সকল বই

বিক্ষোভের দিনগুলিতে প্রেম

বিক্ষোভের দিনগুলিতে প্রেম

Author: আনিসুল হক
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳400.00 ৳ 340.00 (15.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher প্রথমা প্রকাশন
ISBN9789849120148
Edition2015, 2nd Printed
Pages200
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category সমকালীন উপন্যাস উপন্যাস
Return Policy

7 Days Happy Return

শওকত রাজনীতি বোঝে না। সে গ্রামের ছেলে। অত্যন্ত মেধাবী। বুয়েটের পরীক্ষায় সে বেশ ভালো করে। পাস করে বুয়েটেরই শিক্ষক হবে। সেই শওকতেরও শরীরে ও মনে একটা ব্যথা আছে— অসাম্প্রদায়িক শিক্ষানীতির দাবিতে ১৯৮৩ সালের মধ্য ফেব্রুয়ারিতে ছাত্ররা যখন আন্দোলন করছিল, তখন এরশাদ সরকারের পুলিশ তার পা ভেঙে দিয়েছে। মাকসুদার রাহমান কবি হতে চায়। তার কবিতার প্রেরণা আর্কিটেকচারের মেয়ে মৌটুসি। প্রেমের কবিতা লিখতে লিখতে সে-ও যুক্ত হয় এরশাদবিরোধী আন্দোলনে। ন্যাভাল আর্কিটেকচারের আবীর পত্রমিতালির সূত্র ধরে প্রেম করে শানুর সঙ্গে; হলের রুমেই একদিন আবীর আবিষ্কার করে শানুর পেটে সিজারিয়ানের দাগ। শহীদ হন রাউফুন বসুনিয়া। বুকে-পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ লিখে বুকের রক্তে রাজপথে গণতন্ত্রের দাবি লেখেন নূর হোসেন। কবিতা ও কৃষ্ণচূড়া ভালোবাসতেন যে ডাক্তার মিলন, আড়াই বছরের মেয়ে শামাকে রেখে যান আন্দোলনে, আর ফিরে আসেন না। আলাদা আলাদা মানুষ, কিন্তু সবাই মিলেছে রাজপথে, ১৯৯০ সালের ডিসেম্বরে, স্বৈরাচারবিরোধী গণ-অভ্যুত্থানের দিনগুলোয়। 

Authors:
আনিসুল হক

আনিসুলহকের জন্ম ৪ মার্চ ১৯৬৫, রংপুরের নীলফামারীতে। পিতা মরহুম মো: মোফাজ্জল হক, মাতা মোসাম্মৎ আনোয়ারা বেগম। জন্মের পরেই পিতা কর্মসূত্রে তারা চলে আসেন রংপুরে। রংপুর পিটি আই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, রংপুর জিলা স্কুল, রংপুর কারমাইকেল কলেজ আর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকায় পড়াশোনা করেছেন তিনি। ছাত্রাবস্থা থেকেই সাহিত্য ও সাংবাদিকতার দিকে ঝুঁকে পড়েন। বিসিএস পরীক্ষা দিয়ে প্রকৌশলী হিসেবে একবার যোগ দিয়েছেন সরকারি চারিতে, কিন্তু ১৫ দিনের মাথায় আবার ফিরে আসেন সাংবাদিকতা তথা লেখালেখিতেই। বর্তমানে একটি প্রথম শ্রেণীর জাতয়ি দৈনিকে সহযোগী সম্পাদক হিসেবে কর্মরত।

সাহিত্যের প্রায় সব শাখাতেই কম বেশি তাঁর বিচরণ। কবিতা, গল্প, উপন্যাস, রম্যরচনা, কলাম, টেলিভিশন ও চলচ্চিত্রের চিত্রনাট্য, ভ্রমণকাহিনী, কাব্য-উপন্যাস, শিশুতোষ রচনা - নানাকিছু লিখেছেন। গদ্যকার্টুন নামে লেখা তাঁর কলাম খুবই পাঠক প্রিয়।

মা ইংরেজিতে ‘ফ্রিডম’ সমাদার’ নামে অনূদিত ও দিল্লি থেকে প্রকাশিত হয়েছে এবং ব্যাপক প্রশংসা লাভ করেছে। উড়িষ্যা থেকেও ওডিশি ভাষায় বেরিয়েছে মা-এর অনুবাদ। সাহিত্যের জন্যে পেয়েছেন বাংলা একাডেমী পুরস্কার, সিটি ব্যাংক আনন্দ আলো পুরস্কার, খালেকদাদ চৌধুরীপদক, খুলনা রাইটার্স ক্লাবপদক, কবি মোজাম্মেল হক ফাউন্ডেশন পুরস্কার, সুকান্ত পদক, ইউরো শিশু সাহিত্য পুরস্কার। তাঁর উপন্যাস মা পাঠক রেসরদার ফজলুল করিম তাঁর দিন লিপিতে লিখেলিছেন : ‘আমি বলি দুই মা। ম্যাক্সিম গোর্কির মা আর আনিসুলহকের মা।... এখন দুই মা যথার্থ মা হয়ে উঠেছেন আমার কাছে।

0 review for বিক্ষোভের দিনগুলিতে প্রেম

Add a review

Your rating