সকল বই

বাংলা সাহিত্যে মুসলিম অবদান

বাংলা সাহিত্যে মুসলিম অবদান

Author: খন্দকার মাহমুদুল হাসান
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳500.00 ৳ 420.00 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN984 70120 0689 4
Edition01 Feb, 2018
Pages376
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category ইতিহাস-ঐতিহ্য প্রবন্ধ-গবেষণা,
Return Policy

7 Days Happy Return

প্রাচীন পৃথিবীর ভাষা-বর্ণমালাসমূহের সৃষ্টিকথা থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত বাংলা ভাষা-সাহিত্যের উদ্ভব-বিকাশের ইতিবৃত্ত বর্ণিত হয়েছে এ মূল্যবান আকরগ্রন্থে।  সম্প্রদায় নির্বিশেষে করা হয়েছে সাহিত্যসাধকদের অবদানের মূল্যায়ন।  সুলতানি আমল থেকে শুরু আধুনিককাল পর্যন্ত বাংলা সাহিত্য-সংস্কৃতিক্ষেত্রে মুসলিম সমাজের অংশগ্রহণের ধরন বিশ্লেষণ ও অবদানের কালানুক্রমিক মূল্যায়ন করা হয়েছে।  ঘটনাসমূহের পেছনের কারণ বিশ্লেষণ ও দুষ্প্রাপ্য দলিল প্রমাণের উপস্থাপনা এই গ্রন্থের বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ দিক।  ছক-সারণির মাধ্যমে আপাত দুর্বোধ্য বিষয়াবলিকে সহজবোধ্য করে অতীতের সুদূর প্রান্তকেও হাতের নাগালে এনেছেন প্রখ্যাত গবেষক খন্দকার মাহমুদুল হাসান।  অমূল্য এ গ্রন্থটিতে সাহিত্য সমালোচনা যেমন আছে, তেমনি আছে ইতিহাস-অন্বেষণ প্রয়াসও।  এতে মুসলিম অবদানের ইতিবৃত্তই শুধু নয়, বাংলা সাহিত্যের ইতিহাসও উঠে এসেছে।  শুধু সাহিত্যিকদের সাহিত্যকর্মেরই নয়, সাময়িকপত্রেরও ইতিবৃত্ত বর্ণিত হয়েছে।  বিশ্লেষণ করা হয়েছে সমাজ-সংস্কৃতিতে এসবের প্রভাব।  তাই একই সাথে গ্রন্থটি দুর্লভ-দুষ্প্রাপ্য তথ্যেরও অমূল্য ভাণ্ডার।

Authors:
খন্দকার মাহমুদুল হাসান

খন্দকার মাহমুদুল হাসান-এর জন্ম ১৯৫৯ খ্রিস্টাব্দের ২৫ আগস্ট।  তাঁর শতাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে।  ছোটদের জন্যে তিনি লিখেছেন ৭৮টি বই।  তাঁর লেখা গোয়েন্দা কাহিনি, অ্যাডভেঞ্চার গল্প, রহস্যোপন্যাস, শিকার কাহিনী, ভয়-ভূতের গল্প, হাসির গল্প, সায়েন্স ফিকশন, মুক্তিযুদ্ধের গল্প, মায়া-মমতার গল্প, জীবনী, ইতিহাস ও বিজ্ঞানবিষয়ক বইগুলো ঘরে ঘরে সমাদৃত।  ইতিহাস, প্রত্নতত্ত্ব, চলচ্চিত্র, সাহিত্য ও সাময়িকপত্র বিষয়ক তাঁর মূল্যবান গবেষণা গ্রন্থসমূহ ব্যাপকভাবে প্রশংসিত।

সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে পেয়েছেন অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার (১৪০৮ ও ১৪১১), বাংলাদেশ সাহিত্য সংঘ সম্মাননা (২০০৮), স্বভাবকবি গোবিন্দচন্দ্র দাস সম্মাননা, গাজীপুর (২০০৯), রকি সাহিত্য পুরস্কার (২০১০), ছোটদের মেলা সেরা বই প্রুস্কার (২০১০), সম্মাননা- পৌর মেয়র ও প্যানেল মেয়র-২, বগুড়া (২০১২)।  তিনি বাংলা একাডেমি, এশিয়াটিক সোসাইটি, ইতিহাস সমিতি ও ইতিহাস একাডেমির সদস্য।

0 review for বাংলা সাহিত্যে মুসলিম অবদান

Add a review

Your rating