সকল বই

অনুবাদিত পদ্য

অনুবাদিত পদ্য

Author: শক্তি চট্টোপাধ্যায়
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 875.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9789350408148
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category গ্রন্থ কবিতা-ছড়া-অভিনয় ও আবৃত্তির কলাকৌশল,
Return Policy

7 Days Happy Return

কবিতাকে তিনি বলতেন ‘পদ্য’। আর এই পদ্য রচনায় শক্তি চট্টোপাধ্যায় ছিলেন কিংবদন্তী-প্রতিম। চুড়ান্ত খ্যাতির অধিকারী এই কবি বিভিন্ন সময়ে অনুবাদ করেছেন অসংখ্য কবিতা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্যের ছাত্র থাকাকালীন বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্তের সান্নিধ্য তাঁকে বিদেশি কবিদের কবিতা অনুবাদে উদ্বুদ্ধ করে। বিভিন্ন সময়ে তিনি অনুবাদ করেন ওমর খৈয়াম, গালিব, কালিদাস, হাইনে, লোরকা, মায়াকোভস্কি, রিল্‌কে, পাবলো নেরুদা, প্রীতীশ নন্দীর কবিতা। গীতা অনুবাদে তাঁর উৎসাহ ছিল বরাবর। ভারতীয় ভিন্নভাষী কবিদের কবিতা বাংলাভাষায় অনুবাদ করার প্রয়োজনীয়তাও অনুভব করেছিলেন তিনি। শক্তি চট্টোপাধ্যায়ের গ্রন্থাকারে প্রকাশিত এবং অগ্রন্থিত সব অনুবাদের অমূল্য সংকলন ‘অনুবাদিত পদ্য’। কবিতাপাঠকের কাছে এই গ্রন্থের গুরুত্ব অসীম।

Authors:
শক্তি চট্টোপাধ্যায়

শক্তি চট্টোপাধ্যায়-এর জন্ম ২৫ নভেম্বর ১৯৩৩, বহড়ু, চব্বিশ পরগনা। শৈশবে পিতৃহীন। বহড়ুতে মাতামহের কাছে ও বাগবাজারে মাতুলালয়ে বড় হন। পড়াশোনা: বহড়ু হাইস্কুল, মহারাজা কাশিমবাজার স্কুল, প্রেসিডেন্সি কলেজ; যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্যে অধ্যয়ন অসমাপ্ত। বুদ্ধদেব বসু সম্পাদিত ‘কবিতা’ পত্রিকায় ‘যম’ কবিতা লিখে (১৯৫৬) সাহিত্যজগতে প্রবেশ। যুক্ত ছিলেন কৃত্তিবাস পত্রিকার সঙ্গে। ‘কবিতা সাপ্তাহিকী’ পত্রিকা প্রকাশ করে আলোড়ন তুলেছিলেন কবিতাজগতে৷ প্রণীত, অনূদিত-সম্পাদিত কবিতা ও গদ্যগ্রন্থের সংখ্যা শতাধিক, তা ছাড়া অজস্র অগ্রন্থিত রচনা ছড়িয়ে আছে পত্রপত্রিকায়। পেয়েছেন আনন্দ পুরস্কার, সাহিত্য অকাদেমি পুরস্কার, সম্বলপুর বিশ্ববিদ্যালয়ের গঙ্গাধর মেহের পুরস্কার, মরণোত্তর রবীন্দ্র পুরস্কার। জীবিকাক্ষেত্রে সাংবাদিক হিসেবে যুক্ত ছিলেন আনন্দবাজার পত্রিকার সঙ্গে। অতিথি-অধ্যাপক হিসেবে বিশ্বভারতীতে সৃষ্টিশীল সাহিত্যের অধ্যাপনায় রত থাকাকালীন অকস্মাৎ হৃদরোগে শান্তিনিকেতনে মৃত্যু, ২৩ মার্চ ১৯৯৫।

0 review for অনুবাদিত পদ্য

Add a review

Your rating