সকল বই

রবীন্দ্রনাথের কথা

রবীন্দ্রনাথের কথা

Author: হরিচরণ বন্দ্যোপাধ্যায়
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 437.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9789389876871
Pages176
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category গ্রন্থ
Return Policy

7 Days Happy Return

বঙ্গীয় শব্দকোষের সংকলক হরিচরণ বন্দ্যোপাধ্যায় আপন কীর্তির জোরে মৃত্যুঞ্জয়ী। রবীন্দ্রনাথ ছিলেন তাঁর জীবনের পরম অভিভাবক। হরিচরণের পিসতুতো দাদা জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে খাজাঞ্চির কাজ করতেন। সেই সূত্রে হরিচরণ কবির স্নেহলাভ করেন ছাত্রজীবন থেকেই। রবীন্দ্রনাথ এই দরিদ্র, মেধাবী ছেলেটির শিক্ষার ব্যয় বহনে উদ্যোগী হন। হরিচরণের শিক্ষার্থে পরবর্তীতে তদ্বিরও করেন নানা জায়গায়। ক্রমে হরিচরণ শান্তিনিকেতনে কবির প্রতিষ্ঠিত ব্রহ্মচর্য্যাশ্রমে অধ্যাপক হিসেবে যোগ দেন। কবির উৎসাহ ও প্রত্যক্ষ সহযোগিতায় হরিচরণ বারো বছরের পরিশ্রমে শেষ করেন তাঁর শ্রেষ্ঠ কীর্তি ‘বঙ্গীয় শব্দকোষ’ অভিধান সংকলনের কাজ। জীবনে রবীন্দ্রনাথকে তিনি যেভাবে পেয়েছেন, জেনেছেন, তারই শ্রদ্ধার্ঘ্য এই গ্রন্থ ‘রবীন্দ্রনাথের কথা’। হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘সেই মহাপুরুষের উপদেশে, কথাবার্ত্তায়, ব্যবহারে ও অনুষ্ঠানে যে সকল মহত্ত্বের পরিচয় পাইয়াছি, তাহাই ইহাতে সন্নিবেশিত প্রবন্ধসমূহের বিষয়; এই বিষয়গুলি অধিকাংশই আমার প্রত্যক্ষীভূত।’ রবীন্দ্রনাথের মাধুর্যমণ্ডিত চরিত্র প্রতিষ্ঠার পাশাপাশি রবীন্দ্রনাথের কাব্য ও অন্যান্য রচনাবলীর আলোচনায় সমৃদ্ধ এই গ্রন্থ পাঠকের কাছে চিরকালীন সম্পদ।

Authors:
হরিচরণ বন্দ্যোপাধ্যায়

হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৮৬৭। পৈতৃক গ্রাম বাংলাদেশে ঠাকুরদার জমিদারির অন্তর্ভুক্ত নাড়াজোলে শিক্ষকতা শুরু করেন। ১৯০২-এ রবীন্দ্রনাথ সংস্কৃত ভাষায় দক্ষতার জন্য তঁাকে শান্তিনিকেতনে বিদ্যালয়ে নিয়ে আসেন। রবীন্দ্রনাথের নির্দেশে তিনি বঙ্গীয় শব্দকোষ রচনায় ব্রতী হন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সরোজিনী বসু স্বর্ণপদক, শিশিরকুমার পুরস্কার এবং বিশ্বভারতী থেকে দেশিকোত্তম সম্মানে ভূষিত।প্রয়াণ: ১৯৫৯

0 review for রবীন্দ্রনাথের কথা

Add a review

Your rating