সকল বই

নির্বাচিত রচনা

নির্বাচিত রচনা

Author: রামেন্দু মজুমদার
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳600.00 ৳ 504.00 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN984 70120 0784 6
Edition01 Feb, 2018
Pages488
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category প্রবন্ধ-গবেষণা
Return Policy

7 Days Happy Return

বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার লেখালেখি করেন কম, কিন্তু এর মধ্যেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রচনা রয়েছে তাঁর।  প্রথম তিরিশ তাঁর জীবনের প্রথম তিরিশ বছরের স্মৃতিকথা- যেখানে তাঁর জন্ম, বেড়ে ওঠা, লেখাপড়া ও কর্মজীবনে প্রবেশের কথা আছে।  নানা পরিবেশে জীবনযাপন করেছেন, সেসব নিয়ে কিছু লেখা রয়েছে।  বেশি লিখেছেন নাটক নিয়ে।  ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের সাথে সংযুক্তি-র ফলে ভ্রমণ করার সুযোগ পেয়েছেন পৃথিবীর অনেক দেশ, সেসব নিয়েও তাঁর লেখা আছে।
তাঁর মৌলিক গ্রন্থের মধ্যে রয়েছে বিষয়: নাটক, একি সত্য সকলি সত্য, আমার স্কুল, কিছু শুনি কিছু ভুলি, প্রথম তিরিশ, ভুলি কেমনে, খুচরো লেখা, নাটক নিয়ে, বিশ্বনাট্যের গতি-প্রকৃতি ও অন্যান্য।
বর্তমান সংকলনে তাঁর রচিত প্রবন্ধ, স্মৃতিকথা, বক্তৃতা, ভ্রমণ বৃত্তান্ত এসব থেকে নির্বাচিত লেখা রয়েছে।  অনেক লেখায় উঠে এসেছে আমাদের সমাজ ও রাজনীতির সমসাময়িক চিত্র।

Authors:
রামেন্দু মজুমদার

রামেন্দু মজুমদারের জন্ম ১৯৪১ সালের ৯ আগস্ট লক্ষ্মীপুরে।  ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম.এ পাস করার পর পেশা হিসেবে বেছে নিয়েছিলেন অধ্যাপনাকে।  পরবর্তীকালে বিজ্ঞাপনশিল্পের সঙ্গে যুক্ত হন, কাজ করেন করাচি ও নয়াদিল্লিতে এবং ১৯৭২ থেকে ঢাকাতে।  বাংলাদেশের অভ্যুদয়ের পর এ দেশের প্রথম নাটকের পত্রিকা থিয়েটার প্রকাশ করেন।  প্রতিষ্ঠা করেন নাট্যগোষ্ঠী ‘থিয়েটার’।  বাংলাদেশ টেলিভিশন ও বেতারে নাটক করেছেন, দীর্ঘদিন সংবাদ পাঠ করেছেন।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই)র বাংলাদেশ কেন্দ্র ও সম্মিলিত সাংস্কৃতিক জোট-এর সভাপতির দায়িত্ব পালন করেছেন।  আইটিআই-র বিশ্ব সভাপতি ছিলেন ছয় বছর, বর্তমানে সাম্মানিক সভাপতি।
বাংলাদেশের নাট্যচর্চায় তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে লাভ করেছেন একুশে পদক ও বাংলা একাডেমির সম্মানসূচক ফেলোশিপ।  বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য।  তাঁর রচিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা ২৬।
প্রখ্যাত নাট্যশিল্পী ফেরদৌসী মজুমদার তাঁর স্ত্রী ও প্রতিশ্রুতিশীল নাট্যশিল্পী ও নির্দেশক ত্রপা মজুমদার তাঁদের একমাত্র সন্তান।

0 review for নির্বাচিত রচনা

Add a review

Your rating