সকল বই

গিলগামেশের মহাকাব্য

গিলগামেশের মহাকাব্য

Translator: কাদের মাহমুদ
Delivery Time: 3-7 Days , Cash on Delivery Available
  • বই উপহারঃ বই উপহারঃ
    বিস্তারিত
  • বই উপহার.. বই উপহার..
    বিস্তারিত
  • কম্বো অফারঃ কম্বো অফারঃ
    বিস্তারিত
  • কম্বো অফার.. কম্বো অফার..
    বিস্তারিত
  • ফ্রি ডেলিভারিঃ ফ্রি ডেলিভারিঃ
    বিস্তারিত
Price: ৳300.00 ৳ 255.00 (15.00 % off)
Available Stock
+ Add to Wishlist
Publisher The University Press Limited
ISBN9789845061902
Edition2015, 1st Published
Pages80
Reading Level General Reading
Language Bangla
PrintedBangladesh
Format Hardbound
Category কবিতা-ছড়া-অভিনয় ও আবৃত্তির কলাকৌশল
Return Policy

7 Days Happy Return

মেসোপটামিয়া মানব সভ্যতার আঁতুড়ঘর বলে গণ্য; তারি মহাকাব্য গিলগামেশ। এটি লিখিত বিশ্ব সাহিত্যের প্রথম প্রকৃত মহৎ রচনা বলে বিবেচিত। উরুকের রাজা গিলগামেশকে নিয়ে সুপ্রচীন সুমেরিয় পাঁচটি স্বতন্ত্র কাব্যের ভিত্তিতে
এ মহাকাব্যটি রচিত। এর সূচনা খৃস্টপূর্ব ১৮ শতকে; এর ভণিতা ছিলো, সুতুর এলি শাররি (অন্য সকল রাজার উর্ধ্বে)। যে সব ফলকে এটা লিখিত ছিলো, তার অল্পই টিকেছে। খৃস্টপূর্ব ১৩শ ও ১০ম শতকে এর একটি প্রমাণ্য সংস্করণ রচিত হয়, যার ভণিতা ছিলো, শা নাকবা ইমুরু (যিনি অতল দেখেছিলেন)। মৃৎফলকে লিখিত এই দীর্ঘতরো মহাকাব্যের তিন ভাগের দুই ভাগ উদ্ধার করা গেছে। উৎকৃষ্ট কিছু ফলক খৃষ্টপূর্ব ৭ম শতকের এশিরিয় রাজা অশুরবানিপলের পাঠাগারের ধ্বংসাবশেষে পাওয়া যায়।

কাহিনির প্রথম পর্বে, উরুকের জনগণের উপর রাজা গিলগামেশের নিপীড়ন রোধের জন্যে দেবতারা এনকিদু নামে এক বুনো মানব তৈরি করেন। প্রথমে যুদ্ধ করলেও, পরে তারা ঘনিষ্ঠ বন্ধু হয়ে যান। এবং সিডার পর্বতে অভিযান চালিয়ে বনের দৈত্যাকার রক্ষক হাম্বাবাকে পরাজিত করেন। তারা স্বর্গের বৃষকে বধ করেন। গিলগামেশ দেবী ইশতারের প্রেম প্রত্যাখ্যান করায়, তাকে শায়েস্তা করতে দেবী বৃষটিকে পাঠিয়েছিলেন। বৃষ হত্যার দায়ে দেবতারা শুধু এনকিদুকে মৃত্যুদ- দেন। বন্ধুর মৃত্যুতে শোকাহত গিলগামেশ অনন্ত জীবনের সন্ধানে যান। তিনি বহু নির্মাণ কাজ করেন। তাই মৃত্যুর পরও তিনি খ্যাত হন।

Translators:
কাদের মাহমুদ

কাদের মাহমুদ-এর জন্ম গত চার দশকের সূচনাতে বাংলাদেশের নেত্রকোণার এক পল্লীতে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ। কর্মজীবনে পত্রিকা ও বেতার সাংবাদিকতা এবং বৃটিশ বহিরাগমন আইন চর্চা করেন। গত ছয় দশক থেকে বহুধা বিষয়ক সাহিত্য চর্চা করে আসছেন। এ পর্যন্ত তাঁর প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে: ৫টি উপন্যাস, দুটি গল্প সংকলন, পাঁচটি কাব্যগ্রন্থ, দুটি প্রবন্ধের বই, একটি ভ্রমণ বৃত্তান্ত এবং শিশুতোষ ছড়ার দুটি বই ও নবীনদের জন্যে একটি গল্পের বই ও বাংলাদেশ গল্পমালায় ছয়টি চটি-গল্প।

0 review for গিলগামেশের মহাকাব্য

Add a review

Your rating