মেধা ও মননে, চিন্তা ও চেতনায়, দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত বাংলাদেশের প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ প্রতিষ্টিত। রাজনীতির প্রচণ্ডতম | স্রোতধারায় অবস্থান নিয়ে, প্রধানমন্ত্রী হিসেবে রাষ্টীয় প্রশাসনের কর্মকাণ্ডে ভীষণভাবে জড়িয়ে থাকা সত্বেও তাঁর নিজস্ব চেতনায় যেন সর্বদা দেশ, সমাজ, সংস্কৃতি ও জনগণ উদ্ভাসিত। জনকল্যাণেই তিনি পরীক্ষিত নিবেদিত এক আদর্শময় সংগ্রামী সৈনিক। প্রধানমন্ত্রীর আসনে বসে তিনি দেশ ও জনগণ থেকে দূরে তাে নয়ই বরং তাদের মাঝেই অবস্থান নিয়ে আরও | গভীরভাবে তাদের দেখেছেন। বর্তমান গ্রন্থে তাঁর এই গভীরভাবে দেখার অনুভূতির কথাই স্পষ্টভাবে উচ্চারিত হয়েছে। তিনি প্রধানত: দারিদ্রের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন নিরক্ষরতা। নিরক্ষরতার অভিশাপে কলুষিত সমাজ ব্যবস্থা, যুব সমাজের অবক্ষয় ইত্যাদি বিষয় তিনি যেমন তীক্ষ্মভাবে তুলেছেন, তেমনি নিজস্ব চিন্তা ও চেতনার কথাও সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তাঁর সাবলিল ভঙ্গির লেখা যে কোনাে পাঠককেই আকৃষ্ট করতে সমর্থ হবে।