সকল বই

সময় বহিয়া যায়

সময় বহিয়া যায়

Author: সিরাজুল ইসলাম চৌধুরী
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳500.00 ৳ 420.00 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN984 70120 0856 0
Edition01 Feb, 2019
Pages352
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category প্রবন্ধ-গবেষণা
Return Policy

7 Days Happy Return

এই বইয়ের প্রবন্ধগুলো লেখা হয়েছিল ত্রৈমাসিক নতুন দিগন্ত পত্রিকার সম্পাদকীয় হিসেবে।  ২০০২ থেকে ২০১৯ সালের মধ্যে লেখা।  এই সময়টা আগের ও পরের সময় থেকে বিচ্ছিন্ন নয়; এটি চলমান ইতিহাসেরই অংশ।  বিবেচনার জন্য শিল্প-সংস্কৃতি ও রাজনীতি এসেছে, না এসে উপায় ছিল না। বিবেচনার কেন্দ্রে রয়েছে এই ধারণা যে পুঁজিবাদী ব্যবস্থাটাকে বিদায় করা চাই; এবং ইতিহাস অপেক্ষা করছে ব্যক্তি মালিকানার জগৎ ভেঙে সামাজিক মালিকানার জগতে প্রবেশের জন্য।  সেটা না ঘটলে মানুষের জীবনে সুখ-শান্তি নিশ্চিত করা যাবে না।  এ ব্যাপারটা সারা বিশ্ব সম্পর্কে সত্য, সত্য বাংলাদেশ সম্পর্কেও। 
বইয়ের লেখক এক সময়ে ‘সময় বহিয়া যায়’ নামে এটি সাপ্তাহিক কলাম লিখতেন, দৈনিক সংবাদ পত্রিকায়, সেটা চালু ছিল একটানা চৌদ্দ বছর।  লেখাগুলো ‘গাছপাথর’ ছদ্মনামে প্রকাশিত হতো।  সেই সময়টাকে স্মরণ করে এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে সংকলনটির এই নামকরণ।  এর লেখক নিজেকে নিরপেক্ষ দর্শক মনে করেন না; তিনি সমাজ-পরিবর্তনের পক্ষে।  লেখাগুলো পড়লে সেই ব্যাপারটাই চোখে পড়বে, সবকিছু ছাপিয়ে। 

Authors:
সিরাজুল ইসলাম চৌধুরী

সিরাজুল ইসলাম চৌধুরী।  জন্ম : বাড়ৈখালী, বিক্রমপুর, ২৩ শে জুন ১৯৩৬।  শিক্ষা : স্নাতক সম্মান (ইংরেজি), ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৫৫), স্নাতকোত্তর (ইংরেজি), ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৫৬); পিএইচডি : লেস্টার বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য (১৯৬৮), পেশা : অধ্যাপনা।  প্রফেসর এমেরিটাস, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।
প্রকাশিত গ্রন্থ : প্রবন্ধ-গবেষণা : অন্বৈষণ (১৯৬৪), দ্বিতীয় ভুবন (১৯৭৩), আমার পিতার মুখ (১৯৮৩), বঙ্কিমচন্দ্রের জমিদার ও কৃষক (১৯৭৬), বেকনের মৌমাছিরা (১৯৭৮), বাঙালীকে কে বাঁচাবে (১৯৮৩), টলস্টয় অনেক প্রসঙ্গের কয়েকটি (১৯৮৫), গণতন্ত্রের পক্ষ-বিপক্ষ (১৯৮৭), দ্বিজাতিতত্ত্বের সত্য-মিথ্যা (১৯৯২), লেনিন কেন জরুরী (১৯৯২), লিঙ্কনের বিষণ্ণ মুখ (১৯৯৪), শেক্সপীয়রের মেয়েরা (১৯৯৯), ধ্রুপদি নায়িকাদের কয়েকজন (২০০০) প্রভৃতি।  ছোটগল্প : ভালো মানুষের জগৎ (১৯৯০)।  উপন্যাস : শেষ নেই (২০০৪), কণার অনিশ্চিত যাত্রা (২০০৫)। অনুবাদ : এ্যারিস্টটলের কাব্যতত্ত্ব (১৯৭২), ইবসেনের বুনো হাঁস (১৯৬৫), হাউসম্যারেন কাব্যের স্বভাব (১৯৬৫), হোমারের ওডেসি (১৯৯০)।  ইংরেজি গ্রন্থ : Introducint Nazrul Islam (১৯৬৫), The Moral Imagination of Joseph Conrad (১৯৭৪), The Enemy Territory (১৯৭৬)। সম্পাদনা : ত্রৈমাসিক নতুন দিগন্ত (২০০৩)।
পুরস্কার : লেখক সংঘ পুরস্কার (১৯৭৫), বাংলা একাডেমি পুরস্কার (১৯৭৬), আবদুর রহমান চৌধুরী পদক, ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৭৮), লেখিকা সংঘ পদক (১৯৮০), মাহবুব উল্লাহ ফাউন্ডেশন পদক (১৯৮৩), অলক্ত সাহিত্য পুরস্কার (১৯৮৮), একুশে পদক (১৯৯৬), আবদুল রউফ চৌধুরী পুরস্কার (২০০১), ঋষিজ পদক (২০০২)।

0 review for সময় বহিয়া যায়

Add a review

Your rating