সকল বই

রাজনীতির বিবিধ প্রসঙ্গ

রাজনীতির বিবিধ প্রসঙ্গ

Author: আহমদ রফিক
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳250.00 ৳ 210.00 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN984 70120 0654 2
Edition01 Feb, 2017
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category প্রবন্ধ-গবেষণা
Return Policy

7 Days Happy Return

প্রতিটি দেশের রাজনীতি এখন বিশ্বরাজনীতির উথালপাথাল ঘটনার সঙ্গে জড়িত।  জড়িত সমাজ ও রাষ্ট্রিক ব্যবস্থার সঙ্গে, তার অর্থনৈতিক ভালো-মন্দের সঙ্গে।  বিশ্বায়ন ও মুক্তবাজার অর্থনীতি আমাদের এক অবাঞ্ছিত পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে।  এর দায় প্রধানত বিশ্ব পরাশক্তির।  সত্যি বলতে কি গণতন্ত্র, জাতীয়তাবাদ, মানবিক চেতনা ইত্যাদি বিষয় নানামাত্রিক সমস্যায় জেরবার।
ইতিমধ্যে বিশ্ব পরিসরে নয়া উপদ্রব ধর্মীয় মৌলবাদী অপতৎপরতা যার ঘাতক জঙ্গিরূপ বাংলাদেশের মাটি, এমন কি রাজপথ রক্তে ভিজিয়ে দিতে শুরু করেছে।  একুশের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা সম্প্রদায়বাদ ও ধর্মীয় সংস্কৃতির চাপে অসহায় অবস্থায় দাঁড়ানো।  এর বিরূপ প্রতিক্রিয়া সমাজের সুস্থ মূল্যবোধ রক্ষায় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।  সমাজে একধরনের অশান্তি-অস্থিরতা বিরাজ করছে। 
এমন এক পরিস্থিতির বিচার ব্যাখ্যার চালচিত্র প্রকাশ পেয়েছে ‘রাজনীতির বিবিধ প্রসঙ্গ’ বইটিতে।  যথাসাধ্য নিরপেক্ষ অবস্থান থেকে নিবন্ধগুলো লেখা।  পাঠক এগুলোর সঙ্গে নিজ অভিজ্ঞতা মিলিয়ে নিতে পারবেন। 

Authors:
আহমদ রফিক

প্রাবন্ধিক, কবি ও কলামিস্ট হিসেবে খ্যাত আহমদ রফিক (জন্ম ১৯২৯) ছাত্রজীবন থেকেই সাহিত্য-সংস্কৃতি ও রাজনীতির আকর্ষণে সমভাবে আলোড়িত ছিলেন।  তিনি বায়ান্নর ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক।  প্রগতিশীল রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার কারণে তাঁর শিক্ষাজীবন বিপর্যস্ত হয়েছে।  পেশাগতভাবে শিল্প-ব্যবস্থাপনার সঙ্গে একদা যুক্ত থাকা সত্ত্বেও মননের চর্চাতেই তিনি অধিক সমর্পিত।  একাধিক সাহিত্য ও বিজ্ঞান পত্রিকার সম্পাদনা, প্রকাশনা ছাড়াও সক্রিয় রয়েছেন বিভিন্ন সামাজিক কর্মযজ্ঞে।  রবীন্দ্রচর্চা কেন্দ্র ট্রাস্টের তিনি প্রতিষ্ঠাতা এবং বাংলা একাডেমি ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ফেলো।  তাঁর উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থের মধ্যে রয়েছে শিল্প সংস্কৃতি জীবন (১৯৫৮), আরেক কালান্তরে (১৯৭৭), বুদ্ধিজীবীর সংস্কৃতি (১৯৮৬), ভাষা আন্দোলন : ইতিহাস ও তাৎপর্য (১৯৯১), রবীন্দ্রনাথের চিত্রশিল্প (১৯৯৬), জাতিসত্তার আত্মঅন্বেষা (১৯৯৭), রবীন্দ্রভুবনে পতিসর (১৯৯৮), জীবনানন্দ : কবি, প্রেমিক ও গৃহী (২০১৮), বাংলাদেশ : জাতীয়তা ও জাতিরাষ্ট্রের সমস্যা (২০০০), একাত্তরে পাকবর্বরতার সংবাদভাষ্য (২০০১), কবিতা আধুনিকতা ও বাংলাদেশের কবিতা (২০০১), মৃত্যুহীন বিপ্লবী চে গুয়েভারা (২০১১), বাঙালির স্বাধীনতাযুদ্ধ (২০১২), দেশবিভাগ : ফিরে দেখা ইত্যাদি।  এ ছাড়া রয়েছে নির্বাসিত নায়ক (১৯৬৬), বাউল মাটিতে মন (১৯৭০), রক্তের নিসর্গে স্বদেশ (১৯৭৯), বিপ্লব ফেরারী, তবু (১৯৮৯)সহ ১০টি কাব্যগ্রন্থ।  তিনি ১৯৭৯ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ১৯৯২ সালে অলক্ত সাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, একুশে পদক আর কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট থেকে পেয়েছেন ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধি ও বাংলাদেশে রবীন্দ্র পুরস্কার (১৪১৮)সহ শতাধিক সম্মাননা পদক। 

0 review for রাজনীতির বিবিধ প্রসঙ্গ

Add a review

Your rating