সকল বই

বীজমন্ত্র

বীজমন্ত্র

Author: দেবাশিস গঙ্গোপাধ্যায়
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 787.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9789354252631
Pages196
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category উপন্যাস
Return Policy

7 Days Happy Return

এই উপন্যাস ঊনবিংশ শতাব্দীর এক মহাজীবন অবলম্বনে সৃষ্ট। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ব্যক্তি বঙ্কিমের বাল্যপ্রেম, সংসারজীবন, পরিবারের আলোছায়া উপন্যাসের বিষয়। তেমনই রাগ, ঈর্ষা, কলহ ও ভালবাসা নিয়ে তৎকালীন সমাজজীবনও এখানে উপস্থিত। একক দক্ষতায় বাংলা সাহিত্যকে ঈর্ষণীয় স্থানে পৌঁছে দেবার এক নিরন্তর প্রয়াস এতে উন্মোচিত। পাশাপাশি  পরাধীন ভারতে ইংরেজ অনুগত এক  রাজকর্মচারীর মানসিক দ্বিধাদ্বন্দ্ব ও লা়ঞ্ছনার ইতিবৃত্ত এবং উত্তরণের এক মরমি আখ্যান। দেশমাতৃকাকে নিরন্তর অন্বেষণের ঐশ্বরিক যাত্রার বিন্যাস এর ছত্রে ছত্রে। স্বদেশচেতনায় দীক্ষিত একজন মানুষের এক জাগরণ-মন্ত্রের সন্ধান ও তার অলৌকিক-নির্মাণও উপন্যাসের উপজীব্য বিষয়।

‘বীজমন্ত্র’ এক মহৎ, চিন্তাশীল মানুষের অবিশ্রান্ত সংগ্রামের কাহিনি।

Authors:
দেবাশিস গঙ্গোপাধ্যায়

দেবাশিস গঙ্গোপাধ্যায়ের জন্ম ১৪ নভেম্বর, ১৯৭২, উত্তর চব্বিশ পরগনার গরিফায়। পেশা শিক্ষকতা। ২০০৪ সালে প্রথম গল্প ‘কাঠবেড়ালী’ প্রকাশিত হয় ‘আনন্দবাজার পত্রিকা’-র রবিবাসরীয়-তে। একাধিক উল্লেখযোগ্য পত্র-পত্রিকায় নিয়মিত  গল্প লিখেছেন। ‘পুরোনো ব্রিজ ও অন্যান্য গল্প’ এবং ‘গল্প পঁচিশ’— দুই গল্পগ্রন্থ। ‘চার অঙ্গ’, ‘তিথির মেয়ে’ সহ বেশ কয়েকটি উপন্যাসও আছে তাঁর। ‘বীজমন্ত্র’ উপন্যাসটি ধারাবাহিকভাবে ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এই উপন্যাসের জন্য নৈহাটি, বঙ্কিম-ভবন গবেষণা কেন্দ্র থেকে পেয়েছেন বিশেষ সম্মান। শখ, গান শোনা ও আড্ডা।

0 review for বীজমন্ত্র

Add a review

Your rating