সকল বই

জীবনানন্দের রূপসী বাংলার স্বরূপ

জীবনানন্দের রূপসী বাংলার স্বরূপ

Author: তাহমিন আরা বেগম
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳300.00 ৳ 252.00 (16.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher কথা প্রকাশ
ISBN9847012007969
Edition02 Jan, 2019
Pages208
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category প্রবন্ধ-গবেষণা
Return Policy

7 Days Happy Return

জীবনানন্দ দাশের ‘রূপসী বাংলা’ প্রকৃতিপ্রেমের এক অনন্য কাব্য।  পূর্ব বাংলা বা বর্তমান বাংলাদেশের সবুজ, বর্ণিল, নদীমাতৃক, উচ্ছল ও আবহমান প্রকৃতির প্রতি কবির অন্তরাত্মার টান বড়ো বেশি পরিষ্কার এ-গ্রন্থে।  ‘রূপসী বাংলা’র এ-কবিতাগুলির পঙ্ক্তিমালায় যে বিভিন্ন দিক স্থান পেয়েছে তার মধ্যে বাংলাদেশের অপরূপ নৈসর্গিক রূপ, দেশপ্রেম ছাড়াও আছে লোক-ঐতিহ্যের নানা দিক এবং দেশজ শব্দভাণ্ডার ও উপমার কবিত্ব।  এ-সমস্ত বিবিধ দিক নিয়ে কবি জীবনানন্দের কবিমানস, জীবনদৃষ্টি ও সাহিত্য-ভাবনার ধারাক্রম বিশ্লেষণ করা হয়েছে সাহিত্য ও ভাষার নানাবিধ অনুসঙ্গে।  দশটি প্রবন্ধের মধ্য দিয়ে ব্যক্ত সেই জীবনানন্দীয় ভাবনার প্রকাশ হলো জীবনানন্দের রূপসী বাংলার স্বরূপ গ্রন্থটি।  যা হয়ে উঠেছে এক বিশিষ্ট চিত্রী।  বর্তমান এ-গ্রন্থের উদ্দেশ্য গঠনধর্মী সমালোচনা যা আধুনিক কাব্যের রস-উন্মীলনে সাহায্য করবে।  সেই সঙ্গে বাংলা ভাষা ও সাহিত্যের পাঠকদের সাহিত্যানুরাগ কিছুটা হলেও পরিতৃপ্ত হবে- এ আশাবাদ ব্যক্ত করা হলো।

Authors:
তাহমিন আরা বেগম

তাহমিন আরা বেগম। 
পৈতৃক নিবাস : নারায়ণগঞ্জ, বেড়ে ওঠা : ঢাকার মহাখালীতে।  পড়াশোনা : বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
ছোটবেলা থেকেই বই পড়ার নেশায় আসক্ত, সেই থেকেই লেখালেখির সূত্রপাত।
বর্তমান নিবাস : উত্তর, ঢাকা।
পেশাগতভাবে প্রকাশনায় লেখক হিসেবে কর্মরত। 
গল্প-উপন্যাস পড়া ছাড়াও আলাদা ঝোঁক রয়েছে গবেষণাধর্মী রচনায়।  লেখেন গান, কবিতা, প্রবন্ধ আর সাহিত্য-সমালোচনা।
গ্রন্থটি তাঁর প্রথম সাহিত্যকর্ম ও মৌলিক গবেষণাধর্মী রচনা। 

0 review for জীবনানন্দের রূপসী বাংলার স্বরূপ

Add a review

Your rating