সকল বই

রবীন্দ্রজীবনের আশি বছর

রবীন্দ্রজীবনের আশি বছর

Author: বদিউর রহমান
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳125.00 ৳ 105.00 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN984 70120 0255 1
Edition01 Feb, 2012
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category সাহিত্যিক, শিল্প ও সংগীত ব্যক্তিত্ব
Return Policy

7 Days Happy Return

১৮৬১ থেকে ১৯৪১ সাল।  রবীন্দ্রনাথের আয়ুষ্কাল।  এই আশি বছরের প্রায় পুরোটাই রবীন্দ্র-জীবনের গুরুত্বপূর্ণ কাল।  অন্যদিকে পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ ঘটনারও কাল উনিশ ও বিশ শতকের এই আটটি দশক।  অধ্যাপক-গবেষক বদিউর রহমান এই পুরো আশি বছরকে সালওয়ারি তুলে ধরেছেন রবীন্দ্রনাথকে কেন্দ্র করে।  কিন্তু কেবল রবীন্দ্রনাথের জীবন ও সৃষ্টির কথাই নয়, বরং এই আশি বছরের পৃথিবী ও বাংলাদেশের, সর্বোপরি বাংলা সাহিত্যের লেখক ও তাঁদের সৃষ্টিকর্মের হদিসও তিনি দিয়েছেন স্বল্প-পরিসরে।  সংক্ষিপ্ত কিন্তু তথ্যপূর্ণ এই বইটি যে কোনো অনুসন্ধিৎসু পাঠকের জন্যই সংগ্রহযোগ্য।

Authors:
বদিউর রহমান

অধ্যাপক ও সাংবাদিক।  ১৯৬৮-তে বাংলা ভাষা-সাহিত্যের অধ্যাপনায় যোগদান।  বরিশাল সৈয়দ হাতেম আলী কলেজ ও ব্রজমোহন কলেজ এবং খুলনা ব্রজলাল কলেজে চাকরি শেষে অবসর গ্রহণ জানুয়ারি ২০০৪-এ।  ছাত্রজীবন থেকেই লেখালেখি ও সাংবাদিকতার সঙ্গে জড়িত।  বর্তমানে দৈনিক বাংলাদেশ সময়-এর নির্বাহী সম্পাদক।
কাজ করেছেন সাহিত্য-তত্ত্ব নিয়ে। লিখেছেন সাহিত্য স্বরূপ, সাহিত্য-সংজ্ঞা, অভিধান, ছন্দ অলঙ্কার রস-তত্ত্ব। এই সূত্র ধরেই প্রাচীন গ্রিক ও রোমান সাহিত্য-তত্ত্ব সন্ধান।  অনুবাদ করেছেন প্লেটোর কাব্য-ভাবনা, এরিস্টটলের পোয়েটিকস, হোরেসের আর্স পোয়েটিকা এবং লঙ্গিনাসের সাহিত্য-তত্ত্ব। এই চার যুগন্ধর পণ্ডিতের সাহিত্য-তত্ত্ব সমন্বয়ে প্রকাশিত হয়েছে তাঁর ধ্রুপদী সাহিত্য-তত্ত্ব।
আরও অনুবাদ করেছেন এম এন রায়ের ইসলামের ঐতিহাসিক ভূমিকা ও নয়া মানবতাবাদ; র‌্যালফ ফক্স-এর উপন্যাস ও জনগণ এবং ই এম ফরস্টারের উপন্যাসের যত বিষয়।
সম্পাদনা করেছেন অশ্বিনীকুমারের রচনাসংগ্রহ, মুকুন্দদাসের যত লেখা, মুকুন্দদাসের দেশগান, চারণকবি মুকুন্দদাস প্রসঙ্গ, মাইকেল মধুসূদন দত্ত-র প্রহসন, পরশুরাম ও তার গড্ডালিকা, সত্যেন সেন ধ্রুপদী গণ-কথাশিল্পী, অগ্রন্থিত রণেশ দাশগুপ্ত ইত্যাদি গ্রন্থ।
লিখেছেন দক্ষিণ বাংলার চিঠি, ছোটদের রবীন্দ্র জীবনকথা, রবীন্দ্রনাথের ঠাকুরের বিসর্জন নাটক পাঠের ভূমিকা, মনোরমা বসু মাসীমা, সাহিত্যের নানা বিষয় ইত্যাদি গ্রন্থ।

0 review for রবীন্দ্রজীবনের আশি বছর

Add a review

Your rating