্রনাথ, সে এক বিচিত্র মানুষ।  দীর্ঘ আশি বছরের পথ চলা তাঁর।  রবীন্দ্রনাথ তাঁর জীবনে যেমন, তাঁর সৃষ্টিতে তেমন; কেবল বিস্ময় থেকে বিস্ময়ান্তরে।  এমনকি সর্ব বিস্ময়কর বৈচিত্র্যের বর্ণনায় ঠাসা এই ছোট্ট প্রয়াস।  রবীন্দ্রজীবন যেমন, তেমনি তাঁর বিচিত্র সৃষ্টিধারার গতিময় বর্ণনা এই দুই মলাটে। বইটি কেবল জীবনীর সীমায় বন্দি নয়; রবীন্দ্রসৃষ্টির অতলে প্রবেশের মসৃন পথ আর পাথেয়, যা সহজেই আলো দেখাবে সামগ্রিক রবীন্দ্রসন্ধানী পথচলায়।

Authors:
বদিউর রহমান

অধ্যাপক ও সাংবাদিক।  ১৯৬৮-তে বাংলা ভাষা-সাহিত্যের অধ্যাপনায় যোগদান।  বরিশাল সৈয়দ হাতেম আলী কলেজ ও ব্রজমোহন কলেজ এবং খুলনা ব্রজলাল কলেজে চাকরি শেষে অবসর গ্রহণ জানুয়ারি ২০০৪-এ।  ছাত্রজীবন থেকেই লেখালেখি ও সাংবাদিকতার সঙ্গে জড়িত।  বর্তমানে দৈনিক বাংলাদেশ সময়-এর নির্বাহী সম্পাদক।
কাজ করেছেন সাহিত্য-তত্ত্ব নিয়ে। লিখেছেন সাহিত্য স্বরূপ, সাহিত্য-সংজ্ঞা, অভিধান, ছন্দ অলঙ্কার রস-তত্ত্ব। এই সূত্র ধরেই প্রাচীন গ্রিক ও রোমান সাহিত্য-তত্ত্ব সন্ধান।  অনুবাদ করেছেন প্লেটোর কাব্য-ভাবনা, এরিস্টটলের পোয়েটিকস, হোরেসের আর্স পোয়েটিকা এবং লঙ্গিনাসের সাহিত্য-তত্ত্ব। এই চার যুগন্ধর পণ্ডিতের সাহিত্য-তত্ত্ব সমন্বয়ে প্রকাশিত হয়েছে তাঁর ধ্রুপদী সাহিত্য-তত্ত্ব।
আরও অনুবাদ করেছেন এম এন রায়ের ইসলামের ঐতিহাসিক ভূমিকা ও নয়া মানবতাবাদ; র‌্যালফ ফক্স-এর উপন্যাস ও জনগণ এবং ই এম ফরস্টারের উপন্যাসের যত বিষয়।
সম্পাদনা করেছেন অশ্বিনীকুমারের রচনাসংগ্রহ, মুকুন্দদাসের যত লেখা, মুকুন্দদাসের দেশগান, চারণকবি মুকুন্দদাস প্রসঙ্গ, মাইকেল মধুসূদন দত্ত-র প্রহসন, পরশুরাম ও তার গড্ডালিকা, সত্যেন সেন ধ্রুপদী গণ-কথাশিল্পী, অগ্রন্থিত রণেশ দাশগুপ্ত ইত্যাদি গ্রন্থ।
লিখেছেন দক্ষিণ বাংলার চিঠি, ছোটদের রবীন্দ্র জীবনকথা, রবীন্দ্রনাথের ঠাকুরের বিসর্জন নাটক পাঠের ভূমিকা, মনোরমা বসু মাসীমা, সাহিত্যের নানা বিষয় ইত্যাদি গ্রন্থ।

0 review for রবীন্দ্রনাথ ঠাকুর

Add a review

Your rating