সকল বই

হৃৎকথনের রেণুকণা

হৃৎকথনের রেণুকণা

Author: ড. রণজিৎ বিশ্বাস
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳180.00 ৳ 151.20 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN984 70120 0312 1
Edition2013 Feb 01
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category রম্যরচনা-কমিক্স
Return Policy

7 Days Happy Return

হৃৎকথন অবশ্যই হৃদয়ের কথা।  প্রাণের কথা ও মনের কথা।  প্রেম আছে এখানে দেশের প্রতি, মানুষ ও মানবতার প্রতি, মুক্তিযুদ্ধের প্রতি, অসাম্প্রদায়িকতার প্রতি, সাধু শুদ্ধতা সততা ও সুরুচির প্রতি।
এগুলো পত্রপত্রিকায় লেখা বিভিন্ন কলামের সংকলন।  রচনার প্রণোদনা একটিই।  আমাদের জন্মমৃত্তিকায় ম-প্রারম্ভিক তিনটি বিষয় কখনও কখনও বড় বিপদে থাকে এবং প্রায় সবসময় বিভিন্নমাত্রিক চ্যালেঞ্জের মুখে থাকে।  দেশের একজন গর্বিত ভূমিপুত্র হিসেবে লেখক সেই কথাগুলো ধরবার বলবার ও লিখবার চেষ্টা করছেন।  ভাষায়, ভাবে, চিন্তায় লেখকের বিশ্বাস এই রচনাগুলির প্রাণ।

Authors:
ড. রণজিৎ বিশ্বাস

ড. রণজিৎ বিশ্বাস লেখকভুবনে আবির্ভাব ১৯৭৩ সালে।  প্রিয় বিষয় মুক্তিযুদ্ধ, মানুষ ও মানবতা নিয়ে প্রায় প্রতিদিন ঢাকা ও চট্টগ্রামের কাগজে প্রবন্ধ-নিবন্ধ, কলাম, রম্যরচনা ও ছোটগল্প এবং ক্রিকেটবিষয়ক প্রবিবেদন ছাপা হলেও মুদ্রিত গ্রন্থসংখ্যা খুব বেশি নয়।  আমার প্রথম গল্প উনিশ (অসঙ্কোচ প্রকাশ, অসবর্ণ চার কোণে চারজন), ব্যবহারিক বাংলায় ভ্রমকণ্টক, শুদ্ধ লেখা শুদ্ধ বলা, ব্যবহারিক বাংলা : যত ভুল তত ফুল, ভাষার যত গোলকধাঁধা, গৌরব আমার গ্লানি আমার, মাতৃভূমির মালিকানা, কুড়িয়ে পাওয়া সংলাপ, রম্যকথার এক ঝাঁপি, গল্প গল্প মনে হয় গল্প কিন্তু মোটেই নয়, প্রতিদিনের পথের ধূলায় ও হৃৎকথনের রেণুকণা তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ।
বাংলা ও ইংরেজি ভাষার ব্যবহারিক শুদ্ধাশুদ্ধি নিয়ে রচনায় ও প্রশিক্ষণে দীর্ঘদিন ধরে তিনি তন্বিষ্ঠতায় শ্রমশীল।  ১৯৮১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদানকারী ড. রণজিৎ বিশ্বাস মুক্তিযুদ্ধের আদর্শবিরোধী শক্তি কর্তৃক উপর্যুপরি চারবার পদোন্নতি বঞ্চিত এক কর্মকর্তা।  বর্তমানে তিনি সরকারের সচিব ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত।  ড. রণজিৎ বিশ্বাস দু’সন্তানের জনক অভিষেক বিশ্বাস হীরা ও উপমা বিশ্বাস মুক্তা।  তাদের জননী শেলী সেনগুপ্ত।  একজন শিক্ষক ও গৃহকোণশিল্পী।

0 review for হৃৎকথনের রেণুকণা

Add a review

Your rating