সকল বই

বিষাদবৃক্ষ

বিষাদবৃক্ষ

Author: মিহির সেনগুপ্ত
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳500.00 ৳ 400.00 (20.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কবি প্রকাশনী
ISBN9789849578642x
Edition2022, 1st Published
Pages366
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category উপন্যাস বইমেলা ২০২২,
Return Policy

7 Days Happy Return

উত্তম পুরুষের বয়ানে লেখা এই স্মৃতি-আলেখ্যটি শৈশব কৈশোর এবং সদ্য যৌবন প্রাপ্তির সময়গুলিকে অবলম্বন করে উপনীত হয়েছে সাম্প্রতিক কালে। ঠিক নিত্য-নৈমিত্তিক জীবনযাপনের স্মৃতিকথা বা প্রথাসিদ্ধ কাহিনি কথন নয়, পাঠক এই জীবন-প্রব্রজ্যার কথকতায় পাবেন দেশভাগ-উত্তর পুব বাংলার দক্ষিণ-পশ্চিম অঞ্চলের প্রান্তিকতম জনজীবনের সামাজিক, রাষ্ট্রিক এবং সাম্প্রদায়িক জীবনযাপনের তথা পারস্পরিক সম্পর্কের এক বস্তুনিষ্ঠ দলিল-যা হিন্দু মুসলমানের স্বাভাবিক জীবনযাপনের মানবিক দিকটিকে প্রোজ্জ্বলভাবে ব্যক্ত করেছে। রচনার ভরকেন্দ্রের আশ্রয় হিসাবে রয়েছে পল্লিজীবনের কৌমপরম্পরার একদার লোক-সাংস্কৃতিক বিচিত্র কর্মকা-ের ব্যাপক স্মৃতিমেদুরতার বিবরণ। আর আছে ছিন্নমূল জীবনের বিষন্নতা, স্বপ্ন ও স্বপ্নভঙ্গের এবং পুনরায় স্বপ্ন নির্মাণের সংগ্রামের তথা বিজয় অর্জনের প্রত্যয়ের কথা।

 

Authors:
মিহির সেনগুপ্ত

মিহির সেনগুপ্তর জন্ম ১ সেপ্টেম্বর ১৯৪৭ পূর্ববঙ্গের বরিশাল জেলার কেওড়া গ্রামে (অধুনা বাংলাদেশের ঝালোকাঠি জেলায়)। কৃতিত্বের সঙ্গে ম্যাট্রিকুলেশন পাশ করে বরিশাল ব্রজমোহন কলেজে ভর্তি হন। কিন্তু ১৯৬৩ সালে কলকাতায় চলে আসার কারণে আবার স্কুলপর্যায় থেকে পড়াশুনা করতে হয় তাঁকে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষায় স্নাতক(১৯৬৮)। ব্যাঙ্ক অব ইন্ডিয়াতে কর্মরত অবস্থায় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের বিভিন্ন অঞ্চলে বসবাস করেছেন। সিদ্ধিগঞ্জের মোকাম গ্রন্থটির জন্য বাংলাদেশের শ্রুতি একাডেমি কর্তৃক পুরস্কৃত। বিষাদবৃক্ষ গ্রন্থের জন্য পেয়েছেন ১৪১১ বঙ্গাব্দের আনন্দ পুরস্কার। আনন্দ থেকে প্রকাশিত হয়েছে তাঁর উজানি খালের সোঁতা। বর্তমানে হুগলির ভদ্রেশ্বর শহরের বাসিন্দা।

0 review for বিষাদবৃক্ষ

Add a review

Your rating