সকল বই

যুদ্ধোত্তর থেকে করোনাকাল: বাংলাদেশের পঞ্চাশ বছরের রাজনৈতিক অর্থনীতি

যুদ্ধোত্তর থেকে করোনাকাল: বাংলাদেশের পঞ্চাশ বছরের রাজনৈতিক অর্থনীতি

Author: রাশেদ আল মাহমুদ তিতুমীর
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳480.00 ৳ 408.00 (15.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher প্রথমা প্রকাশন
ISBN9789849540045
Edition2021, 1st Published
Pages256
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category ইতিহাস-ঐতিহ্য প্রবন্ধ-গবেষণা,
Return Policy

7 Days Happy Return

সম্ভাবনা সত্ত্বেও কেন সর্বজনের, সর্বজনীন একটি গণতান্ত্রিক রাষ্ট্র হতে বারবার হোঁচট খেয়েছে বাংলাদেশ? কেন কাঙ্ক্ষিত অর্থনৈতিক ফলাফল থেকে বঞ্চিত হচ্ছে জনগণ? সূচকে পরিমাণগত অগ্রগতি সত্ত্বেও কেন ব্যাহত হচ্ছে টেকসই সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতি? স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ইতিহাসের আলোকে বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতির মৌলিক এই প্রশ্নগুলোরই উত্তর এই বইয়ে খোঁজার চেষ্টা করেছেন অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর। এসব বিষয়ে বাংলায় আলোচনা অতি সামান্য। যাও-বা হয়েছে, তার প্রকাশভঙ্গি গুরুগম্ভীর, সাধারণের অবোধ্য। প্রচলিত সেই প্রকাশভঙ্গির বাইরে গিয়ে গুরুগম্ভীর, খটমটে তাত্ত্বিক বিষয়গুলো সহজ ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরা হয়েছে। সংখ্যাতত্ত্ব, অঙ্ক, চিত্র, তথ্যনির্দেশের ভারে বিষয়বস্ত্তকে ন্যুব্জ না করে সবার বোধগম্য করে শুধু ভাষা ব্যবহার করে বিশ্লেষণ ও প্রমাণ তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ফলে সামাজিক বিজ্ঞানের ছাত্র-শিক্ষক ছাড়াও এ বিষয়ে আগ্রহী যেকোনো সাধারণ পাঠকও বইটি পড়ে উপকৃত হবেন।

Authors:
রাশেদ আল মাহমুদ তিতুমীর

রাশেদ আল মাহমুদ তিতুমীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন। বিভাগের অধ্যাপক। ঝিনাইদহ ক্যাডেট কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক শেষে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন ও আর্থিক অর্থনীতিতে এমএসসি এবং অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বাণিজ্যনীতি ও ব্যবসায়িক কূটনীতিতে কার্লটন ও অটোয়া বিশ্ববিদ্যালয় থেকে সনদপ্রাপ্ত । শিক্ষকতা করেছেন রয়্যাল হলওয়ে, লন্ডন বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে । গবেষণা প্রতিষ্ঠান ‘উন্নয়ন অন্বেষণ’-এর প্রতিষ্ঠাতা চেয়ারপারসন । আইইউসিএন। এশীয় অঞ্চলের সদস্যদের কমিটির ভাইস চেয়ারপারসন এবং বাংলাদেশের আইইউসিএন জাতীয় কমিটির চেয়ারপারসন। বই ও প্রবন্ধ লিখেছেন নানা বিষয়ে।

 

0 review for যুদ্ধোত্তর থেকে করোনাকাল: বাংলাদেশের পঞ্চাশ বছরের রাজনৈতিক অর্থনীতি

Add a review

Your rating