সকল বই

দুই গোয়েন্দা চার অ্যাডভেঞ্চার

দুই গোয়েন্দা চার অ্যাডভেঞ্চার

Author: খন্দকার মাহমুদুল হাসান
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳250.00 ৳ 210.00 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN984 70120 0639 9
Edition2017 Feb 01
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category সায়েন্স ফিকশন-থ্রিলার-অ্যাডভেঞ্চার
Return Policy

7 Days Happy Return

চারটি রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার কাহিনি আছে এ বইয়ে।  মহাবিপজ্জনক ও অনিশ্চয়তাপূর্ণ দুর্গম পর্বত-অরণ্যে দুঃসাহসী অভিযাত্রার এই রোমহর্ষক কাহিনিগুলো যেমন কৌতূহলোদ্দীপক তেমনি শ্বাসরুদ্ধকর।  অজানার পথে পা বাড়ানো এই অভিযাত্রীদের মৃত্যুভয় নেই।  শ্বাপদশঙ্কুল অরণ্য আর তুষার ঢাকা পর্বতমালার প্রতিবন্ধকতাকে তুচ্ছ করে তারা এগিয়ে যায় সমুখপানে।  এই অজানার পথযাত্রীদের জানা নেই যে, পরমুহূর্তেই কী ঘটতে চলেছে।  পদেপদে মৃত্যুঝুঁকি উপেক্ষা করে রহস্যজয়ের নেশায় ছুটে চলা মরণজয়ী অভিযাত্রীদের এই অ্যাডভেঞ্চার কাহিনিগুলো কিশোরমন জয় না করেই পারে না।  অ্যাডভেঞ্চার-গোয়েন্দা কাহিনির বিখ্যাত লেখক খন্দকার মাহমুদুল হাসানের সেরা অ্যাডভেঞ্চার কাহিনির বই এটি।  কাহিনিগুলোর নায়কেরা বাংলাদেশের, অভিযানের নেশা যাদের প্রতি রক্তকণায়।  কী দেশে, কী বিদেশে ছুটে চলে এই অভিযাত্রীরা।  অভিযানপথে প্রকৃতির বাধা শুধু নয়, মানুষের ভ্রুকুটিও দুর্লঙ্ঘ দেয়াল হয়ে দাঁড়ায় তাদের সামনে। দুর্গম অরণ্যে পথ হারিয়ে বিপদের জালেও জড়িয়ে পড়ে। কিন্তু শেষ পর্যন্ত সব বাধা অতিক্রম করে সাফল্যের শিখরে বিজয়কেতন ওড়ায় তারা।

Authors:
খন্দকার মাহমুদুল হাসান

খন্দকার মাহমুদুল হাসান-এর জন্ম ১৯৫৯ খ্রিস্টাব্দের ২৫ আগস্ট।  তাঁর শতাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে।  ছোটদের জন্যে তিনি লিখেছেন ৭৮টি বই।  তাঁর লেখা গোয়েন্দা কাহিনি, অ্যাডভেঞ্চার গল্প, রহস্যোপন্যাস, শিকার কাহিনী, ভয়-ভূতের গল্প, হাসির গল্প, সায়েন্স ফিকশন, মুক্তিযুদ্ধের গল্প, মায়া-মমতার গল্প, জীবনী, ইতিহাস ও বিজ্ঞানবিষয়ক বইগুলো ঘরে ঘরে সমাদৃত।  ইতিহাস, প্রত্নতত্ত্ব, চলচ্চিত্র, সাহিত্য ও সাময়িকপত্র বিষয়ক তাঁর মূল্যবান গবেষণা গ্রন্থসমূহ ব্যাপকভাবে প্রশংসিত।

সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে পেয়েছেন অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার (১৪০৮ ও ১৪১১), বাংলাদেশ সাহিত্য সংঘ সম্মাননা (২০০৮), স্বভাবকবি গোবিন্দচন্দ্র দাস সম্মাননা, গাজীপুর (২০০৯), রকি সাহিত্য পুরস্কার (২০১০), ছোটদের মেলা সেরা বই প্রুস্কার (২০১০), সম্মাননা- পৌর মেয়র ও প্যানেল মেয়র-২, বগুড়া (২০১২)।  তিনি বাংলা একাডেমি, এশিয়াটিক সোসাইটি, ইতিহাস সমিতি ও ইতিহাস একাডেমির সদস্য।

0 review for দুই গোয়েন্দা চার অ্যাডভেঞ্চার

Add a review

Your rating