সকল বই

পঞ্চাশটি গল্প- শেখর বসু

পঞ্চাশটি গল্প- শেখর বসু

Author: শেখর বসু
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 1487.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9789350400050
Pages516
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category গল্প
Return Policy

7 Days Happy Return

ছোটগল্পে এমনই এক নিভৃত মূর্ছনা থাকে যা পাঠকের মনে এনে দেয় অদ্ভুত আবহ, উঠে আসে বিন্দুতে সিন্ধুর স্বাদ। যতটুকু বলা হয় গল্পে, তার বেশি না-বলাই থাকে। গল্পকার নিজেকে চেনান এই না-বলবার খেলাতেই। শেখর বসু সম্পূর্ণ ভিন্ন স্বাদের সার্থক ছোটগল্পকার। সাহিত্যিক বিমল কর শেখর বসুর গল্প প্রসঙ্গে একটি লেখায় মন্তব্য করেছেন, ‘‘শেখর অনেক সময় এমন গল্প লেখেন যা অদ্ভুত এক আবহাওয়া ও পরিবেশ সৃষ্টি করে। কোনও কিছুই স্পষ্ট করে বলা হয় না, বলার প্রয়োজন থাকে না।’’ গত চার দশকে প্রকাশিত তাঁর অসংখ্য গল্পের ভেতর থেকে চয়ন করা হয়েছে অসামান্য কিছু সৃজন। শেখর বসুর ‘পঞ্চাশটি গল্প’ বৈচিত্র্যময় বাংলা ছোটগল্পের ঐশ্বর্যকেই বহন করছে।

Authors:
শেখর বসু

শেখর বসুর জন্ম ১৯৪০। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম এ। দৈনিক আনন্দবাজার পত্রিকা, হিন্দুস্থান স্ট্যান্ডার্ড, বিজনেস স্ট্যান্ডার্ড, আনন্দমেলা এবং প্রবাসী আনন্দবাজার-এর সম্পাদকীয় বিভাগের সঙ্গে কর্মসূত্রে যুক্ত ছিলেন বিভিন্ন সময়ে। এখন সম্পূর্ণ সময়ের লেখক। বড়দের লেখার পাশাপাশি ছোটদের জন্যেও লেখেন। ছোটদের প্রথম গল্প ‘ভাগ্যিস ইনু ছিল’, প্রথম উপন্যাস সোনার বিস্কুট । প্রথম অনুবাদ-গ্রন্থ বারোটি কিশোর ক্লাসিক। বড়দের জন্যে লিখেছেন পঞ্চাশটি গল্প। গল্প, উপন্যাস, প্রবন্ধ, অনুবাদ-গ্রন্থ, ভ্রমণকাহিনির সংখ্যা পঞ্চাশটিরও বেশি। সম্পাদনা করেছেন শ্রেষ্ঠ বিদেশি গল্প, আধুনিক রবীন্দ্রনাথের একুশটি গল্প ও শাস্ত্রবিরোধী গল্পসংকলন। গল্প অনূদিত হয়েছে নানা ভাষায়। ভিয়েনায় গিয়ে সুভাষচন্দ্র বসুর স্ত্রী এমিলি শেঙ্কলের দীর্ঘ সাক্ষাত্কার নিয়ে লিখেছেন নেতাজির সহধর্মিণী, যা এমিলির প্রথম জীবনকথা হিসেবে স্বীকৃত। আটটি সাহিত্য পুরস্কার পেয়েছেন।

0 review for পঞ্চাশটি গল্প- শেখর বসু

Add a review

Your rating