সকল বই

যাত্রাপথের আনন্দগান

যাত্রাপথের আনন্দগান

Author: শৈলজারঞ্জন মজুমদার
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 787.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9789350400470
Pages160
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category স্মৃতিকথা-স্মারকগ্রন্থ
Return Policy

7 Days Happy Return

কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম এসসি পরীক্ষায় যিনি সর্বোচ্চ স্থানাধিকারী, ডাকসাইটে আইনজীবীর পুত্র হিসেবে যাঁর জন্য নির্দিষ্ট ছিল অখণ্ড বাংলার নেত্রকোণায় ওকালতির আসন, সেই শৈলজারঞ্জন মজুমদার কীভাবে হয়ে উঠলেন রবীন্দ্রসঙ্গীতের প্রধানতম সুরের গুরু, কীভাবে, রবীন্দ্রনাথের ভাষায়, ‘বিজ্ঞানের রসায়ন রাগরাগিণীর রসায়নে পূর্ণ হল’ তাঁর জীবনে, সে এক আশ্চর্য ইতিহাস। সেই ইতিহাসই শুনিয়েছেন শৈলজারঞ্জন মজুমদার তাঁর এই অনুপম আত্মস্মৃতিতে। যেমন ব্যস্ত, বৈচিত্র্যময় শৈলজারঞ্জনের জীবন ও কর্মপ্রবাহ, তেমনই বিস্ময়কর রূপে ব্যাপক তাঁর স্মৃতির পরিধি। এই স্মৃতিকথার শুরু তাঁর চেতনার প্রথম প্রত্যুষে, যখন পাখির মতোই তিনি কণ্ঠে তুলে নিতেন ঠাকুমার মুখে শোনা কৃষ্ণবন্দনা। এরপর পাঠশালা ও ইস্কুলে, ইস্কুল ছাপিয়ে কলকাতার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জীবন, অধ্যাপনা ও ওকালতি, তারপর শান্তিনিকেতনের নানা রঙের দিন। শুধু রবীন্দ্রসান্নিধ্য এবং আশ্রমজীবনের উষ্ণ ও অন্তরঙ্গ বর্ণনার জন্যই বরণীয় নয় এই স্মৃতিকথা, পুরো বিংশ শতকের টুকরো-টুকরো চলচ্চিত্র যেন চোখের সামনে তুলে ধরেছেন রবীন্দ্রসঙ্গীতে নিবেদিতপ্রাণ এই সঙ্গীতসাধক।নিখুঁত, জীবন্ত, বর্ণাঢ্য ও অমূল্য এই স্মৃতিকথাকে অনুলিখনে ধরেছেন সবিতা দত্ত মজুমদার।

Authors:
শৈলজারঞ্জন মজুমদার

শৈলজারঞ্জন মজুমদারের জন্ম ১৩০৭ বঙ্গাব্দের ৪ শ্রাবণ(১৯০০ সাল), অখণ্ড বাংলার ময়মনসিংহ জেলার নেত্রকোণা মহকুমার বাহাম গ্রামে। পিতা রমণীকিশোর দত্ত মজুমদার, মাতা সরলাসুন্দরী। শৈশববাংলাদেশে। ১৯১৮ সালে ম্যাট্রিক পাশ করেভর্তি হন কলকাতার বিদ্যাসাগর কলেজে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে এম এসসি পরীক্ষায় সর্বোচ্চ স্থান। আইন পাশ করে সবে ওকালতি শুরু করেছেন, আমন্ত্রণ এল শান্তিনিকেতনে চাকরির। ১৯৩২ সালে রসায়নের অধ্যাপক রূপে বিশ্বভারতীতে যোগ, ১৯৩৯-এ সঙ্গীতভবনের অধ্যক্ষ। অবসর নেবার পরও জাতীয় অধ্যাপকরূপে আবার যুক্ত হন বিশ্বভারতীর সঙ্গীতভবনে।রবীন্দ্রভারতীর ‘ডি লিট’, বিশ্বভারতীর ‘দেশিকোত্তম’ উপাধিতে সম্মানিত শৈলজারঞ্জনের সারা জীবনের ধ্যান ও তপস্যা ছিল অবিকৃত সুরে ও উচ্চারণে রবীন্দ্রনাথের গানের প্রচার।প্রয়াণ: ১৯৯২

0 review for যাত্রাপথের আনন্দগান

Add a review

Your rating