সকল বই

ছায়ার পুতুল

ছায়ার পুতুল

Author: রফিকুর রশীদ
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳300.00 ৳ 240.00 (20.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher মূর্ধন্য
ISBN9789845043267
Edition2019, 1st Published
Pages192
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category সমকালীন উপন্যাস উপন্যাস
Return Policy

7 Days Happy Return

আমাদের মুক্তিযুদ্ধও কি এক প্রকার স্বপ্ন? নইলে আর স্বপ্নভঙ্গের বেদনার কথা আসে কেন? ভাঙতে ভাঙতে নিঃশেষ হয়ে যাওয়ার আগে আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্নই বা রচনা করে কী করে? ঘুরে দাঁড়ানোর এই স্বপ্ন রচনা কি তবে কেবলই ভাঙা স্বপ্নের জোড়াতালি? এ উপন্যাসের মূল চরিত্র শওকত আলী মোটেই স্বপ্নবিহ্বল নয়, তবুও যুদ্ধোত্তর বাংলাদেশে রাজনৈতিক উত্থান পতন ও উল্লস্ফন দেখে, নতুনমাত্রার শোষণ-লুণ্ঠনের চিত্র দেখে স্বপ্নভঙ্গের সাগরতরঙ্গ আছড়ে পড়ে তার বুকে। কিন্তু সেই তরঙ্গ যে একদিন তাকেও ভাসিয়ে নিয়ে যাবে অতলে এবং সেই ডুবন্তদশা থেকে উদ্ধারলাভের আশায় আবার কখনো তাকে হাত বাড়াতে হতে পারে বিপথগামী পুত্র স্বপনের দর্পিত হাতের আঙুল ধরার জন্যে, এ কথা কেউ কোনোদিন ভাবেনি। অথচ বাস্তবে তাই হয়েছে। একদিন নষ্ট পুত্রের বিষাক্ত বাহুপাশ থেকে নিজেকে মুক্ত করে শওকত আলী ফিরে যায় তার জন্মগ্রামে, যে গ্রামে ঘুমিয়ে আছে তার শহীদ পিতা, সেই মাটিতে পা রেখে আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন রচনা করতে গিয়ে সে মুখোমুখি হয় আরেক বাস্তবতার; তখন নিজের ছায়ার দিকে তাকিয়ে নিজেই ভয়ানক চমকে ওঠে। বৈরী ছায়ার সঙ্গে আত্মঘাতী লড়াইয়ের ফলে ঘটে চলে দৃশ্যাতীত রক্তক্ষরণ এবং বিপর্যয়। রফিকুর রশীদের ব্যতিক্রমী উপন্যাস ‘ছায়ার পতুল’-এর মনোযোগী পাঠক তখনই শুনতে পায় ছায়াযুদ্ধে পর্যুদস্ত এক মুক্তিযোদ্ধার অন্তরে মর্মরিত হাহাকার ও আর্তনাদ। শুনতে পায় এবং পাঠকও তারই সঙ্গে একাকার হয়ে যায়।

 

Authors:
রফিকুর রশীদ

রফিকুর রশীদ জন্মগ্রহণ করেন ১৯৫৭ সালের ২৭ সেপ্টেম্বর, মেহেরপুরে।  রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষে ১৯৮৩ সালে সিলেটের এক চা বাগানের অ্যাসিস্টেন্ট ম্যানেজার হিসেবে শুরু হয় তার কর্মজীবন।  মন টেকেনা চা বাগানে।  যোগ দেন কলেজ শিক্ষকতায়।  এখানো আছেন সেই পেশাতেই, মেহেরপুরের গাংনী কলেজে।  একান্ত নিভৃতে কাব্যচর্চা দিয়ে লেখালেখির সূত্রপাত হলেও সত্তর দশকের শেষভাগে পত্রপত্রিকায় গল্প লিখেই আত্মপ্রকাশ সাহিত্যজগতে।
প্রথম গল্পটি লেখেন ছোটদের জন্যেই। তারপর অনেক গল্প লিখেছেন বড়দের জন্যে, লিখেছেন উপন্যাসও।  কিন্তু ছোটদের তিনি ছেড়ে যাননি কখনোই।  ছড়া ও কিশোরকাব্য দিয়ে তিনি ছোটদের অন্তরে বিজ্ঞানমস্কতা, দেশপ্রেম, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের প্রতি সচেতনতা সৃষ্টির চেষ্টা করেছেন।  ছোটদের জন্যে লেখা গল্পে তিনি এনেছেন বিপুল বিষয়বৈচিত্র্যে।  কিশোর মনের উৎসাহ উদ্দীপনা ও কৌতূহলকেই তিনি চিহ্নিত করেছেন কিশোরগল্পের ও কিশোর উপন্যাসে।
ছোটদের প্রতি রফিকুর রশীদের মমত্ব ও দায়বোধের অনন্য স্বাক্ষর তাঁর কিশোর উপন্যাসগুলি।  এবার তিনি দৃষ্টি ফিরিয়েছেন বিশ্বসাহিত্যের অমর সৃষ্টি গ্রিক নাট্যকার সফোক্লিসের ‘ইদিপাস’ নাটকের প্রতি।  বাঙালি পাঠকের জন্যে একাধিক অনুবাদক এ নাটকের অনুবাদ করেনে বাংলা ভাষায়।  নাটক নয়, রফিকুর রশীদ বিশ্ববিখ্যাত এ নাটকের গল্পটি উপস্থাপন করেছেন এ গ্রন্থে। কিশোর পাঠক শুধু নয়, সব বয়সেরই পাঠকই ‘ইদিপাসের গল্প’ পাঠের মাধ্যমে পান করতে পারেন গ্রিক ট্র্যাজেডির অনিঃশেষ বেদনাসুধা।

0 review for ছায়ার পুতুল

Add a review

Your rating