সকল বই

নজরুলের বিদ্রোহীর চেতনালোক

নজরুলের বিদ্রোহীর চেতনালোক

Author: তাহা ইয়াসিন
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳600.00 ৳ 504.00 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN9847012004645
Edition01 Feb, 2016
Pages536
Reading Level General Reading, Law Professional
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category গ্রন্থ
Return Policy

7 Days Happy Return

‘মানুষের সৌন্দর্যক্ষুধা থেকেই কাব্যের সৃষ্টি, কবির জন্ম। ...এই সৌন্দর্যের, অমৃত পরিবেশনের ভার কবি ও সাহিত্যিকদের হাতে।  এ পথে সাহিত্যিকদের হয়তো দুঃখ-কষ্ট আছে অনেক, কিন্তু তাদের ভীতু হলে চলবে না।’ 
কবি নজরুল জীবন ও চিন্তায় তাঁর এই বক্তব্য মেনে নিয়েছিলেন।  ‘আনন্দময়ীর আগমনে’ কবিতাটি প্রকাশের অপরাধে এক বছর জেল খেটেছেন।  বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে তাঁর জন্ম।  অসাম্প্রদায়িক জীবন-যাপনের কারণে হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়েরই চক্ষুশূল হন।  তবুও তিনি মানবতার পতাকা তুলে ধরেন ঊর্ধ্বে।  সব রকম পরাধীনতা থেকে মানুষকে মুক্ত করার জন্য জীবনব্যাপী সংগ্রাম করেন।  ‘বিদ্রোহী’ কবিতাটি তাঁর অনবদ্য সৃষ্টি।  কবিতাটি সমকালে এবং পরবর্তীকালে মানুষের মর্যাদা বাড়িয়ে দেয়।  মানুষের শির কাহারেও করেনা কুর্নিশ-এ কথা তিনি জানিয়ে দেন।  ‘বিদ্রোহী’ কবিতাটিকে কেন্দ্র করে সমকালে যেমন নানা ক্রিয়া-প্রতিক্রিয়া দেখা দিয়েছিল পরবর্তীকালেও কবিতাটি নিয়ে অনেকেই লেখেন আলোচনা-সমালোচনা।  এই ক্রিয়া-প্রতিক্রিয়ায়, আলোচনা-সমালোচনা সবকিছুই অন্তর্ভুক্ত হলো গ্রন্থটিতে।

Authors:
তাহা ইয়াসিন

তাহা ইয়াসিন।  জন্ম ১৯৭৫ কুড়িগ্রাম জেলার রৌমারী থানার ঝগড়ার চর গ্রামে।  পিতা মোজাফফর হোসেন, মাতা গোলমজিদা বেগম।  ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০০৯ সালে ‘নজরুলের জীবনবোধ ও চিন্তাধারা’ বিষয়ে পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন।  স্কুলজীবন থেকে প্রগতিশীল রাজনীতির সক্রিয়কর্মী।  চিন্তাশীল সংগঠন ‘স্বদেশ চিন্তা সঙ্ঘের’ সাথে ১৯৯৮ থেকে যুক্ত।  পেশাগত জীবনে প্রকাশনা প্রতিষ্ঠান, কলেজ শিক্ষক এবং দৈনিক পত্রিকার সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।  বর্তমানে উত্তরা ইউনিভার্সিটিতে বাংলা বিভাগে শিক্ষকতা করছেন।  তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ : কাজী নজরুল ইসলাম (২০০৮); নজরুল যে কবিতার জন্য জেল খেটেছিলেন (২০১৩); নজরুলের ব্যক্তিবন্দনা ও প্রশস্তি (২০১৩); অগ্নি-বীণা ও সাম্যবাদী কাব্যগ্রন্থের নিবিড়পাঠ (২০১৪); নজরুলের বিদ্রোহী কবিতার চেতনালোক (২০১৫)। তাঁর যুগ্ম সম্পাদিত গ্রন্থ : নারী (২০০৮); প্রেম (২০০৮); বিমূঢ় বিস্ময় জীবনানন্দ দাশ (২০১৪)।  ম্যাক্সিম গোর্কির মা প্রসঙ্গে; বিশ্বসাহিত্যের শ্রেষ্ঠ ছোটগল্প; নবজাগরণের অগ্রদূত রামমোহন রায়; মানুষ বিদ্যাসাগর।  যুগ্ম-সম্পাদক ড. আহমদ শরীফ স্মারক বক্তৃতা ও স্মারক পুরস্কার।  সম্পাদনা পরিষদের সদস্য অধ্যাপক আহমদ শরীফ শ্রদ্ধাঞ্জলি (২০০১), ড. আহমদ শরীফ সাক্ষাৎকারে সমকাল (২০০২), আচার্য আহমদ শরীফ (২০০৮)। 

0 review for নজরুলের বিদ্রোহীর চেতনালোক

Add a review

Your rating