সকল বই

নিষ্ফলা মাঠের কৃষক

নিষ্ফলা মাঠের কৃষক

Author: আবদুল্লাহ আবু সায়ীদ
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳320.00 ৳ 256.00 (20.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher বিশ্বসাহিত্য কেন্দ্র
ISBN9841805138
Edition2020, 2nd Printed
Pages246
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category সাহিত্য বিষয়ক বিবিধ
Return Policy

7 Days Happy Return

রাজশাহী কলেজে শিক্ষকপদে তিনি যােগ দেন ১৯৬২ সালের পহেলা এপ্রিল; আর ১৯৯২ সালে ঢাকা কলেজের অধ্যাপক পদটি যেদিন ছেড়ে দেন-সেদিনও ছিল পহেলা এপ্রিল, এপ্রিল ফুলের দিন। দুই বােকা-দিবসের মধ্যবর্তী তিরিশটি বছর শিক্ষকতাকেই জীবনের মহত্তম ব্রত হিসেবে জেনে তিনি নিজেকে নিয়ােজিত রেখেছিলেন। অধ্যাপনায়-যার প্রেরণা তিনি পেয়েছিলেন স্কুল ও কলেজ-জীবনের তাঁর ক’জন শ্রদ্ধেয় ও প্রিয় শিক্ষক, আর তার অধ্যক্ষ পিতার কাছ থেকে। 'নিষ্ফলা মাঠের' কৃষক আবদুল্লাহ আবু সায়ীদের অধ্যাপনা-জীবনেরই স্মৃতিচারণ; এ স্মৃতিচারণার একটি দিক জুড়ে আছে তার স্কুল আর কলেজ-জীবনের শিক্ষকদের কথা। আরাে আছে মুনীর চৌধুরী থেকে শুরু করে সিরাজুল ইসলাম চৌধুরী পর্যন্ত বেশ ক’জন বিশ্ববিদ্যালয়-শিক্ষক সস্পর্কে তাঁর নির্মোহ মূল্যায়ন যে মূল্যায়ন শ্রদ্ধা সমালােচনার দ্বন্দ্বে দীর্ণ।
 

Authors:
আবদুল্লাহ আবু সায়ীদ

আবদুল্লাহ আবু সায়ীদ (জন্ম ২৫ জুলাই ১৯৩৯) বাংলাদেশের একজন শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজসংস্কারক। তিনি ষাটের দশকে একজন প্রতিশ্রুতিশীল কবি হিসেবে পরিচিতি পান। সে সময়ে সমালোচক এবং সাহিত্য-সম্পাদক হিসাবেও তিনি অবদান রেখেছিলেন। তাঁর জীবনের উল্লেখযোগ্য কীর্তি বিশ্বসাহিত্য কেন্দ্র, যা চল্লিশ বছর ধরে বাংলাদেশে ‘আলোকিত মানুষ’ তৈরির কাজে নিয়োজিত রয়েছে। ২০০৪ সালে তিনি রামোন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন। বাংলাদেশে অ-প্রাতিষ্ঠানিক শিক্ষা বিস্তারে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে ২০০৫ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে। প্রবন্ধে অবদানের জন্য তিনি ২০১২ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। ১৯৭০-এর দশকে তিনি টিভি উপস্থাপক হিসাবে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন।

 

  •  

0 review for নিষ্ফলা মাঠের কৃষক

Add a review

Your rating