সকল বই

অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন

Author: সৌম্য বন্দ্যোপাধ্যায়
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 787.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9788172153816
Pages448
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category জীবনী
Return Policy

7 Days Happy Return

বছরকয়েক আগে কাগজে একটি বিজ্ঞাপন বেরিয়েছিল। বিজ্ঞাপনটি একটি ফিল্ম ম্যাগাজিনের। প্রকাশনার জগতে সেই ম্যাগাজিনটির আবির্ভাবের আগাম বার্তা ঘোষণাই ছিল বিজ্ঞাপনটির উদ্দেশ্য। তাতে একটি বাক্য ছিল যার বাংলা তর্জমা: বড় হয়ে আমি অমিতাভ বচ্চন হতে চাই। খুব স্পষ্ট এবং সরল বাক্য। মানেটা আরও স্বচ্ছ| আমি সফল হতে চাই। এবং সেই সাফল্য কার মতো? না, অ-মি-তা-ভ ব-চ্চ-ন।এই সাফল্য, যার দিকে লোকে জুলজুল করে তাকিয়ে থাকে ও যা পাওয়ার জন্যে লোকে স্বপ্ন দেখে, কী করে অর্জিত হয়? কিংবা অন্যভাবে বলা যায়, এত লোক তো অভিনয় করেন, কেন একজন অমিতাভ বচ্চন হন? ভালর সঙ্গে আরও ভাল, আরও ভালর সঙ্গে সর্বোত্তমের পার্থক্য কেন ও কীভাবে গড়ে ওঠে এবং এই গড়ে ওঠার পথে কোন্ কোন্ শক্তি ও সমন্বয় কাজ করে? একটা মজবুত পারিবারিক বন্ধন কেমনভাবে ও কতটা গাইড করে কিংবা আদৌ করে কি না! মোদ্দা কথায়, অমিতাভ বচ্চনদের রসায়নটা কেমন হয়। সেই জিজ্ঞাসা হয়ত আজকের নয়, অনন্তকালের।সৌম্য বন্দ্যোপাধ্যায় এই বইয়ের পাতায় পাতায় সেটাই খুঁজে বেরিয়েছেন। দেখেছেন, কীভাবে একটি অতি সাধারণ চেহারার মানুষ ধীরে ধীরে একটা গোটা প্রজন্মের প্রতীক হয়ে দাঁড়াচ্ছেন, দাপটের সঙ্গে বিনোদনের জগতের শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, অথচ আগাগোড়া ফিল্মের লোক হয়েও নিজেকে ফিল্মজগতের আর-পাঁচজনের থেকে বিচ্ছিন্ন রেখে নিজের চারধারে একটা হেঁয়ালির সৃষ্টি করে রেখেছেন। বুঝেছেন, অমিতাভ বচ্চন সেই প্রহেলিকা, যাকে ধরার চেষ্টাটাই খুব কঠিন; তিনি সেই হ্যালির ধূমকেতু, যা এক শতকে একবারই দেখা যায়।সৌম্য বন্দ্যোপাধ্যায়ের বিশ্লেষণী কলম ও অনুসন্ধানী দৃষ্টি বলিউডের মুকুটহীন সম্রাটকে এই বইতে নতুনভাবে চেনাবে। এমন এক জরুরি কাজ তিনি করলেন, যে-কাজে এ-যাবৎকাল কেউ সেভাবে হাত দেয়নি।অনেক চাঞ্চল্যকর তথ্য উদ্ধার করেছেন তিনি, নিয়েছেন অসংখ্য সাক্ষাৎকার, জোগাড় করেছেন দুর্লভ বহু আলোকচিত্র। সব মিলিয়ে, অবশ্য সংগ্রহযোগ্য হয়ে উঠেছে এই বই।

Authors:
সৌম্য বন্দ্যোপাধ্যায়

সৌম্য বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিকতার প্রাথমিক পাঠ সাংবাদিক পিতা সৌরীন্দ্রনাথের কাছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৪ সালে ইন্টারন্যাশনাল রিলেশনস-এ এম এ পাস করার প্রায় সঙ্গে সঙ্গেই হিন্দুস্থান স্ট্যান্ডার্ড ও বিজনেস স্ট্যান্ডার্ড-এ শিক্ষানবিশ হিসেবে কাজ শেখার সুযোগ পান। জরুরি অবস্থার ডামাডোলে অনেক কিছু তালগোল পাকিয়ে যাওয়ার পর সাতাত্তর থেকে আনন্দবাজার পত্রিকায় যোগদান। সেই থেকে এখনও পর্যন্ত আনন্দবাজারই তাঁর কর্মক্ষেত্র। চুরাশি থেকে দিল্লি ব্যুরোর সদস্য। কাজে-অকাজে ইংল্যান্ড, আমেরিকা, ব্রাজিল, জামানি, সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং সার্ক সদস্যভুক্ত দেশগুলিতে একাধিকবার ভ্রমণ। বি বি সি-র হয়ে বিশেষজ্ঞের ভাষ্যদান কিংবা খবরের কাগজ বা ম্যাগাজিনের পাতায় লেখালেখি নিত্যদিনের কাজ হলেও অমিতাভ বচ্চন প্রথম বই।সাংবাদিকতা ও সাহিত্যের বাইরে ভালবাসাবাসির তালিকায় প্রিয়জনদের বাদ দিলে থাকে সবরকমের গানবাজনা, ক্রিকেট, টেনিস এবং অবশ্যই ফুটবল। সেলিব্রিটিদের কাছ থেকে দেখাশোনা কাজের অঙ্গ হলেও ভালবাসেন তাঁদের মনোবিশ্লেষণ করতে। অবশ্যই ঢাক না-পিটিয়ে এবং আলগোছে।

0 review for অমিতাভ বচ্চন

Add a review

Your rating