সকল বই

বিদেশী গাড়িতে বিপদ

বিদেশী গাড়িতে বিপদ

Author: সমরেশ বসু
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 175.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9788170661207
Pages80
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category উপন্যাস
Return Policy

7 Days Happy Return

ব্যাপারটা হয়তো পুরোপুরি আকস্মিক, তবু অস্বীকার করা যাবে না যে, যেখানে গোগোল সেখানেই বিপদ। আর বিপদ যেহেতু গোগোলের পদে-পদে বিচরণশীল, ফলে শিলংয়ের মতো মনোরম জায়গায় বেড়াতে গিয়েও শান্তি নেই। সেই শিলং, যেখানে স্বয়ং রবীন্দ্রনাথ ছিলেন একসময়। এমন-কি যে-অঞ্চলে ছিলেন তিনি, সেই রিলবংয়েরই খুব কাছের একটা বাড়িতে সেবার উঠেছিল গোগোলরা। কিন্তু সে-বাড়ি দেখবে কী, তার আগেই গোগোল জড়িয়ে পড়ল অদ্ভুত এক রহস্যে। স্থানীয় গল্‌ফ-গ্রাউন্ডে সবাই যখন খেলা দেখতে মগ্ন, খুদে গোয়েন্দা গোগোল তখনই দেখতে পেল বিদেশী সেই গাড়িটাকে। দেখল, কালো কাপড়ে জড়ানো একটা মৃতদেহ কীভাবে গাড়িটা থেকে পাচার হচ্ছে। ফলে যা হয়। শুরু হল গোগোলের দুঃসাহসিক অভিযান। প্রায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষা। সঙ্গে আবার সমবয়সী এক কিশোরী। শেষ পর্যন্ত কীভাবে উদ্ধার পেল তারা, কীভাবে ধরা পড়ল নৃশংস এক অপরাধী, তাই নিয়েই এই তীব্র রোমাঞ্চকর উপন্যাস।

Authors:
সমরেশ বসু

সেই ১৯৫২ সালে ‘কালকূট’ ছদ্মনামের জন্ম। নেহাতই তাৎক্ষণিক একটি রচনার প্রয়োজনে। সেই রচনাটির কথা আজ কারোরই হয়তো মনে নেই। রাজনৈতিক রচনা ছিল সেটি। সাময়িক প্রয়োজন মিটিয়েছিল। কিন্তু ‘কালকূট’ নামটি বাংলা সাহিত্যে চিরকালীন নাম হয়ে উঠল আরো দু-বছর বাদে। যখন ‘অমৃতকুম্ভের সন্ধানে’ প্রকাশিত হলো। লেখক কালকূটের জন্ম সেই ‘অমৃতকুম্ভের সন্ধানে’ই। অমৃতকুম্ভের সন্ধানে যে-যাত্রার শুরু সেই যাত্রা আজও অব্যাহত। কালকূটের নিজের ভাষা বলতে গেলে, ‘পুরাণ আর ইতিহাসের স্মৃতি, আর সারা ভারতের মানুষ, তাদের ভাষা পোশাক খাদ্য আর নানান ধর্মীয় আচরণ। মনে হচ্ছে আমি যুগ থেকে যুগান্তরে এক লীলাক্ষেত্রে দাঁড়িয়ে আছি। এই রূপের মধ্যে আমার চোখে ভেসে উঠছে, হাজার হাজার বছর আগের নানান ঘটনা। যেন এক আবছায়ায় আমি সবাইকে দেখতে পাচ্ছি।’ এই দেখা কালকূটের রচনার মধ্য দিয়ে এক মহাদর্শনে পরিণত।

0 review for বিদেশী গাড়িতে বিপদ

Add a review

Your rating