সকল বই

দহন

দহন

Author: সুচিত্রা ভট্টাচার্য
Delivery Time: 25-45 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳ 700.00
+ Add to Wishlist
Publisher আনন্দ পাবলিশার্স
ISBN9788172158651
Reading Level General Reading
Language Bangla
PrintedIndia
Format Hardbound
Category উপন্যাস
Return Policy

7 Days Happy Return

‘দহন’ শুধু বিশেষ এক বীরাঙ্গনার কাহিনী নয়, টালিগঞ্জ মেট্রো স্টেশনের চত্বরে চারজন যুবকের অশ্লীল থাবা থেকে এক গৃহবধূকে বাঁচাতে যে কিনা ঝাঁপিয়ে পড়েছিল দুষ্কৃতীদের উপর, থানা-পুলিশ কোর্ট কাছারি পর্যন্ত দৌড়ঝাঁপ করতেও যার দ্বিধা ছিল না, আবার, সাহসিকতার অভিনন্দনের রেশ ফুরোতে-না-ফুরোতেই যে কিনা সবিস্ময়ে আবিষ্কার করেছিল, কত ধরনের চাপ নিষ্ক্রিয় আর তুচ্ছ করে দিতে উদ্যত নারীর এই প্রতিবাদ, এমন-কী লাঞ্ছনাকেও। এ-উপন্যাস একইসঙ্গে এই সময়ে আর এই সমাজে নারীস্বাধীনতার প্রকৃত চেহারাটারও উন্মোচন, নপুংসক ও ঠুনকো মূল্যবোধের বিশ্লেষণ। সাম্প্রতিক একটি ঘটনা এ-কাহিনীর প্রেরণা। কিন্তু চরিত্রাবলি ও ঘটনাপরম্পরা কাল্পনিক। লেখিকার অসামান্য রচনাগুণে সেই কাল্পনিক আখ্যানও হয়ে উঠেছে চিরায়ত সত্যেরই এক অনন্য উদ্‌ঘাটন। 

Authors:
সুচিত্রা ভট্টাচার্য

সুচিত্রা ভট্টাচার্য-এর জন্ম ভাগলপুরে, ২৫ পৌষ ১৩৫৬ (১০ জানুয়ারি, ১৯৫০)। স্কুল ও কলেজ জীবন কেটেছে দক্ষিণ কলকাতায়। কলেজে ঢোকার সঙ্গে সঙ্গে বিবাহিত জীবনের শুরু। আবার কলেজে পড়তে পড়তেই চাকরিজীবনে প্রবেশ। বহু ধরনের বিচিত্র চাকরির পর এখন সরকারি অফিসারের পদ থেকে স্বেচ্ছা-অবসর নিয়েছেন। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি গভীর আকর্ষণ অনুভব করতেন। তবে লেখালেখিতে মনোযোগী হয়েছেন সত্তর দশকের শেষ ভাগ থেকে। নারীদের একজন হয়ে তাদের নিজস্ব জগতের যন্ত্রণা, সমস্যা আর উপলব্ধির কথা লিখতে আগ্রহী তিনি। সুচিত্রার লেখাতে বারবারই ঘুরে-ফিরে আসে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের আত্মিক দিক, নানান জটিলতা। এ যাবৎ প্রকাশিত তাঁর উপন্যাসগুলির মধ্যে ‘কাছের মানুষ’ বৃহত্তম রচনা। নানা পুরস্কারে ভূষিত হয়েছেন। ‘দহন’ উপন্যাসের জন্য কর্নাটকের শাশ্বতী সংস্থা থেকে পেয়েছেন। নন্‌জনাগুড়ু থিরুমালাম্বা জাতীয় পুরস্কার ১৯৯৬। অন্যান্য পুরস্কারের মধ্যে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভুবনমোহিনী পদক, শরৎ সাহিত্য পুরস্কার, দ্বিজেন্দ্রলাল পুরস্কার, শৈলজানন্দ পুরস্কার, তারাশঙ্কর পুরস্কার, কথা পুরস্কার, সাহিত্যসেতু পুরস্কার প্রভৃতি। প্রয়াণ: ১২ মে ২০১৫।

0 review for দহন

Add a review

Your rating