সকল বই

তদন্তে ভুল ছিল

তদন্তে ভুল ছিল

Author: অরুণ কুমার বিশ্বাস
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳175.00 ৳ 140.00 (20.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher অক্ষরবৃত্ত
ISBN9789849543756
Edition2021, 1st Published
Pages80
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category সায়েন্স ফিকশন-থ্রিলার-অ্যাডভেঞ্চার
Return Policy

7 Days Happy Return

গোয়েন্দাগল্প পড়তে কে না ভালোবাসে! রহস্যপ্রিয় ও বিজ্ঞানমনস্ক যারা, তাদের অনেকেই মনে মনে গোয়েন্দা হতে চায়। মাথায় রিমঅলা হ্যাট, হাতে ম্যাগনিফাইং গ্লাস, দুচোখে প্রখর দৃষ্টি- এই নিয়ে কাজ করেন একজন চৌকস গোয়েন্দা। ‘তদন্তে ভুল ছিল’ এমন একটি কিশোর গোয়েন্দাগল্প গ্রন্থ যেখানে স্কুল ও কলেজপড়ুয়া ছেলেমেয়েরা মগজ খাটানোর বেশুমার সুযোগ পাবে। সামান্য একটা ভুল তথ্যের কারণে মেজদারোগা নরেশ যেমন ওসি সাহেবের কাছে প্রচ- ঝাড় খায়, তেমনি সামান্য একটা আংটির দাগ দেখে কী করে আসল অপরাধীকে পাকড়াও করা যায়, সেই শিক্ষাও এখানে রয়েছে। বেচারা টুবলু তার প্রিয় স্পাই-কলম হারিয়ে যখন বলতে গেলে দিশেহারা, ঠিক তখনই গোয়েন্দা গুবলু মাথা খাটিয়ে তার সাত বন্ধুর মাঝ থেকে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করে। আবার একটা মামুলি হাঁচির শব্দ শুনে গোয়েন্দা বজলু তার বন্ধু হাবুলের হারানো বিড়াল খুঁজে পায়। সেই সাথে অবশ্য অপরাধীর হাতে খাঁমচির দাগও সে দেখতে পেয়েছিল। আবার তিতিরের র্বাবি ডল হারানোর কথাই ধরুন। চোরের গায়ে তুলো দেখে ওরা তাকে শনাক্ত করে। কিন্তু সে কিছুতেই দোষ স্বীকার করবে না। পুতুল কোথায় রেখেছে তা জানতে না পারলে তাকে ধরাও যায় না। শেষে একটা তেঁতুলগাছ চোখে পড়ে রাজিবের। গাছটা ক্রমশ শুকিয়ে যাচ্ছে কেন! সেই রহস্য খুঁজতে গিয়ে রাজিব পেয়ে যায় পুতুলের হদিস। কীভাবে! জানতে হলে পড়ুন কিশোর গোয়েন্দাগল্প ‘তদন্তে ভুল ছিল’।

 

Authors:
অরুণ কুমার বিশ্বাস

অরুণ কুমার বিশ্বাস।
এক্স-নটরডেমিয়ান, ইংরেজি সাহিত্যে এমএ, ঢাকা বিশ্ববিদ্যালয়।  বিশ্বব্যাংকের অর্থায়নে আন্তর্জাতিক মানবসম্পদ ব্যবস্থাপনায় মাস্টার্স করেন লন্ডনে।  লেখালিখির শুরুটা তার কলেজকাল থেকেই।  তিনি অসম্ভব প্রাণোচ্ছল একজন মানুষ।  ঘুরতে পছন্দ করেন।  নতুন দেশ নতুন মানুষ তার আগ্রহের বিষয়।  বিভিন্ন দৈনিক ও সাময়িকীতে শিশু-কিশোরদের জন্য লিখছেন ছড়া, কবিতা, অ্যাডভেঞ্চার উপন্যাস, ভুতুড়ে ও গোয়েন্দাগল্প।  পেশাগত কাজের ফাঁকে (বাংলাদেশ সিভিল সার্ভিস) তিনি সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত কলাম লিখছেন।  তিনি আড্ডার আমেজে জম্পেশ গল্পও বলেন।  
তার কিশোর উপন্যাস কালোকোট রহস্য, টিটন ও বনপলাশ, দস্যিছেলের গুপ্তধন, অন্তু অদৃশ্য, আড়ালে শত্রু, পোড়োবাড়ি রহস্য, অমীমাংসিত খুন, কালোচিতার প্রেতাত্মা, ভ্যাম্পায়ার, অভিশপ্ত পেন্ডুলাম, পিকিংমানব রহস্য, স্পাই, ওরা ডিটেকটিভ, রোহান ও তার বিচ্ছুরা যথেষ্ট পাঠকপ্রিয়তা পেয়েছে। ভূত নিয়ে তার মেলা জানাশোনা।  উল্লেখযোগ্য ভূতের বই রাতদুপুরে সব ভুতুড়ে, ভূত ভয়ঙ্কর, ভৌতিক, ভূতের মায়ের টেলিফোন, পেতনির প্রতিশোধ ইত্যাদি।  অলোকেশ রয় তার প্রিয় গোয়েন্দা চরিত্র। 
তার জন্ম গোপালগঞ্জের কোটালীপাড়া থানার জহরের কান্দি গ্রামে।  স্ত্রী ডা. তপতী মণ্ডল।  দুই ছেলে অনিকেত ও অগ্নিশ। তারাও লেখে।  পুরো লেখক পরিবার।

0 review for তদন্তে ভুল ছিল

Add a review

Your rating